দেশ 

‘‘শুধু কি রিলেই ক্ষমা করবেন, না কি মামলাও প্রত্যাহার করবেন!’’ প্রধানমন্ত্রীকে প্রশ্ন অভিজিৎ দীপকের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সমাজমাধ্যমে রিল পোস্ট করে নরেন্দ্র মোদির যুব সমাজের কাছে বার্তা দিয়েছেন আর তাকেই কটাক্ষ করে এবার মুখ খুললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিযোগ দিপকে। তিনি বলেন, ‘‘শুধু কি রিলেই ক্ষমা করবেন, না কি মামলাও প্রত্যাহার করবেন!’’

নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লি-সহ দেশ জুড়ে বিক্ষোভের আবহে এক সপ্তাহে পাঁচ বার সমাজমাধ্যমে ভিডিয়ো প্রকাশ করেছেন মোদী। সেখানে পড়ুয়াদের বিভিন্ন বার্তা দিয়েছেন। শুক্রবার রাতে তেমনই এক রিল পোস্ট করে মোদী জানান, বিক্ষোভের সময় যাঁরা তাঁর বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলেছেন, তাঁদের তিনি ক্ষমা করছেন। তার পরেই দীপকে-র মন্তব্য, তবে কি বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা-ও প্রত্যাহার করবে মোদী সরকার? এই মামলা প্রত্যাহার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কেন্দ্রীয় সরকার এবং ককরোচদের মধ্যে টানাপড়েন শুরু হয়েছে। সেই রায়কে তুলে ধরে কেন্দ্র জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে অতীতে অপরাধের মামলা ছিল, তাঁদের ছাড় নয়। সিজেপি তা মানতে নারাজ। তারা জানিয়েছে, প্রয়োজনে আবার আন্দোলন শুরু করবে। সেই আবহে প্রধানমন্ত্রীকে আরও এক বার কটাক্ষ করলেন দীপকে।

বৃহস্পতিবারও প্রধানমন্ত্রী একই ঢঙে নিজস্বী-ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। তাতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। ওই ভিডিয়োকে কটাক্ষ করে দীপকে লিখেছিলেন, ‘‘আপনার ত্বক দেশের ভবিষ্যতের থেকেও উজ্জ্বল।’’

দীপকে-সহ সিজেপির সদস্যেরা বরাবর নিজেদের অবস্থানে অনড়— নিট কেলেঙ্কারির প্রতিবাদে সারা দেশে আন্দোলনে শামিল পড়ুয়াদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। আটকদের ছেড়ে দিতে হবে। তাঁদের অভিযোগ, আন্দোলনকারীদের মামলার ভয় দেখানো হচ্ছে। গ্রেফতার করা হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকার বৈঠকে প্রতিশ্রুতি দিলেও এখন আমল দিচ্ছে না। এ রকম চললে তাঁরা বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকার যদিও সুপ্রিম কোর্টের নির্দেশকে তুলে ধরেছে। তারা জানিয়েছে, সেই নির্দেশ মেনেই যে আন্দোলনকারীরা অতীতে অপরাধে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করা হবে না। অসম, বিহার, পশ্চিমবঙ্গ সরকারের তরফেও সুপ্রিম কোর্টের ওই নির্দেশ তুলে ধরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেই আবহেই নয়ডা পুলিশ প্রধানমন্ত্রীকে কুকথা বলার জন্য এক কিশোরীর বিরুদ্ধে জ়িরো এফআইআর দায়ের করেছে। ‘অপরাধ’ যেখানেই হোক না কেন, এই জ়িরো এফআইআর যে কোনও থানায় দায়ের করা যায়। মামলাটি দিল্লি পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। তার পরেই ওই কিশোরী একটি ভিডিয়ো প্রকাশ করে ক্ষমা চেয়েছে। তার দাবি, কনট প্লেস ঘুরে বন্ধুদের সঙ্গে বিক্ষোভস্থলে গিয়েছিল সে। তার কথায়, ‘‘কয়েক জন বিক্ষোভকারী আমাকে উস্কেছিল। তার পরই আমি এই ধরনের মন্তব্য করে ফেলেছি।’’ এর পরই নিজেকে ১৫ বছর বয়সি বলে দাবি করে সে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ