শিক্ষার আসল উদ্দেশ্য কী, উত্তর খুঁজলো অনুসন্ধান সোসাইটির বার্ষিক সভা
বিশেষ প্রতিনিধি : ‘শিক্ষা আসলে আমাদের কাছে কী চায়?’— রবিবার এই মূল প্রশ্নটিকে কেন্দ্র করেই মুখরিত হয়ে উঠল শিক্ষা ও সংস্কৃতিমূলক প্রতিষ্ঠান ‘অনুসন্ধান সোসাইটি’-র বার্ষিক সাধারণ সভা। ১২ জুলাই উত্তর ২৪ পরগনার ঘটকপুকুরের ন্যায়না ব্যাঙ্কুয়েট হলে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল।
এদিনের সভায় মূল আলোচনার বিষয়বস্তু ছিল বর্তমান শিক্ষা ব্যবস্থা ও তার প্রাসঙ্গিকতা। শিক্ষার আসল উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণে আমরা আজ ঠিক কতটা এগোতে পেরেছি, তা নিয়ে বিশদ আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দীপক রঞ্জন মন্ডল, দিব্য গোপাল ঘটক, ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, মুন্সি আবুল কাশেম, কাজী নিজামউদ্দিন এবং সাদিকুল ইসলাম। এই তাৎপর্যপূর্ণ আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আলমগীর ফকির, জাহাঙ্গীর আলম, জহরলাল নাইয়া ও কৌশিক সাধুখা প্রমুখ।
আলোচনার পাশাপাশি এদিনের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে একটি মননশীল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র সাংস্কৃতিক পর্বটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষিকা ডঃ শর্মিষ্ঠা শীল।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এদিনের মঞ্চ থেকে তিন জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ শিক্ষা সম্মাননা জ্ঞাপন করা হয়। তাঁরা হলেন— শ্রীমতী রিঙ্কু দাস, কবীর আহমেদ এবং ডঃ শেখ আনোয়ার হোসেন। উৎকর্ষ শিক্ষায় তাঁদের এই অবদানকে সোসাইটির পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন সাহাবুল ইসলাম গাজী ও গৌরাঙ্গ সরখেল। সবশেষে, সংগঠনের নতুন বছরের সভাপতি দিব্য গোপাল ঘটক তাঁর সাপরিষদ সদস্যদের উপস্থিতিতে অনুসন্ধান সোসাইটির নিজস্ব বুলেটিন ‘শিক্ষা বার্তা’-র আনুষ্ঠানিক প্রকাশ করেন। সব মিলিয়ে রবিবাসরীয় এই অনুষ্ঠা

