দেশ 

রতন টাটা গুরুতর অসুস্থ ! ভর্তি হাসপাতালে!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা ভালো নেই। এই ধরনের সংবাদ সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তিনি নাকি মুম্বাইয়ের একটি হাসপাতাল ইনটেনসিভ কেয়ারে ভর্তি রয়েছেন। রতন টাটার বয়স এখন ৮৬ বছর তিনি টাটা সন্সের সাম্মানিক চেয়ারম্যান পদে আসেন রয়েছেন।

কিন্তু সোমবার এই প্রচারকে উড়িয়ে দিয়ে বিশিষ্ট শিল্পপতি রতন টাটা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি সুস্থ আছেন ভালো আছেন নিয়মমাফিক চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।এই নিয়ে উদ্বেগের কিছু নেই। বিবৃতিতে জানানো হয়, ‘‘সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এ সব খবরই ভুয়ো। বিগত কয়েক দিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্য হাসপাতালে যেতে হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই। আমি সুস্থ আছি। জনগণ এবং সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ভুয়ো খবর ছড়াবেন না।’’

Advertisement

শতাধিক বছর আগে টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন রতনের প্রপিতামহ। ১৯৯১ সালে সেই গোষ্ঠীর চেয়ারম্যান হন তিনি। তখন মূলত অটোমোবাইল এবং ইস্পাতশিল্প ক্ষেত্রে ছড়িয়ে ছিল টাটা গোষ্ঠীর ব্যবসা। ১৯৯৬ সালে টাটা টেলিসার্ভিস শুরু করেন প্রবীণ শিল্পপতি। ২০০২ সালে শুরু করেন তথ্যপ্রযুক্তি সংস্থা ‘টাটা কনসালটেন্সি সার্ভিস’। ২০১২ সালে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সরাসরি দায়িত্ব থেকে সরে সাম্মানিক পদে বসেন রতন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ