জেলা 

শিবনাথ চৌধুরী সুজন-স্মরণ

শেয়ার করুন

দীপাঞ্জন দে: ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার) বিকেলে নদিয়া জেলা তথা রাজ্যের বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, লেখক, সম্পাদক, সমবায়িক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত শিবনাথ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’-এর (কৃষ্ণনগর, নদিয়া) আয়োজনে কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য গ্রেস কটেজে সুজন-স্মরণ ও গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবনাথ চৌধুরী ছিলেন ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’-এর মুখ্য উপদেষ্টা। এদিন শিবনাথ চৌধুরীর স্মৃতিতে নির্মিত সুজন প্রকাশনের ‘শিবনাথ চৌধুরী সুজন স্মরণ’ গ্রন্থটি প্রকাশ পায়। শিবনাথ চৌধুরীর অত্যন্ত নিকটজন সম্পদনারায়ণ ধরের হাত দিয়ে গ্রন্থটির আবরণ উন্মোচিত হয়। গ্রন্থটি সম্পাদনা করেছেন অধ্যাপক দীপাঞ্জন দে। এই গ্রন্থে শিবনাথ চৌধুরী সম্পর্কে তাঁর নিকটজনেরা মূল্যবান স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি গ্রন্থের পরিশিষ্ট অংশে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, গ্রন্থপঞ্জি, চিত্রাবলি সংকলিত হয়েছে। গ্রেস কটেজে সমবেত তাঁর নিকট পরিজন ও বিশিষ্টজনেরা এদিন শিবনাথ চৌধুরীকে নিয়ে তাঁদের মূল্যবান স্মৃতিচারণ করেন।

Advertisement

কবিতা, গান, বক্তব্যের মধ্যে দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রাণেশ সরকার, সম্পদনারায়ণ ধর, রামকৃষ্ণ দে, দীপঙ্কর দাস, দেবাশিস মণ্ডল, রতনকুমার নাথ, জ্যোতিব্রত সান্যাল, সত্যেন ব্যানার্জি, তরুণ গোস্বামী, মেঘছায়া সরকার, তাপস মোদক, শর্মিষ্ঠা আচার্য, তপনকুমার ভট্টাচার্য, দিলীপ পাণ্ডে, প্রীতিকণা জোয়ারদার, দীপাঞ্জন দে প্রমুখ। উল্লেখ্য, এদিন সঞ্চালক ইনাস উদ্দীনের ‘সমবায় সমিতির পরিদর্শন’ শীর্ষক পুস্তকটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ