কলকাতা 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব চট্টোপাধ্যায়! আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

শেয়ার করুন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের বিধায়কপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বাকি বিধায়কদের মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূলের টিকিটে ভোটে জেতা বিধায়কদের অনেকেই মমতার হাত ছাড়েন। ঋতব্রতের নেতৃত্বে পৃথক শিবিরে যোগ দিয়ে তাঁরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। যদিও কালীঘাট শিবির তা মানতে চায়নি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করেছিল মমতা তৃণমূল। কিন্তু ঋতব্রতের নেতৃত্বাধীন বিধায়কেরা তা মানতে চাননি। তাঁরা ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে নেন।

ঋতব্রত, ফিরহাদ ছাড়াও মামলায় যুক্ত করা হয়েছে সন্দীপন সাহা, অরূপ রায়, শিউলি সাহা, আখতারুজ্জামান, সাবিনা ইয়াসমিন, রথীন ঘোষ, বিপ্লব মিত্র এবং জাভেদ আহমেদ খানকে। এ ছাড়া, বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিও মামলায় যুক্ত হয়েছেন। দলত্যাগবিরোধী আইনে বিধায়কদের পদ খারিজ চেয়েছেন শোভনদেব।

আসল তৃণমূল কারা, তৃণমূলের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জোড়াফুল প্রতীক চিহ্ন কাদের দখলে থাকবে, তা নিয়ে দুই শিবিরের মধ্যে দ়ড়ি টানাটানি চলছে। নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনে দুই শিবিরই নিজেদের দাবি জানিয়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ