জেলা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আসার পথে আক্রান্ত আরামবাগের সাংসদ মিতালি বাগ!

হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। জখম সাংসদকে দেখতে আরামবাগ মেডিক্যাল কলেজে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা দাবি করেছেন, ‘‘প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। সেই সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের ৬ মাসের জন্য চাকরির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর ছিল। ওই মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গের ডিজি বদল করেছিল কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হন সিদ্ধনাথ। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। সেই সঙ্গেই বদল করা হয়েছিল কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদে।

আরও পড়ুন
কলকাতা 

বোমা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করার নির্দেশ কমিশনের

বাংলার জনরব ডেস্ক : বোমা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চালাতে হবে। দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন। বোমা নিষ্ক্রিয় করতে পুলিশকে অবিলম্বে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বলা হয়েছে, ভোটের দিন যে কোনও ভাবেই বোমা বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তদন্ত চালাচ্ছে, এমন ক্ষেত্রেও পুলিশ পদক্ষেপ করতে পারবে বলে জানিয়েছে কমিশন। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট রয়েছে। রাজ্যের সাত জেলায় মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। প্রথম দফার ভোট মোটের…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের তৃণমূলের, চরম অস্বস্তিতে, জ্ঞানেশ কুমার!

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ 24 পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন পুলিশ পর্যবেক্ষক আইপিএস পরমার স্মিথ পরসোত্তমদাস। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিযোগই তিনি করেননি বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা লজে গোপন বৈঠক করেছেন বলে, অভিযোগ করার পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এক কথায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রীতিমতো ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই রাজ্যে যে নিরপেক্ষভাবে কাজ করছেন না তা বারবার প্রমাণ করার চেষ্টা করছে তৃণমূল। রাজ্যের বাইরে থেকে আনা ওই…

আরও পড়ুন
দেশ 

বাংলায় গুন্ডা রাজ চলছে, আসানসোলে কংগ্রেস কর্মী খুনে তীব্র প্রতিক্রিয়া রাহুলের

আসানসোলে কংগ্রেস কর্মী খুনে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বাংলায় গুন্ডারাজ চলছে বলে অভিযোগ করলেন তিনি। তৃণমূল জামানায় ধমকানো, খুন তৃণমূলের চরিত্র হয়ে উঠছে বলে কড়া সমালোচনা করেছেন রাহুল। সামাজিক মাধ্যমে পোস্ট করে রাহুলের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠিনতম শাস্তি দিতে হবে। মৃতের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি আর্থিক সাহায্যের দাবি তুলেছেন তিনি। আসনসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে কংগ্রেস অভিযোগ তোলে ভোট পরবর্তী হিংসার জেরে তাঁকে খুন করা হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। এই ঘটনার প্রতিবাদে আজ, রবিবার রাহুল টুইটে লেখেন, ‘তৃণমূল…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য সরকারি কর্মচারীদের ওপর অনাস্থা! প্রথম দফায় কাজ করা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দ্বিতীয় দফায় নিয়োগ করার নির্দেশ কমিশনের! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের কর্মচারীদের উপর আস্তা নেই তাই শেষ পর্যন্ত দ্বিতীয় দফার ভোটগ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্বিতীয় বার কাজে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। প্রথম দফায় কাজ করেছেন এমন ১৭ হাজারের বেশি কর্মীকে দ্বিতীয় দফায় কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের কথা জানিয়েছে কমিশন। কোন জেলায় কত জন নিয়োগ করা হচ্ছে তা জানানো হয়েছে। ওই কর্মীরা প্রথম দফায় কোন জেলায় কাজ করেছেন, তার উল্লেখ রয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) নির্দেশিকা দিয়ে কমিশন জানিয়েছে, প্রথম দফায় দায়িত্ব পালন করা কেন্দ্রীয় কর্মচারীদের আবার…

আরও পড়ুন
কলকাতা 

দেশজুড়ে গরমের তীব্রতা বৃদ্ধি পেতে চলেছে, সব রেকর্ড ভেঙে যাবে আশঙ্কা আবহাওয়াবিদদের!

বাংলার জনরব ডেস্ক : আগামী কয়েকদিনের মধ্যে দেশজুড়ে যে গরম পড়বে তা সব রেকর্ড ভেঙে যাবে বলে আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়েছেন। আগামী কয়েক দিন গরমের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছোতে পারে। ইতিমধ্যেই দেশের ১০ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। আবহবিদেরা জানাচ্ছেন, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে তাপমাত্রা ৪৮ ডিগ্রির ঘরে পৌঁছোবে। ফলে এই সময় সাধারণ মানুষের সতর্ক থাকা প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন তাঁরা। বিশেষ করে শিশু, বয়স্ক এবং বাড়ির বাইরে যাঁরা কাজ করেন। তবে তাপপ্রবাহ দেশের কয়েকটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা…

আরও পড়ুন
দেশ 

ট্রাম্পের নৈশ ভোজে হামলার ঘটনায় নিন্দায় সরব মোদি! বললেন গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুকবাজের হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অক্ষত থাকায় স্বস্তিও প্রকাশ করেছেন তিনি। মোদী রবিবার সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ওয়াশিংটন ডিসির হোটেলে ওই নিরাপত্তাজনিত ঘটনার পরে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত আছেন জেনে স্বস্তি পেলাম। তাঁদের সুরক্ষা ও সুস্থতার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই এবং নিঃসন্দেহে এর নিন্দা করা উচিত।’’ প্রসঙ্গত, শনিবার রাতে (ওয়াশিংটনের সময়) হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজ কর্মসূচিতে যোগ…

আরও পড়ুন
কলকাতা 

গণিত-জাদুকর রামানুজনকে স্মরণ : ‘ম্যাথস ফোরাম’-এর বিশেষ আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : দারিদ্র্য আর লড়াইকে সঙ্গী করে গণিতের শিখরে পৌঁছেছিলেন তিনি। সংখ্যাই ছিল যাঁর প্রাণের ভাষা। মহান গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের প্রয়াণ দিবস (২৬ এপ্রিল) স্মরণে তাঁকে শ্রদ্ধা জানাতে এক বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করল ‘ম্যাথস ফোরাম’। পার্ক সার্কাসে আয়োজিত এই আলোচনা সভায় উঠে এল এই বিস্ময়কর প্রতিভার জীবনের নানা অজানা দিক। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল রবার্ট ক্যানিজেলের বিখ্যাত গ্রন্থ ‘দ্য ম্যান হু নিউ ইনফিনিটি’। বইটির আধারে রামানুজনের জীবন ও কাজ নিয়ে দীর্ঘ আলাপচারিতা চলে। সভায় উপস্থিত বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা বলেন, রামানুজন কেবল একজন গণিতজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন অংকের এক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজদের হামলা, সস্ত্রীক টেবিলের তলায় লুকোলেন মার্কিন প্রেসিডেন্ট

বাংলার জনরব ডেস্ক : আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে যখন আলোচনা বসার চেষ্টা চালানো হচ্ছে ঠিক তখনই রবিবার রাতে যে দৃশ্য সামনে এলো তা নিয়ে কার্যত সমগ্র বিশ্ব হতবাক হয়ে গেছে। জানা গেছে হোয়াইট হাউসে নৈশ ভোজের বন্দুকবাদের হামলা। ওয়াশিংটনের হিল্টন হোটেলে যে সময়ে শ্যুটআউটের ঘটনা ঘটে, সেই সময়ে ওই হোটেলে উপস্থিত ছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প! গুলি চালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই হোটেল থেকে। গোটা বিষয়টা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ট্রাম্প। আতঙ্ক ছড়ানোর…

আরও পড়ুন