দেশ 

Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে আবার তলব ইডির,২১ জুলাই হাজিরার নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : আগামী একুশে জুলাই ইডি দপ্তরে সোনিয়া গান্ধীকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করা হয়েছে। এর আগেও কংগ্রেস সভানেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তদন্তকারীদের মুখোমুখি হতে পারেননি রাজীব-পত্নী। ন্যাশনাল হেরাল্ড মামলায় গত ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। তার আগে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময় ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি। পরে হাজিরার তারিখ কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে ইডি দফতরে চিঠি পাঠান সনিয়া। ইডি-কে পাঠানো…

আরও পড়ুন
দেশ 

Rahul Gandhi: পাঁচ দিন ধরে ইডি-র অফিসে বসিয়ে রাখলেও মোদি সরকার সম্পর্কে আচরণের কোন পরিবর্তন হবে না, মন্তব্য রাহুলের

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- কয়েকদিন ধরে এক টানে রাহুল গান্ধীকে জেরা করলেও কংগ্রেস নেতা এ নিয়ে কোন মন্তব্য করেননি। বরং কেন্দ্রীয় এজেন্সিকে তিনি সাহায্য করেছেন প্রতিটি ক্ষেত্রে তিনি হাজিরা দিয়েছেন। সময়ের বিচারে প্রায় ৫০ ঘন্টার বেশি সময় ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। তারপরেও রাহুল গান্ধীকে ডাকা হচ্ছে এ নিয়ে মন্তব্য করতে গিয়ে আজ শুক্রবার রাহুল গান্ধী বলেছেন, ইডিকে দিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত চালালেও নিজের আচরণে বদল ঘটাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এমন মন্তব্য করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল…

আরও পড়ুন
দেশ 

Rahul Gandhi : সোনিয়া গান্ধী গুরুতর অসুস্থ, সারারাত হাসপাতালে কাটালেন রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : সোনিয়া গান্ধী গুরুতর অসুস্থ। তিনি দিল্লি গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল গভীর রাতে রাহুল গান্ধী সোনিয়া কে দেখতে হাসপাতালে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে রাহুল গান্ধীর সারারাত মায়ের কাছে ছিলেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর দেশজুড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতীয় রাজনীতিতে অন্যতম কৌশলী রাজনীতিবিদ সোনিয়া গান্ধী।কংগ্রেস সূত্রের খবর, রাহুল প্রায় সারা রাত হাসপাতালে ছিলেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। গত ১ জুন সনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। শ্বাসকষ্টের সমস্যা ও অন্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করানো…

আরও পড়ুন
দেশ 

National Herald Case : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে সাড়ে ৯ ঘণ্টা জেরা করলো ইডি, মঙ্গলবার ফের তলব

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রায় ১০  ঘন্টা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেরা করার পর সোমবার রাত সাড়ে দশটা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল হেরল্ড মামলায় সোমবার ইডির দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার এই হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল ‘লুটিয়ান্স দিল্লি’। পথে নামেন পি চিদম্বরম, অশোক গেহলট, বেণুগোপাল, হরিশ রাওয়াত, অধীর চৌধুরীর মতো শীর্ষ কংগ্রেস (Congress) নেতারা। সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির দফতরে ঢোকেন রাহুল গান্ধী। মাঝে একবার মধ্যাহ্ন ভোজের সময় বেরিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল ।…

আরও পড়ুন
দেশ 

National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় তিন ঘণ্টা ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করল ইডি

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ সোমবার ইডির দফতরে হাজিরা দিলেন রাহুল গান্ধী। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মিছিল করে ইডি দপ্তরে যান। প্রায় তিন ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সোমবার বেলা সওয়া ২টো নাগাদ দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি দফতর ছেড়ে চলে যান তিনি। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ মোতিলাল নেহরু মার্গ দিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের নিয়ে মিছিল করে ইডি দফতরে গিয়েছিলেন রাহুল। তাঁকে ইডির তলবের প্রতিবাদে দিল্লিতে দফায় দফায় বিক্ষোভ দেখায়…

আরও পড়ুন