বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর দক্ষিণ ২৪ জেলা সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হল -শিশু বিকাশ একাডে

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি :১১ অক্টোবর রবিবার বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর দক্ষিণ ২৪ জেলা সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হল -শিশু বিকাশ একাডেমীতে |অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক এম রুহুল আমিন, সহ সম্পাদিকা মুস্তারী বেগম,প্রাক্তন অধ্যাপক ও লেখক সা’আদুল ইসলাম,প্রাক্তন অধ্যাপক ও লেখক ড. মুস্তাফা আব্দুল কাইয়ুম,লেখক ও কলামিস্ট সোনা বন্দ্যোপাধ্যায়,লেখক ও সাংবাদিক মুজতবা আল মামুন,লেখক ও সাংবাদিক নৌশাদ মল্লিক,দেবকন্যা সেন ,ড.নুরুল ইসলাম,মুন্সী রাকিব,অমরনাথ ভট্টাচার্য প্রমুখ |

জেলার গর্ব সম্মাননা দেওয়া হয় শিক্ষা ও সমাজ ভাবুক শিশু বিকাশ একাডেমীর প্রতিষ্ঠাতা মুন্সী আবুল কাসেম ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাথলেট তহুরা খাতুনকে |বিভিন্ন পর্বে ভাগ করে সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় |এদিন জেলা সদস্যগণের সম্মতিতে ২০২৬ -২৭ বর্ষের জেলা কমিটি গঠিত হয় |জেলা শাখার সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনার পাশাপাশি সাহিত্য পাঠের আসর বসে |উপস্থিত সাহিত্য সাথীদের কবিতা পাঠ ও গান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে |

জেলা সমন্বয়ক সেখ জুলফিক্কার,জেলা সভাপতি বিমল কুমার থান্দার ও তাঁর জেলা টীম সম্মেলনকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন |রাজ্য সম্পাদক এম রুহুল আমিন প্রান্তিক সমাজের উদীয়মান নিভৃতচারীদের আরও বেশি করে অনুসন্ধানে ও আগামী ২৭ ডিসেম্বর রাজ্য সম্মেলনে জেলার সহযোগিতার কথা বলেন |সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেখ জুলফিককার সহযোগিতায় ছিলেন সারিকা ইয়াসমিন ।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ