দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ করে চলল গুলি, অভিনেতা অক্ষত আহত গাড়ির চালক, দেখা করলেন উপমুখ্যমন্ত্রী

শেয়ার করুন

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ করে চলল গুলি। অল্পের জন্য অক্ষত অবস্থায় বাঁচলেন অভিনেতা। মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতাকে লক্ষ করে মোটরসাইকেলে চড়ে গুলি চালাল তিন দুষ্কৃতী। ঘটনায় আহত অভিনেতার গাড়ির চালক ও অটোরিক্সার চালক, জানিয়েছে পুলিশ। এই ঘটনার পরেই অভিনেতার বাড়িতে ছুটে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন।

সূত্রের খবর, এই হামলার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। এই ঘটনার পরে সমাজমাধ্যমে একটি পোস্টে অনিল পণ্ডিত ও অনিল হরমন সন্ধু হামলার নেপথ্যে থাকার কথা জানিয়েছেন। তাঁরা বিষ্ণোই-ঘনিষ্ঠ বলেই খবর।

হিন্দিতে লেখা সেই পোস্টের মূল বক্তব্য, “আমরা ওঁকে ফোন করেছিলাম, সবটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা ওঁকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই।” অভিযোগ, পণ্ডিত আরও বলেন, “মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যাঁরা আমাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য। দেখতে থাকুন।”

৩৬ বছর বয়সি টাইগার তাঁর নাচ ও স্টান্টের জন্য বিখ্যাত। তিনি বর্ষীয়ান তারকা জ্যাকী শ্রফের ছেলে। ২০১৪ সালে ‘হিরোপন্তী’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ