রক্তদানের মাধ্যমে বেঁচে থাকুক মানবতা,দেগঙ্গায় রক্তদান শিবিরে বললেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : রাজ্যে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশিকা মতো,জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধে দৈনন্দিন কর্মযজ্ঞ প্রতিফলিত হচ্ছে। উল্লেখ্য রবিবার হাড়োয়া বিধানসভা এলাকার দোগাছিয়া তাজ স্পোটিং ক্লাবের পরিচালনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন স্থানীয় বিধায়ক আলহাজ্ব নুরুল ইসলাম।

পাশাপাশি তিনি বলেন, রক্তদানের মধ্যে দিয়ে শুধু প্রাণ বাঁচে না, বেঁচে থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি। বিধায়ক নারায়ন গোস্বামীর বক্তব্যের উঠে আসে রক্তদান কর্মসূচি আরো বেশি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে মিলন ঘটবে জাতি ধর্ম বর্ণ। জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, মানুষের মধ্যে সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে ওঠে মিলনক্ষেত্র।

তাজ স্পোটিং ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবারও যে ধরনের সামাজিক অনুষ্ঠান সম্পন্ন করলো এককথায় অনবদ্য। তিনি বলেন বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে ক্লাবগুলো কে সমৃদ্ধ করতে যে অনুদান প্রদান করছে তা দেশের মধ্যে নজিরবিহীন।

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করার জলন্ত উদাহরণ রক্তদান কর্মসূচি।উক্ত অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করে ক্লাব সম্পাদক জুবায়ের হাসান সিদ্দিকী,সোহরাব, দেবাশীষ ঘোষ, শেখর ঘোষ, কুতুব উদ্দিন, ফজলুর সহ অন্যান্যরা।

