দেশ 

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ১০০ দিনে পড়ল, স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর সঙ্গে মিছিলে হাঁটা সেদিনকার সেই কিশোর আজ ৯০ বছর বয়সেও রাহুলের সঙ্গে হাঁটলেন কেন ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা দক্ষিণ ভারত মধ্য ভারত পেরিয়ে রাজধানী শহর দিল্লিতে পৌঁছে গেছে। এরই মধ্যে এই যাত্রাকে কেন্দ্র করে সমগ্র দেশ জুড়ে একটা নতুন উন্মাদনার তৈরি হয়েছে। দিল্লিতে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) প্রবেশ করার পর সেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস কর্মীদের স্বাগত জানান এবং যাত্রায় যোগ দেন। এই পদযাত্রা প্রতিদিন 24 থেকে 25 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে। স্বাধীনভারত তো বটে ই বিশ্বের ইতিহাসে দেশের উন্নতি সংহতি সম্প্রীতির রক্ষার লক্ষ্যে এত বড় পদযাত্রা অন্য কোথাও হয়েছে কিনা সন্দেহ রয়েছে।

এই যাত্রায় ভারতের প্রখ্যাত ব্যক্তিরা ও যোগ দিয়েছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন থেকে শুরু করে বহু সেলেব্রেটি অভিনেত্রী অভিনেতা এই যাত্রায় স্বেচ্ছায় যোগ দিয়েছেন। তবে এই যাত্রায় দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন ৯০ বছরের করুণা মিশ্র।

দেশের অন্যতম বলিষ্ঠতম এই ব্যক্তি রাহুল গান্ধীর পদযাত্রায় যোগ দিয়েছেন এবং হেঁটেও ছেন। করুণা মিশ্র স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর মিছিলেও হেঁটে ছিলেন এখন হাঁটছেন রাহুল গান্ধীর মিছিলের। স্বাধীনতা আদায় করার জন্য গান্ধীজীর সঙ্গে যখন তিনি সঙ্গ দিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 14 আজ ৯০ বছর বয়সে দাড়িয়ে তিনি রাহুলের গান্ধীর সঙ্গে হাঁটছেন কারণ এদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এ এক বিরল দৃষ্টান্ত বলে রাজনৈতিক মহল মনে করছে।

স্বাধীনতা আন্দোলনের সেই দিনগুলোর কথা স্মরণ করে মহাত্মা গান্ধীর মিছিলের হাঁটার কথা বলতে গিয়ে বর্ষিয়ান এই নাগরিক বলেন, ”আমি ওঁকে প্রথম দেখি ১৩-১৪ বছর বয়সে। সেটা ১৯৪৪ সাল। চেঁচিয়ে উঠেছিলাম ‘চাচাজি, চাচাজি’ বলে। উনি তখন জবলপুরে এসেছিলেন একটি মিছিলে হাঁটতে। ওঁকে দেখে সেই মিছিলে যোগ দিয়েছিলাম আমিও। মনে আছে আমার ডাক শুনে পিছন ফিরে তাকিয়ে উনি আমাক পিঠ চাপড়ে দিয়েছিলেন।”

ওই ব্যক্তি গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতেও রাহুলের মিছিলে পা মিলিয়েছিলেন তিনি। পরে তিনি যাত্রাতেও যোগ দিয়েছেন। হরিয়ানা থেকে কংগ্রেসের যাত্রা পৌঁছেছে দিল্লিতে। রাহুলের পদযাত্রায় যোগ দেওয়া প্রসঙ্গে দেশের এই বর্ষীয়ান নাগরিক বলেন অটলবাহী বিহারী বাজপেয়ির আমলে যে বিজেপির চরিত্র ছিল বিজেপির উদ্দেশ্য লক্ষ্য ছিল তা অনেকটা ভালো ছিল আজ বিগত আট বছর ধরে সমগ্র দেশ জুড়ে যা চলছে তা মেনে নিতে পারছি না বলে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তার মতে বিজেপি দলটা এখন পুরোপুরি আরএসএস-এর হাতের পুতুলে পরিণত হয়েছে।

রাহুলের সঙ্গে কেন পদযাত্রায় এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কে অত্যন্ত শ্রদ্ধা করতাম তাকে দেখে রাজনীতিতে আসার চিন্তাভাবনা করেছি। করেছিলাম কিন্তু তিনি মারা যাওয়ার পর আর রাজনীতিতে আসেনি। তবে দেশের বর্তমান পরিস্থিতির সম্পর্কে আমার মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। সেই উদ্বেগের তাড়নায় রাহুলের সঙ্গে আমি হাটতে বাধ্য হয়েছি।

এখনও কী করে এত ফিট? করুণা জানাচ্ছেন, কলা আর হলুদ-দুধ খেয়েই তিনি এখনও এমন সুস্থ। নিঃসন্দেহে এই বৃদ্ধের যোগদান রাহুলদের সভাকে অন্য মাত্রা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ভারত জোড়ো যাত্রা সময়ের বিচারে ১০০ দিন অতিক্রম করল। আজ দিল্লিতে এই পদযাত্রা প্রবেশ করে। সেখানে বিশিষ্ট অভিনেতা কমল হাসান এই পদযাত্রায় যোগ দেন। এরপর আটদিন বিরতি থাকবে। তারপর আবার উত্তরপ্রদেশে এই পদযাত্রা শুরু হবে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ