আন্তর্জাতিক 

ইসরাইল ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইসরাইল ইরান যুদ্ধে কোনভাবেই যাতে আমেরিকা অংশগ্রহণ না করে তার জন্য হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আমেরিকার জনতা।

এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ইরানে ইসরাইলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

Advertisement

বর্তমানে মধ্যপ্রাচ্যের সাগরসীমায় তিনটি যুদ্ধবিমান বহনকারী রণতরী বা এয়্যারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের দাবি— এই তিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যেসব বিমান, গোলাবারুদ আছে, সেসব যেন আত্মরক্ষা ব্যতীত আর কোনো কাজে ব্যবহার করা না হয়।

শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি। ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।

যদিও ইরান এখনো পর্যন্ত ইসরাইলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ