দেশ 

Narendra Modi: গুজরাট দাঙ্গায় মোদীকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

বাংলার জনরব ডেস্ক : গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। সেই আর্জি শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি অমদাবাদের গুলবার্গ সোসাইটিতে হিংসায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন এহসান। তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। তথ্যপ্রমাণের অভাবে তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেয় সিট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের ৯ ডিসেম্বর…

আরও পড়ুন
দেশ 

Agnipath Scheme : ‘‘এটা নতুন ভারত, এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে,আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়’’ দেশজুড়ে চলা অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অগ্নি বার্তা’

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুললেন। একইসঙ্গে দেশজুড়ে চলা বিতর্কে জবাব দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন সরকারের অনেক ভাল উদ্যোগেও রাজনীতির রং লাগছে।দিল্লির প্রগতি ময়দানে ট্রানজিট করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেই এমন মন্তব্য করেন মোদী। মোদি বলেন, ‘‘এটা নতুন ভারত। এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে। আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়।’’তিনি আরো বলেন, ‘‘এটা আমাদের দেশের পক্ষে দুর্ভাগ্যজনক যে, ভাল উদ্দেশ্য নিয়ে, ভাল কিছু…

আরও পড়ুন
কলকাতা 

Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ না করলে টাকা নয়, নবান্নকে চিঠি দিয়ে জানিয়ে দিলো কেন্দ্র

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে রাজ্য সরকার গুলি নিজেদের মতো বিভিন্ন প্রকল্পের নাম রাখা নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি সূত্রপাত বাম আমল থেকেই। সেই সময় এই রাজ্যের সাধারণ মানুষকে ভুল বোঝার লক্ষ্যে অনেক প্রকল্প  রাজ্য সরকার নিজেদের মতো করে বাজারে প্রচার করত। তবে একথা অস্বীকার করার উপায় নেই বামফ্রন্ট সরকারের আমলে এসবই ছিল কিছুটা রাখঢাক রেখে। মমতা সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রের সমস্ত প্রকল্পের নাম পাল্টে গেছে। যেমন যে প্রকল্পের আগের নাম ছিল ইন্দিরা আবাসন যোজনা পরবর্তীকালে নরেন্দ্র মোদির আমলের সেই প্রকল্পের নাম হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আর…

আরও পড়ুন
দেশ 

Prophet Row: মুসলিম বিশ্বের চাপে নরেন্দ্র মোদী সরকার আপাতত ঘৃণা-ভাষণ বিতর্কে ‘কড়া অবস্থান’-এর পথে, নূপুর-জিন্দালের বিরুদ্ধে এফআইআর! কিন্ত বিদ্বেষ কী নিয়ন্ত্রণ করতে পারবেন মোদী-শাহরা !

বাংলার জনরব ডেস্ক : হজরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে অশ্লীল মন্তব্য করার জন্য সমগ্র মুসলিম দুনিয়া একজোট হয়ে প্রতিবাদে সরব হয়েছে । মোদী সরকার আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার সমূহ চেষ্টা করার পরেও মুসলিম দেশগুলি কোনো কথা শুনতে রাজি হচ্ছে না । উপরন্ত দিন যত যাচ্ছে ততই পরিস্থতি আরও ঘোরালো হচ্ছে । গতকাল পর্যন্ত খবর মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় দেড় কোটি ভারতীয় অনিশ্চয়তার মধ্যে রয়েছে । অনেককে দেশে ফেরত পাঠানো হচ্ছে । বাধ্যতামূলকভাবে চাকরি থেকে বরখাস্ত হচ্ছে অনেকেই । ভারতীয় পণ্য রাখা ৫৭টি মুসলিম দেশে কার্যত নিষিদ্ধ হয়ে গেছে । যেসব…

আরও পড়ুন
অন্যান্য দেশ 

Hate Speech : স্বাধীনতার ৭৫ বছর পর দেশের ধর্মনিরপেক্ষতা বিদেশের মাটিতে প্রশ্নের মুখে,তথাকথিত দেশভক্ত নুপুর শর্মা ও নবীন জিন্দাল কী সত্যিই রাষ্ট্রবাদী ? বড্ড জানতে ইচ্ছা করে, মোদী-শাহ জবাব দেবেন ?

বুলবুল চৌধুরি : স্বাধীনতার ৭৫ বছর পর আন্তর্জাতিক মহল ভারতকে ক্ষমা চাইতে বলছে এটা শুনতে এবং ভাবতে একজন ভারতবাসী হিসাবে আমরা লজ্জিত । অনুতপ্ত । কিন্ত আজ শুধু আমেরিকা নয় খোদ নরেন্দ্র মোদীকে যারা সম্মানিত করেছিল তারা আজ সরাসরি ভারতকে ক্ষমা চাইতে বলছে । আর নরেন্দ্র মোদী সরকার নীরব কোথায় যেন উত্তর খুঁজে পাচ্ছে না । আসলে হিন্দু-মুসলিম বিভেদ তৈরি করে ক্ষমতায় থাকার যে কৌশল মোদী-শাহরা নিয়েছেন তাতেই বিপদ বাড়ছে । এখন মহাসংকটে মোদী সরকার । আন্তর্জাতিক মহলে বন্ধু কমছে । প্রতিবেশী দেশগুলির সম্পর্ক তেমন ভাল নেই। এমনকি নেপালের মতো…

আরও পড়ুন
দেশ 

Char Dham Yatra: উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত ২২ পুণ্যার্থীর, যমুনোত্রীর পথে দুর্ঘটনা

বাংলার জনরব ডেস্ক : উত্তরাখণ্ডের উত্তর কাশির কাছে তীর্থ যাত্রীদের বাস দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ভয়াবহ বাস দুর্ঘটনার গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who lost their lives in the accident in Uttarakhand. The injured would be given Rs. 50,000 each. — PMO India (@PMOIndia) June 5, 2022 জানা গেছে,মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

Narendra Modi : আঞ্চলিক ভাষার গুরুত্বর উপরে ‘মন কি বাত ‘- এ সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক : বিজেপির কিছু নেতা যখন হিন্দি ভাষাকে সমস্ত ভারতবাসীর উপরে চাপিয়ে দেওয়ার জন্য সওয়াল করে চলেছেন ঠিক সেইসময় আঞ্চলিক ভাষার উপর গুরুত্ব প্রদান করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ রবিবার মন কি বাত অনুষ্ঠানের তিনি আঞ্চলিক ভাষার পক্ষে সওয়াল করেন। এদিন তার বক্তব্যে উঠে এলো পুরুলিয়ার এক অধ্যাপক শ্রীপতি টুডুর কথা। প্রতিমাসের শেষ রবিবার ‘মন কি বাতে’ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এদিন ছিল ৮৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে নারীদের স্বাবলম্বী হওয়া নিয়েও বক্তব্য রাখেন মোদি। তিনি সকলের কাছে আরজি রাখেন, তাঁদের এলাকায় মহিলাদের যে সব স্বনির্ভর…

আরও পড়ুন
দেশ 

Narendra Modi: ‘সুনির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি’ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি করা হচ্ছে ,’ঘৃণা আর বিদ্বেষের আবহে আমরা ভীত!’ মোদিকে খোলা চিঠি দিয়ে ক্ষোভ প্রকাশ প্রাক্তন আমলাদের

বাংলার জনরব ডেস্ক : দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন আমলারা। দেশের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং অসহিষ্ণুতার বাতাবরণ তৈরির প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত আমলাদের একাংশ। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজেদের আশঙ্কার কথা জানিয়ে খোলা চিঠি লিখেছেন তাঁরা। চিঠিতে সই করেছেন ১০৮ জন অবসরপ্রাপ্ত আইএএস, আইএফএস এবং আইআরএস আধিকারিক। প্রধানমন্ত্রীকে পাঠানো খোলা চিঠিতে দিল্লি, অসম, গুজরাত, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে তাঁরা লিখেছেন, ‘যা ঘটছে তা ভারতীয় সংবিধানের মৌলিক নীতি এবং আইনের শাসনের পরিপন্থী। এখানে সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদ ক্রমশ প্রতিষ্ঠিত পাচ্ছে।’…

আরও পড়ুন
দেশ 

Kashmir Encounter: মোদীর সফরের আগে জম্মুর সেনাছাউনির কাছে জঙ্গি হানা, নিহত দুই জঙ্গি-সহ তিন

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঠিক দু’দিন আগে জম্মুর সেনা ছাউনির কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলো আজ শুক্রবার সকালে।প্রাথমিক ভাবে জানা গেছে, গুলির লড়াইয়ে এক জন সিআইএসএফ কর্মী নিহত এবং চার জন আহত হয়েছেন বলেও সেনা সূত্রে খবর। এই সঙ্ঘাতে সেনাবাহিনীর গুলিতে দু’জন জঙ্গি মারা গিয়েছে বলেও সেনা সূত্র জানিয়েছে। জঙ্গিরা জম্মুতে হামলার ছক কষছিল বলে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। পাশাপাশি, পুলিশ সুনজবা এলাকায় অন্তত দুই জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়েছিল। সেই মতো সেনা সদস্যরা জম্মু শহরের সুনজবা ক্যান্টনমেন্ট এলাকায় একটি তল্লাশি অভিযান…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: কেন্দ্রের বিজেপি সরকার ‘বিচারব্যবস্থা, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে দেশের গণতন্ত্রের উপর আঘাত হানছে!’ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিজেপি বিরোধী দলগুলির নেতা ও মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রে বিজেপি সরকার দেশের গণতন্ত্রের উপর আঘাত হানছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কে ভেঙে দিচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদল শাসিত সরকার গুলিতে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার জন্য দেশের সব বিরোধী নেতা এবং ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দের চিঠি দিয়ে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।চিঠিতে মমতা লিখেছেন, ‘আমি সকলের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমরা একজোট হয়ে একটি বৈঠকে বসি। সময়ের দাবি মেনে এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে সমস্ত প্রগতিশীল…

আরও পড়ুন