শাসনে’র সেবা সদনের পক্ষ থেকে সচেতনতা ও খাদ্য সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থেকে নিয়মিত কাজ করে যায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

উল্লেখ্য রবিবার হাড়োয়া বিধানসভা এলাকার শাসন থানা পার্শ্ববর্তী সেবা প্রতিষ্ঠান,স্বস্তি ভিলেজের জন্ম দিবস উপলক্ষে পথ চলিত মানুষদের পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার পাশাপাশি ছোট বড় সবাইকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় উক্ত সংস্থার পক্ষ থেকে। সমাজসেবী একেএম ফারহাদ জানায় খাদ্য সামগ্রী তুলে দেওয়ার অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হতে পেরে খুব ভালো লাগলো।

এই ধরনের সেবামূলক কাজে সুব্রত সাহা বাবুদের মত ডাক্তারদের সামাজিক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে বৃহত্তর স্বার্থে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক কর্মসূচি রূপাহিত করার আহ্বান তিনি জানায়।

