জেলা 

সুবল চন্দ্র পালের স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি: ১৪ ই ফেব্রুয়ারী শনিবার এক ভাবগম্ভীর পরিবেশে ধনিয়াখালির সি পি আই(এম) দলের কৃষক নেতা সুবল চন্দ্র পাল এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয় ধনিয়াখালি বাজার সংলগ্ন হলে। সভায় সভাপতিত্ব করেন তাঁরই বন্ধু বৈদ্যনাথ গুঁই, স্মৃতিচারণ করেন অধ্যাপক পিনাকী ভট্টাচার্য, ডাঃ প্রবীর পাল, শিক্ষিকা অমিয়া বন্দ্যোপাধ্যায়, লেখক ও সাংবাদিক নৌশাদ মল্লিক, অসিত পাল, হারাধন ভড়, বীরেন বন্দোপাধ্যায়, শিবরাম মোহান্ত, নবকুমার ঘোষ প্রমূখ। সংগীত পরিবেশন করেন নবকুমার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভেন্দু হালদার ও বলরাম মোহান্ত।

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি

মোল্লা জসিমউদ্দিন : শনিবার দুপুরে পার্ক সার্কাসে এক সভাগৃহে রাজ্য মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির গুরুত্বপূর্ণ সভা বসে।সম্প্রতি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। বিধানসভা এবং বিধানসভার বাইরে মাদ্রাসা শিক্ষা নিয়ে তাঁর কটুক্তি ও ‘কুরুচিকর’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি অবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি তুলেছে। অন্যথায় তাঁকে বিধায়ক পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।বিধায়িকার বক্তব্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস, ঐতিহ্য ও অবদানের প্রতি অবমাননাকর। অভিযোগ, তিনি বলেছেন মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস-আইপিএস তৈরি হয় না, বরং…

আরও পড়ুন
জেলা 

ওয়াকফ সম্পত্তি বাঁচাতে লড়াই চালিয়ে যেতে হবে : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ সমস্ত ওয়াকফ সম্পত্তি বাঁচাতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শনিবার মালদা জেলার কালিয়াচক নজরুল ভবনে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান আন্দোলনের পথে সকলকে আহ্বান জানান। আঞ্জুমানে আহলে সুন্নাত ওয়া জামাতের কালিয়াচকের নজরুল ভবনে ওয়াকফ সচেতনতা শিবিরে এদিন মাওলানা কামরুজ্জামান, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওয়াসিম আকরাম, আনজুমানের সভাপতি মাওলানা রমজান আলী, সম্পাদক মাওলানা মতিজুল হক, মাওলানা জিয়াউল হক প্রমূখ বক্তব্য রাখেন। ওয়াকফ সচেতনতা শিবিরে কালিয়াচকের তিনটি ব্লকের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার পরিচালন কমিটির দায়িত্বশীল ও ইমাম…

আরও পড়ুন
কলকাতা 

মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় একদিনের স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:মানসম্মত শিক্ষা, কার্যকর নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার কলকাতার আবদুল ফাত্তাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো একদিনের “School Management Training Workshop”। Human Welfare Foundation (HWF), New Delhi-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রায় ২০টি বেসরকারি (নন-গভর্নমেন্ট) স্কুল থেকে মোট ৫০ জন পরিচালকমণ্ডলীর সদস্য, প্রধান শিক্ষক ও প্রশাসনিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও তারজুমার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের পরিচয়পর্বের মাধ্যমে পারস্পরিক মতবিনিময়ের পরিবেশ তৈরি হয়।…

আরও পড়ুন
জেলা 

বিয়ে করতে গিয়ে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে পুলিশের হাতে আটক যুগল! কেন গ্রেফতার? রহস্য?

বিয়ে করতে গিয়ে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে পুলিশের হাতে আটক হলেন যুগল। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে। পুলিশ জানিয়েছে, বিয়ের রেজিস্ট্রি করার জন্য দু’জনকে ধরা হয়নি। তাঁদের স্কুটার থেকে পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র। পরে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, পাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং পাত্র একজন চাকরিপ্রার্থী। পুলিশ সূত্রে খবর, প্রেমিকের বাড়ি বাঁকুড়ায়। শনিবার ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে তাঁর সঙ্গে বিয়ের জন্য রেজিস্ট্রি অফিসে যাওয়া তরুণী থাকেন বর্ধমান শহরে। প্রেমিকা বিদ্যার্থী গার্লস স্কুলে পড়াশোনা করেন এবং এ বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। শনিবার পরীক্ষা না-থাকায় বিয়ের রেজিস্ট্রি করার পরিকল্পনা ছিল তাঁদের। অন্য দিকে, পুলিশের কাছে খবর…

আরও পড়ুন
কলকাতা 

রাতে এবং ভোরে থাকবে শীতের আমেজ আরও কিছু দিন জানাল আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতর বলছে, রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ কমলেও অনুভূতিটা থেকে যাবে। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। হাওয়া অফিস বলছে, উত্তরের শীতল হাওয়া আপাতত আর ঢুকছে না রাজ্যে। তবে এখনই গরম হাওয়াও ঢুকছে না। তাই শীতের আমেজ উবে যাবে না। ধীরে ধীরে কমবে। তবে রাতের দিকে শীতের অনুভূতি থাকবে। আগামী সাত দিন রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। উত্তরবঙ্গের দু’-একটি জায়গাতেও স্বাভাবিকের চেয়ে কম ছিল তাপমাত্রা। শনিবার রাজ্যের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম ছিল কোচবিহারে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সাধারণ নির্বাচনকে সফল করার জন্য শফিকুর রহমান নাহিদ ইসলাম এবং তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানালেন মুহাম্মদ ইউনুস

দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর আজ শনিবার পৃথক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আইনের শাসন প্রতিষ্ঠা না হলে গণতন্ত্র টেকসই হবে না : তারেক রহমান

বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে বি এন পি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। নেতা-কর্মীদের শান্ত ও সতর্ক আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়। তারেক রহমান বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা…

আরও পড়ুন
দেশ 

ভ্যালেন্টাইন্‌স ডে-র দুপুরে নয়ডায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হল যুগলের গুলিবিদ্ধ দেহ!

ভ্যালেন্টাইন্‌স ডে-র দুপুরে নয়ডায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হল যুগলের গুলিবিদ্ধ দেহ। উভয়েরই মাথায় গুলি লেগেছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, তরুণীকে গুলি করে খুনের পরে আত্মঘাতী হয়েছেন তরুণ। নিহতদের নাম সুমিত (৩২) এবং রেখা (২৬)। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে নয়ডায় সেক্টর ১০৭-এ দাদরি রোডের ধারে একটি গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। এলাকাটি পড়ে সেক্টর ৩৯ থানার মধ্যে। গাড়িটি দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। তাঁরাই খবর দেন থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে যুগলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। গাড়িটি ভিতর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নয়া বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার বেলা সাড়ে তিনটার পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়। সেখানে এ কথা বলেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। গত বৃহস্পতিবারের নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি…

আরও পড়ুন