জেলা 

পাহাড় সমস্যার সমাধানে কমিটি করলেন অমিত শাহ!

পাহাড়ের উন্নয়ন ও সমস্যার সমাধানে অমিত শাহের সঙ্গে বিমল গুরুং, রোশন গিরিদের দীর্ঘ সময় বৈঠক। দার্জিলিংয়ের উন্নয়ন, কর্মসংস্কৃতি, পর্যটনে কীভাবে পদক্ষেপ হবে? গোর্খাল্যান্ড ইস্যু আগামী দিনে কী হবে? সেই চর্চা দীর্ঘদিন ধরে চলছে। রাজ্যে পালাবদলের পর এই প্রথম দার্জিলিংয়ে ত্রিপাক্ষিক বৈঠক হল। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে ‘শাহী নকশা’ তৈরি হল। গঠিত হল স্থায়ী কমিটিও। উত্তরবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শনিবার বেলায় দার্জিলিংয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। এই প্রথম পাহাড়ের উন্নয়নে ত্রিপাক্ষিক বৈঠক হল বলে প্রাথমিক খবর। এদিনের বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস পঙ্কজকুমার সিং। দীর্ঘ সময়…

আরও পড়ুন
দেশ 

Rahul Gandhi: ‘FIR দায়ের না করা পর্যন্ত এখান থেকে যাব না,’ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনারের দফতরের সামনে ধর্নায় রাহুল গান্ধি, সঙ্গে প্রিয়াঙ্কা

যন্তর মন্তরে পড়ুয়াদের বিক্ষোভের সময় পেলেট গানে আহত হওয়ার অভিযোগ তুলেছিলেন সাহিল লোচাভ নামের এক যুবক৷ কিন্তু, তাঁর এফআইআর গ্রহণ করা হচ্ছে না বলে দাবি৷ এবার তাঁর পাশে দেখা গেল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে৷ ঘটনায় FIR দায়েরের দাবিতে শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। DCP-র সঙ্গে দেখা করার পরও তিনি থানায় অবস্থান করেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে FIR দায়ের না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানান। তাঁর সঙ্গে ছিলেন সাহিল লোচাভ। পরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও থানায় পৌঁছন। রাহুল গান্ধির অভিযোগ,…

আরও পড়ুন
কলকাতা 

জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের ‘অন ডিউটি’ দেখাতে হবে, রায় দিল হাই কোর্ট!

জনগণনার কাজে কোনও শিক্ষককে নিয়োগ করতে হলে রাজ্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে তা জানাবে— এমনটাই রায় দিল কলকাতা হাই কোর্ট। কোর্টের বক্তব্য, স্কুল কর্তৃপক্ষকেই বিকল্প শিক্ষকের ব্যবস্থা করতে হবে, যাতে ছাত্র-ছাত্রীদের পড়ানোয় প্রভাব না পড়ে। তবে দায়িত্ব দেওয়া হলে জনগণনার কাজে শিক্ষকদের যেতেই হবে। সেক্ষেত্রে ওই কাজে নিযুক্ত শিক্ষকদের ‘অন ডিউটি’ হিসাবে দেখাতে হবে— শুক্রবার এমনটাই জানালেন বিচারপতি কৃষ্ণ রাও। জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। তা নিয়ে শিক্ষকেরা বার বার অভিযোগ করেছেন যে, তাঁদের স্কুলে গিয়ে পড়াতে হচ্ছে, আবার বিকেল ৪টের পরে জনগণনার কাজে যেতে হচ্ছে। মামলা হাই কোর্টে গড়ায়।…

আরও পড়ুন
জেলা 

বন্যার্তদের পাশে ভারত সেবাশ্রম সংঘ, মেদিনীপুর থেকে অসম চলছে ত্রাণ ও পুনর্বাসনের কাজ

বিশেষ প্রতিনিধি : ক্রমাগত বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। এমনকী যে সমস্ত এলাকায় সাধারণত বন্যার প্রকোপ দেখা যায় না, এ বার সেখানেও জল ঢুকে পড়েছে। হলদিয়া, তমলুক, মহিষাদল-সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকে জলমগ্ন হয়ে পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল-সহ বন্যাকবলিত প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। দেওয়া হচ্ছে শুকনো খাবার, প্রয়োজনীয় বস্ত্র এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি দুর্গত মানুষের জন্য রান্না…

আরও পড়ুন
দেশ 

ডেপুটি পুলিশ সুপারের বিরুদ্ধে কোটি কোটি টাকার জমি প্রতারণার অভিযোগ

বাংলার জনরব ডেস্ক : আবার বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের কটনী জেলার ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) নেহা পচীসিয়া। এ বার তাঁর বিরুদ্ধে কোটি টাকার জমি প্রতারণার অভিযোগে এফআইআর হয়েছে। শুধু নেহাই নয়, তাঁর দুই সঙ্গী ক্ষিতিজ রাজ এবং মারুফ আহমদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১ কোটি ৭ লক্ষ টাকার একটি জমি ১৮ লক্ষ টাকায় বিক্রি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেহার বিরুদ্ধে। অভিযোগকারীর নাম আকাশ লোধী। অভিযোগ, তাঁর বাবা রমেশ লোধীকে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন নেহা এবং তাঁর দুই সঙ্গী। আকাশের বাবা খুনের অভিযোগে অভিযুক্ত। গ্রেফতারও হয়েছিলেন। তাঁকে হুমকি দিয়ে জমি…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি!

যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ই-মেল করে অভিযোগ জানানো হয়েছে। পাশপাশি, বহিরাগত হামলার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সব সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুক্রবার শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং যাদবপুর থানায় লিখিত ভাবে অভিযোগ জানানো হচ্ছে। সূত্রের খবর, তিন সদস্যের তদন্ত কমিটিতে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনও প্রতিনিধিকে রাখা হচ্ছে না। মনে…

আরও পড়ুন
দেশ 

ছর্‌রা-কাণ্ডে কেন এফআইআর হয়নি? প্রতিবাদে দিল্লি পুলিশের ডিসি-র দফতরের সামনে ধর্নায় রাহুল!

বাংলার জনরব ডেস্ক : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে নাটকীয় পরিস্থিতি! ছর্‌রা বা পেলেট ছোড়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নিতে না-চাওয়ায় পুলিশ আধিকারিকের অফিসের বাইরে ধর্নায় বসলেন রাহুল গাঁধী। শুক্রবার বেলায় হঠাৎই দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল। তাঁর সঙ্গে ছিলেন যন্তর মন্তরের ছাত্রবিক্ষোভে শামিল হয়ে ছর্‌রায় আক্রান্ত হওয়া সাহিল লোচাব। রাহুল হঠাৎ থানায় চলে আসায় হতচকিত হয়ে যান পুলিশ আধিকারিকেরা। গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ অভিযানের দিন যে পুলিশকর্মীদের বিরুদ্ধে পড়ুয়াদের উপর ছর্‌রা ছোড়ার অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান রাহুলেরা। রাহুলের সঙ্গে…

আরও পড়ুন
দেশ 

রাজস্থানের স্কুল পরিদর্শনে গিয়ে আক্রান্ত আশুতোষ রাঙ্কা, মহারাষ্ট্রের দীপকে কে স্কুলে ঢুকতে বাধা!

মহারাষ্ট্রের একটি সরকারি স্কুলে গিয়ে নকল পড়ুয়া এবং মদের বোতল খুঁজে পাওয়ার অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার লাতুর জেলা পরিষদ পরিচালিত ওই স্কুলে ঢুকতেও তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অন্য দিকে, সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা শুক্রবার রাজস্থানের একটি স্কুল ‘পরিদর্শনে’ গিয়ে হামলার মুখে পড়েন বলে অভিযোগ। ঘটনাচক্রে, দু’টি ঘটনাই ঘটেছে বিজেপিশাসিত রাজ্যে। স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ জুড়ে ‘স্কুল ঠিক করো’ প্রচার অভিযান শুরু করেছে ককরোচ বাহিনী। সে দিন দীপকে তাঁর নিজের গ্রাম মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরিতে এই…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক, শিক্ষাকর্মীরা কি বকেয়া মহার্ঘভাতা (ডিএ) পাবেন? রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক, শিক্ষাকর্মীরা কি বকেয়া মহার্ঘভাতা (ডিএ) পাবেন? রাজ্যকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে বলল কলকাতা হাই কোর্ট। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্য সরকারকে লিখিত ভাবে নিজেদের ডিএ সংক্রান্ত অবস্থান জানাতে হবে আদালতে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু কর্মচারীদের অনেকেই এখনও ডিএ পাননি। অভিযোগ, সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া হলেও সরকারপোষিত শিক্ষক বা শিক্ষাকর্মীরা এখনও তা পাননি। আদৌ তাঁরা বকেয়া ডিএ পাবেন কি না, তা নিয়ে সংশয়…

আরও পড়ুন