দেশ 

পাঁচ দিন আগে মেরামতি করে চালু করার পর গুজরাটের মাচ্চু নদীতে ভেঙে পড়ল সেতু, আহত বহু মানুষ

শেয়ার করুন

আজ রবিবার সন্ধেতে গুজরাতের মোরবি জেলার মাচ্চু নদীর উপর একটি ঝুলন্ত সেতু ভেঙে আহত হলেন বহু মানুষ। সেতুর উপরে থাকা অনেকেই নদীতে পড়ে যান। এঁদের অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

প্রথমে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারকাজ চললেও, পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখনও সেই উদ্ধারকাজ চলছে। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় অনেকগুলি অ্যাম্বুলান্সকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। ছ’দিনের মাথাতেই ঘটে গেল বিপর্যয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ