কলকাতা 

বিকল্প ব্যবস্থা করে বিধান মার্কেট খালি করে মেট্রোরেলের কাজ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট! একইসঙ্গে দিলো নানা শর্ত

বাংলার জনরব ডেস্ক : ধর্মতলার বিধানচন্দ্র রায় মার্কেট (যা বিধান মার্কেট নামেই সমধিক পরিচিত) এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করতে বলেছে আদালত। সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ এ-ও জানিয়েছে যে, আপাতত ওই এলাকা থেকে অস্থায়ী ভাবে দোকানদারদের অন্যত্র সরানো যাবে। তবে মেট্রো প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিত ভাবে জানাতে হবে যে, কাজ শেষে ওই দোকানদারদের পুরানো জায়গায় ফিরিয়ে আনা হবে। নতুন জায়গায় ন্যূনতম পরিষেবা এবং নিরাপত্তা যথাযথ রাখতে হবে। নতুন জায়গায় জল, বিদ্যুৎ-সহ প্রয়োজনীয় পরিষেবা ও নিরাপত্তার বন্দোবস্ত করার…

আরও পড়ুন
কলকাতা 

‘রাজনীতির রুটি সেঁকা হচ্ছে, দুর্ঘটনা হলে কে দায় নিত?’ ফুটপাত বিতর্কে অগ্নিমিত্রা পাল

পার্কস্ট্রিট চত্বরে ফুটপাত (Park Street Footpath) দখলমুক্ত করতে গিয়ে স্টোভে বাচ্চার দুধ গরম করা নিয়ে এক প্রৌঢ়ার সঙ্গেঅগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মেজাজ হারানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Agnimitra Paul Viral Video)। সেই ভিডিও নিয়ে দিনকে দিন সমালোচনা বাড়ছে বই কমছে না। এই পরিস্থিতিতে বিরোধীদের তোলা ‘অমানবিকতার’ অভিযোগকে নস্যাৎ করে পাল্টা জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী (Agnimitra Paul Footpath)। বিরোধীদের এই সমবেদনাকে ‘রাজনৈতিক দূরভিসন্ধি’ বলে তাঁর প্রশ্ন— ব্যস্ত ফ্রি স্কুল স্ট্রিটে দুপুর দুটোয় অনবরত গাড়ির চলাচলের মাঝে মাত্র ১০ ইঞ্চি উঁচু ফুটপাতে ছ’মাসের শিশুকে একলা ছেড়ে স্টোভ জ্বালানো কি নিরাপদ? কোনও…

আরও পড়ুন
কলকাতা 

আদালতের ধমক খেয়ে অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করল ব্যাংক, স্বস্তি অভিষেকের, আদালতে মামলার নিষ্পত্তি

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা (Bank Account Freeze) সংক্রান্ত মামলায় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় (ডিফ্রিজ) করার পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ড (Credit and Debit Card) সচল করে দেওয়া হয়েছে বলে আদালতে জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি শোনার পর মামলাটির আনুষ্ঠানিক নিষ্পত্তি করে দেন বিচারক। মামলার শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। ব্যাঙ্ক ও গ্রাহকের টানাপড়েন প্রসঙ্গে সওয়াল করে তিনি বলেন, ‘‘আমার মক্কেলের ছবি দেখতে চাওয়া হচ্ছে, অথচ ছবি তো তোলাই হয়নি!’’ জবাবে ব্যাঙ্কের প্রতিনিধি আদালতে জানান,…

আরও পড়ুন
জেলা 

আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি করায় গ্রেফতার তৃণমূল নেতা

আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি, মারধর এবং প্রতিবাদ করায় ঘরছাড়া করে মোটা অঙ্কের জরিমানা আদায় করার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বিপত্তারণ গড়াই। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের জেমুয়া গ্রামের বাসিন্দা জনৈক করুণাময় পালকে সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে ২০ হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, টাকা নেওয়ার প্রতিবাদ করায় ওই নেতা তাঁকে মারধর করে ঘরছাড়া করেন এবং পরে আরও ৫০ হাজার টাকা ‘জরিমানা’ নিয়ে বাড়িতে থাকার অনুমতি দেন বলে অভিযোগ। সম্প্রতি এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন…

আরও পড়ুন
দেশ 

আইফোনের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার চেষ্টা দিল্লির যুবকের! মহারাষ্ট্রের পর দিল্লির ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : আইফোনের কিস্তি মেটাতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে বাড়িতে রেখে যমুনাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন দিল্লির এক যুবক। দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলার বাসিন্দা দীপক কুমার। পেশায় নৃত্যশিল্পী। নাচ শিখিয়ে উপার্জন করেন তিনি। পাশাপাশি বাগানে মালির কাজও করেন। বাড়িতে তাঁর স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশকে দীপক জানিয়েছেন, কিছু দিন আগে তিনি একটি আইফোন কিনেছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁর রোজগার কমে এসেছে। তাই আইফোনের ইএমআই-এর টাকা জোগাড় করতে পারছিলেন না। সেই কারণেই মানসিক চাপ তৈরি হয়েছিল তাঁর উপর। শেষমেশ আত্মহত্যার…

আরও পড়ুন
দেশ 

অভিনব উপায়ে প্রশ্নপত্র ফাঁস,এবারও বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে! কীভাবে সত্য প্রকাশ পেল?

বাংলার জনরব ডেস্ক : আবারো প্রশ্নপত্র ফাঁস। এবারও বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে। ওই রাজ্যের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের কিট তত্ত্বের স্নাতকের স্তরের দ্বিতীয় বর্ষের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অভিনব পদ্ধতিতে প্রশ্ন ফাঁস করা হয়েছে বলে জানা গেছে। এই প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত আছেন।তদন্তকারীদের দাবি, অভিযুক্ত অধ্যাপক খুবই সন্তর্পণে মুখবন্ধ খামে সুচ দিয়ে ছিদ্র করেন। তার পরে সেই ছিদ্র দিয়ে এনডোস্কোপি করার পাতলা ক্যামেরা ঢুকিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন! ছত্তীসগঢ়ের ইন্দিরা গাঁধী কৃষি বিশ্ববিদ্যালয়ের (আইজিকেভি) কীটতত্ত্বের(এন্টোমোলজি) স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের মোবাইলে মোবাইলে ঘুরতে শুরু করে…

আরও পড়ুন
জেলা 

অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলা বাদ যাওয়া প্রসঙ্গে সিস্টেমকে দায়ী করলেন শমীক ভট্টাচার্য

আবেদন করে ‘যোগ্য’ প্রমাণিত হওয়া সত্ত্বেও অন্নপূ্র্ণা যোজনার অর্থ হাতে পাননি, এই অভিযোগ রাজ্যের বহু মহিলার। সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ৩০০০ টাকা না পাওয়ায় বিক্ষোভ দিকে দিকে। এমনকী রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও সেই বিক্ষোভের মুখে পড়েছেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য প্রশাসনের পদাধিকারীরা বারবার আশ্বস্ত করেছেন, চিন্তা বা ক্ষোভের কারণ নেই। যোগ্যরা ঠিক অর্থ পাবেন। একটু সময় লাগবে। এবার অন্নপূর্ণা যোজনায় বিক্ষোভ নিয়ে নতুন কথা শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। গোটা পদ্ধতিতে বিচ্যুতি ঘটেছে, তা স্বীকার করেও শমীকের দাবি, ষড়যন্ত্র করার চেষ্টা হয়েছে। তবে সকলেই…

আরও পড়ুন
কলকাতা 

“শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী।” : রাজনাথ সিংহ

“রাজ্যে আগে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে।” গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে এসে বড় বার্তা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর বক্তব্যে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে। সেই কথাও জানিয়েছেন তিনি। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে রবিবার আরও পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হল। ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে সেই লক্ষ্যে। আজ, রবিবার সেই নতুন প্রকল্পের ভূমিপুজো উপলক্ষ্যে কলকাতায় উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন
কলকাতা 

‘ধর্মে-ধর্মে বিভেদ করে দেশ টুকরো করছে বিজেপি’! গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ যাদবপুরের পড়ুয়াদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলছে শাসকশিবির। এ নিয়ে সরব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শুক্রবারই সাংবাদিকদের তাঁরা জানিয়েছিলেন বার বার এ ভাবে ‘দেশবিরোধী’ তকমা দেওয়া তাঁরা মেনে নেবেন না। সে রাতেই পড়ুয়াদের তরফে একটি অভিযোগ দায়ের হয় যাদবপুর থানায়। বাম ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল দাস-সহ বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এ দিকে, শুক্রবার রাতেই সুর নরম করেছেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তিনি একটি ভিডিও বার্তায় দাবি করেন, কে বা কারা মুখে গেরুয়া আবির মেখে বিজেপি সাজার চেষ্টা করছেন। শনিবার সকালে রাজ্যের মন্ত্রী…

আরও পড়ুন
কলকাতা 

নিউমার্কেটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে এবার এক ঝাঁক আবাসিক হোটেলকে শোকজ করলো দমকল! সিল করার হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের

বাংলার জনরব ডেস্ক :  কলকাতার নিউমার্কেটে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শনিবার সকাল থেকে পুরসভা, দমকল, নিউ মার্কেট থানার যৌথ অভিযানে ওই এলাকার পরপর হোটেলে তালা পড়ল। বৃহস্পতিবার ১৩ হোটেলকে শোকজ করে দমকল, শুক্রবার ১৭ হোটেলকে জবাবদিহি করতে ২৪ ঘণ্টার ডেডলাইন দেওয়া হয়, শনিবার অগ্নিনির্বাপন ব্যবস্থার গলদের অভিযোগে আরও ২৫ হোটেল-রেস্তরাঁকে শোকজ করল দমকল। বেআব্রু নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপন ব্যবস্থাও তথৈবচ, বহুতলগুলিতে সস্তার হোটেল ব্যবসার নামে বেআইনি কারবার চলেছে দিনের পর দিন। আচমকা একটা দুর্ঘটনায় সামনে এল একাধিক গলদের ছবি। ঘিঞ্জি এলাকার সারি সারি হোটেল নামে সবই বসবাসের আবাসন। পুরসভার তথ্য বলছে,…

আরও পড়ুন