অন্যান্য কলকাতা 

Minakshi Mukherjee : তৃণমূল সরকারের আত্মঘাতি সিদ্ধান্তে বামনেত্রী মিনাক্ষী মুখার্জি জননেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন ! মমতার বিকল্প কী মিনাক্ষী ?

সেখ ইবাদুল ইসলাম : পশ্চিমবাংলায় রাজনৈতিক সৌজন্যতা দীর্ঘদিনের । স্বাধীনতার পর থেকে বেশ কয়েক বছর আগে পর্যন্ত বিরোধী কন্ঠস্বরকে শাসক দল গুরুত্ব দিয়েছে । বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে শাসক দলের সখ্যতা ছিল । একটা গল্প শুনেছিলাম , কতটা সত্য তা আমি বলতে পারবো না তবে এই গল্পটা বিশ্বাসযোগ্য । কলেজ স্ট্রিটের মোড়ে জ্যোতি বসুরা তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে সভা করছেন , ঘটনাচক্রে সেই সময় বিধান রায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর ওই সভামঞ্চ থেকে বিধান রায়কে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে । গাড়িটা যাবার সময় জ্যোতিবাবুর সামনে গিয়ে…

আরও পড়ুন
দেশ 

Sudip Roy Barman ; বিজেপি ছাড়লেন ত্রিপুরার জনপ্রিয় রাজনৈতিক নেতা সুদীপ রায় বর্মন, কোথায় যোগ দেবেন কংগ্রেসে, না তৃণমূলে? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : অবশেষে  বিজেপি ত্যাগ করলেন ত্রিপুরার জনপ্রিয় রাজনৈতিক নেতা সুদীপ রায় বর্মণ। আজ সোমবার বিধানসভার সদস্যপদ ত্যাগ করেন সুদীপ এবং আশিস কুমার। তার পর দু’জনেই বিজেপি-র প্রাথমিক সদস্য পদ ছেড়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। বিজেপি-র মধ্যে বিপ্লব দেবের বিরোধী শিবিরের ‘প্রধান মুখ’ হিসাবে পরিচিত সুদীপ। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ঘাসফুলের দিকেই ঢলেছেন সুদীপ। প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন সুদীপ। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে ত্রিপুরায় উত্তেজনার প্রেক্ষিতে বিপ্লব সরকারের সমালোচনা করতেও শোনা যায় তাঁকে। পুরসভা নির্বাচনের আগে পুলিশকে চিঠি…

আরও পড়ুন
দেশ 

Rahul Gandhi : “শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি, মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন, তিনি বিভেদ করেন না”: রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক: হিজাব পরা নিয়ে কয়েক মাস ধরে দক্ষিণের কর্ণাটক রাজ্যে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক শেষ পর্যন্ত কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। হাইকোর্ট কি রায় যাই সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের জনতা। এবার হিসাব বিতর্কে সরাসরি মুসলিম মেয়েদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সরস্বতী পুজোর দিন রাহুল গান্ধী টুইট করে দেশবাসীকে বলেছেন,”শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। তিনি বিভেদ করেন না।” যদিও বিজেপি পাল্টা তো দেখেছে রাহুলের বিরুদ্ধে।কর্ণাটক বিজেপির টুইটে বলা হয়, “শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা, এভাবে রাহুল…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022:অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস

বিশেষ প্রতিনিধি : সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উত্তরপ্রদেশের মইনপুর এলাকার কারহাল বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস দল অখিলেশ যাদবের প্রতি সৌজন্যে দেখিয়ে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার পয়লা ফেব্রুয়ারি এআইসিসির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে শুধু অখিলেশ যাদব নয় তার কাকা শিবপাল যাদবের বিরুদ্ধেও কোন প্রার্থী দেবে না জাতীয় কংগ্রেস। মনে করা হচ্ছে আগামী দিনে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই…

আরও পড়ুন
দেশ 

Assembly Election 2022: কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা, ৪০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি উত্তরপ্রদেশের জনতাকে দিলেন রাহুল ও প্রিয়াঙ্কা

বাংলার জনরব ডেস্ক : আর মাত্র কয়েক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কে জিতবে? তাই স্বাভাবিক ভাবেই এই নির্বাচন দেশের জাতীয় দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে কংগ্রেস ও বিজেপির কাছে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। 2024 সালের নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে বিজেপি ক্ষমতায় থাকবে কি থাকবে না প্রায় ঠিক হয়ে যাবে এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর। তাই এই নির্বাচনে জিততে সব পক্ষই মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিস্থিতি যা হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে পাঞ্জাব…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022: যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রখ্যাত দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, চাপে বিজেপি

বুলবুল চৌধুরী : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন আকর্ষণ বেড়ে চলেছে। একদিকে বিজেপি সমাজবাদী পার্টি ও কংগ্রেস দল ভাঙার চেষ্টা করছে অন্যদিকে সমাজবাদী পার্টি বিজেপির একের পর এক মন্ত্রীকে নিয়ে শোরগোল তুলে দিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশিষ্ট দলিত নেতা এনআরসি আন্দোলনের অন্যতম মুখ চন্দ্রশেখর আজাদ আজ ঘোষণা করেছেন তিনি গোরক্ষপুর সদর বিধানসভা কেন্দ্রে যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ দলিত নেতা হিসাবে সমগ্র উত্তর ভারতে পরিচিত মুখ। তাঁর প্রতিষ্ঠিত ভিম আর্মি রীতিমতো বিজেপি দলের কাছে ত্রাসে পরিণত হয়েছে। একইসঙ্গে চন্দ্রশেখর…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022 : বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে দলীয় অফিসের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা সমাজবাদী পাটির সদস্যের

বাংলার জনরব ডেস্ক : দলের একনিষ্ঠ সদস্য হয়েও বিধানসভা নির্বাচনে টিকিট পাননি । এই অভিমানে দলীয় অফিসের সামনে নিজের গায়ে আগুন দিযে আত্মহত্যার চেষ্টা করলেন সমাজবাদী পার্টির এক সদস্য । লখনউতে পার্টির সদর দপ্তরের সামনে গায়ে আগুন (Self Immolates)দিলেন তিনি। পথচলতি মানুষের চেষ্টায় তাঁকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে। ভোটের আগে এই ঘটনায় স্বভাবতই বিড়ম্বনায় পড়েছে অখিলেশের (Akhilesh Yadav) দল। জানা গিয়েছে, সমাজবাদী পার্টির (Samajwadi Party) ওই সদস্যের নাম আদিত্য ঠাকুর। তিনি দলের আলিগড় (Aligarh)শাখার একজন সক্রিয় সদস্য। রবিবার সকালে আলিগড় থেকে সটান…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022: বিজেপি বিরোধী মহাজোট করতে এবার অখিলেশের সঙ্গে বৈঠক করলেন উত্তরপ্রদেশের বিশিষ্ট দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, বিজেপির পর এবার ভাঙ্গন বিএসপিতে

বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিরোধী জোট করার জন্য এবার উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম আইকন চন্দ্রশেখর আজাদ দেখা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে। বিশিষ্ট দলিত নেতা ও সি এ এ এবং এনআরসি আন্দোলনের অন্যতম প্রধান মুখ চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ আজ অখিলেশ যাদব এর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য হলো উত্তরপ্রদেশের মাটি থেকে বিজেপিকে উৎখাত করা। সেই লক্ষ্যকে সফল করার জন্য আমরা মহাজোট করতে চাইছি। যাতে বিরোধী ভোগ কোনভাবেই ভাগ না হয়ে যায়। এদিকে, শুক্রবারই মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রবীণ বিধায়ক রামবীর উপাধ্যায় সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022: তাসের ঘরের মতো ভেঙে পড়ছে উত্তরপ্রদেশের বিজেপি, ৪৮ ঘণ্টার মধ্যে ৩ মন্ত্রীর পদত্যাগ ৬ বিধায়কের দলত্যাগ, আরো অন্তত একশো জন বিধায়ক দল ছাড়তে চলেছেন দাবি বিদ্রোহীদের

বাংলার জনরব ডেস্ক: তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে উত্তরপ্রদেশের বিজেপির সংসার। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তিনজন মন্ত্রীর পদত্যাগ ৬ জন বিধায়ক এর দাগ চমকে দিয়েছে ভারতবর্ষের রাজনীতিকে। সবার ক্ষোভ বিজেপি সরকারের উপরে অথচ এই বিজেপি সরকার এর সঙ্গেই এইসকল বিধায়ক মন্ত্রীরা পাঁচ বছর সংসার করেছেন। শুরু করেছিলেন বিশিষ্ট পিছিয়ে বর্গ সম্প্রদায়ের নেতা স্বামী প্রসাদ মৌর্য, এরপর পদত্যাগ করেছেন দারা সিং চৌহান আজ দুপুরে পদত্যাগ করলেন ধরম সিং সাইনী।মাত্র ৩ দিনের ব্যবধানে ৩ জন মন্ত্রীকে খোয়াল বিজেপি। সেই সঙ্গে রয়েছেন তাঁদের সাঙ্গপাঙ্গরা। হিসাব বলছে, গত ৭২ ঘন্টায় মোট ৬ জন বিজেপি…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022 : উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস, উন্নাও গণধর্ষণের নির্যাতিতার মা এবং এনআরসি – সিএএ আন্দোলনের নেত্রীকে প্রার্থী করে চমক দিল কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : উত্তর প্রদেশ বিধানসভা ভোটের প্রথম দফার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয় কংগ্রেস। ১২৫ জন প্রার্থীর মধ্যে ৫০ জনকে প্রার্থী করা হয়েছে মহিলাকে। একমাস আগেই কংগ্রেস নেতা নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছিলেন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পূর্ব প্রতিশ্রুতি মত প্রিয়াঙ্কা গান্ধী আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করার সময় সেই কথা সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন এবারও আমরা ৪০ শতাংশ মহিলাকে প্রার্থী করেছি এবং ৪০ শতাংশ যুবককে প্রার্থী করেছি। তিনি আরো বলেন ,এই প্রার্থী তালিকার মধ্যে যে সকল মহিলা নির্যাতন অত্যাচারের…

আরও পড়ুন