জেলা 

মনসা পুজোর বিসর্জনে কানমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, মেতে উঠল এলাকার মানুষ 

বিশেষ প্রতিনিধি : প্রতিবছরের মতো এ বছরও শ্রীশ্রী মনসা পুজোর বিসর্জন উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হল কানমারীতে। ভারত সেবাশ্রম সংঘ এবং কানমারী মৎস্য বাজার কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির অন্যতম সদস্য পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিমুক্তানন্দজী মহারাজ-সহ সংঘের বহু বিশিষ্ট সন্ন্যাসী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থান থেকে শুরু হয় প্রতিযোগিতা। নদীর বুকে একের পর এক নৌকার প্রতিযোগিতা দেখতে ভিড়…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার নির্বাচন বাতিল এবং জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে সরব মমতা!

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। তাতে শামিল হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কমিশনের বিরুদ্ধে ফের ‘এসআইআর-এর মাধ্যমে ভোটচুরি এবং ইভিএম হাইজ্যাক’-এর অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের গ্রেফতারি চেয়েছেন মমতা। এর পাশাপাশি সম্প্রতি হওয়া সমস্ত নির্বাচন বাতিল করে পুরনো ভোটার তালিকায় নতুন করে ভোটের দাবি জানিয়েছেন তিনি। বুধবার বিকেল ৪টেয় ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানেই তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ওই প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে বলেন, “এত বড় দুর্নীতি জীবনে দেখিনি। নৈতিকতার দিক থেকে ওঁর (জ্ঞানেশ) পদে থাকার অধিকার নেই।” তার…

আরও পড়ুন
দেশ 

কমিশনে তীব্র অসন্তোষ! একাই সিদ্ধান্ত নিচ্ছেন জ্ঞানেশ, ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানান দুই নির্বাচন কমিশনার!

জাতীয় নির্বাচন কমিশন সবাইকে অন্ধকারে রেখে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনই অভিযোগ দেশের দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর। বুধবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে নির্বাচন কমিশনের অন্দরের এই কলহ প্রকাশ্যে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, গত ১০ মাসে ১৪ বার কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার সঁধু এবং জোশী। কমিশনের একটি সিদ্ধান্ত এবং নির্দেশিকা নিয়ে এক দিনেই চার বার আপত্তি জানিয়েছেন তাঁরা। কিন্তু কোনও বারেই তাঁদের আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। দুই কমিশনারের বক্তব্য,…

আরও পড়ুন
কলকাতা 

তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট, রবিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের!

দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার, দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা যাতে দীর্ঘ সময় ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ-এর ডাকে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের কথা রয়েছে। মূল দাবি, ব্যাঙ্কিং ক্ষেত্রে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা। ২২ সেপ্টেম্বরের বৈঠকের পরেও দাবি নিয়ে সমাধান না…

আরও পড়ুন
কলকাতা 

‘বাংলার মানুষের অভিশাপ লেগেছে’ নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতবিরোধ নিয়ে মন্তব্য অভিষেকের

জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission Rift) একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কমিশনের অন্দরে গুরুতর মতবিরোধের খবর সামনে এসেছে। আর সেই নিয়ে এখন তোলপাড় দেশ। বিরোধী রাজনৈতিক শিবির থেকে একের পর এক তোগ দাগা হচ্ছে বিজেপি সরকারের দিকে। এই আবহে চোখের চিকিৎসা করিয়ে বিদেশ থেকে দেশে ফিরেই নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তাঁর খোঁচা, ‘বাংলার মানুষের অভিশাপ লেগেছে।’ ভোটার তালিকায় নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, নতুন ভোটারের ফর্ম বদল, ভোটার-তথ্যের নিয়ন্ত্রণ, এমনকী পশ্চিমবঙ্গে ভোটারের নাম পুনর্বহাল নিয়ে আপিল – সব নিয়েই কমিশনের সদস্যের…

আরও পড়ুন
কলকাতা 

সাইবার হানা রাজ্যের একাধিক সরকারি দফতরের ওয়েবসাইট কার্যত অচল

গত ১৩ তারিখ থেকে রাজ্যের একাধিক সরকারি দফতরের ওয়েবসাইট কার্যত অচল। জন্ম-মৃত্যুর নিবন্ধিকরণ-সহ অনেক কাজই বিঘ্নিত হচ্ছে। সূত্রের খবর, সাইবার হানার জেরেই এমন বিভ্রাট। শুধু তা-ই নয়, রাজ্যের সরকারি তথ্যভান্ডার থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য গায়েব হয়ে গিয়েছে বলে আশঙ্কা। যদিও সরকারের তরফে এমন খবরের সমর্থন মেলেনি। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাইজ় করে রাখা থাকে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্যকেন্দ্র বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ডাটা সেন্টারে। রাজ্য তথ্যপ্রযুক্তি দফতরের অধীনস্থ এই সংস্থাটি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল)-এর নিয়ন্ত্রণাধীন। রাজ্য সরকারের একটি সূত্র জানাচ্ছে, গত ৯ থেকে ১৩ সেপ্টেম্বর…

আরও পড়ুন
দেশ 

জামুইয়ে কিশোরীর শ্লীলতাহানি : ১২০টি সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের!

বিহারের জামুইয়ে কিশোরীর শ্লীলতাহানি এবং হেনস্থার ঘটনায় ১২০টি সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। শুধু তা-ই নয়, ওই ঘটনার ভিডিয়ো যাতে ছড়ানো না হয় এবং আক্রান্তদের পরিচয় যাতে প্রকাশ না করা হয়, সেই সতর্কবার্তাও দেওয়া হয়েছে পুলিশের তরফে। এই ধরনের কাজ করলে পকসো এবং তথ্যপ্রযুক্তি আইনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। নিজেদের এক্স হ্যান্ডলে বিহার পুলিশ জানায়, ‘‘জনসাধারণের কাছে আবেদন করা হচ্ছে জামুইয়ের ঘটনায় আক্রান্ত কিশোর-কিশোরীদের ছবি বা ভিডিয়ো প্রকাশ করবেন না। তাদের পরিচয় প্রকাশ করলে কঠোর পদক্ষেপ করা হবে।’’ তারা আরও জানিয়েছে, পকসো আইনের ২৩ নম্বর…

আরও পড়ুন
জেলা 

গীতা থেকে মহাভারত – ১৮ সংখ্যার তাৎপর্যে ১৮ কুণ্ডে মহাযজ্ঞ, বিশ্বশান্তির বার্তা কানমারিতে

বিশেষ প্রতিনিধি : গীতার রয়েছে ১৮টি অধ্যায়। মহাভারত বিভক্ত ১৮টি পর্বে। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে রয়েছে ১৮টি মহাপুরাণের উল্লেখ। আবার মহাভারতের ধর্মযুদ্ধও ১৮ দিন ধরে চলেছিল। সেই ১৮ সংখ্যার মধ্যেই জ্ঞান, ধর্ম, সত্য এবং ধর্ম প্রতিষ্ঠার প্রতীকী তাৎপর্য তুলে ধরতে একসঙ্গে ১৮টি কুণ্ডে বিশ্বশান্তির আহ্বানে মহাযজ্ঞ করলেন ১৮ জন সন্ন্যাসী। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ব্লকের কানমারী বাজারে অনুষ্ঠিত হল অভিনব বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ। শ্রী শ্রী মনসা পুজো মেলা উপলক্ষে আধ্যাত্মিক মহাজাগরণের লক্ষ্যে মন্মথপুর প্রণব মন্দিরের পরিকল্পনায় এবং কানমারী ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় এই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, হিন্দু…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই ১৬ অক্টোবর হবে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন

রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই হবে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। তা-ও দুর্গাপুজোর মধ্যেই। তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনের জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিনে ওই আসনের অন্তর্বর্তী নির্বাচন হবে। বিধানসভা ভোটে তৃণমূল ধরাশায়ী হওয়ার পর রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিতে শুরু করেন একের পর এক সাংসদ। গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন কোয়েলও। তাঁর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন। পরে তিন জনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। সুখেন্দুদের মতো কোয়েলকেও বিজেপি রাজ্যসভায়…

আরও পড়ুন
দেশ 

পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর উপরে নির্যাতন চালালেন তিন অভিযুক্ত!

ফের গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এ বার পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর উপরে নির্যাতন চালালেন তিন অভিযুক্ত। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন এক পার্কে। ঘটনায় জড়িতদের খোঁজে রাতেই অভিযানে নামে পুলিশ। তল্লাশির সময়ে মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইও হয় পুলিশের। শেষে তাঁকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ১৭ বছর বয়সি ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। বন্ধুও নাবালক। সন্ধ্যা ৭টা নাগাদ মন্দিরে পুজো দেয় তারা। তার…

আরও পড়ুন