দেশ 

ছাত্রের সঙ্গে প্রধান শিক্ষিকার রোমান্টিক ছবি : শিক্ষিকাকে সাসপেন্ড করলো শিক্ষা দফতর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষামূলক ভবনে গিয়ে এক নাবালক ছাত্রের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওই সরকারি বিদ্যালয়ের শিক্ষিকাকে সাসপেন্ড করল স্কুল কর্তৃপক্ষ। মূলত ছাত্রের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি মহকুমার মুরুগামল্লা গ্রামের সরকারি হাই স্কুলে প্রধানশিক্ষিকা হিসাবে দায়িত্বপালন করছিলেন পুষ্পলতা আর।

ছবিগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই ছাত্রের বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েন। স্কুলে এসে প্রধানশিক্ষিকার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু পুষ্পলতা ওই ছাত্রের বাবা-মায়ের সঙ্গে বিশেষ কথা বলতে চাননি বলে অভিযোগ। এর পরেই ওই ছাত্রের বাবা-মা প্রধানশিক্ষিকার বিরুদ্ধে ব্লক শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন। প্রধানশিক্ষিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। এই নিয়ে ক্ষোভ জানান অন্য অভিভাবকেরাও।

অভিযোগ পাওয়ার পরেই স্কুল পরিদর্শনে যান ব্লক শিক্ষা আধিকারিক ভি উমাদেবী। তিনি রিপোর্ট পাঠান জেলা শিক্ষা দফতরের সহকারী ডিরেক্টরকে। সেই রিপোর্টের ভিত্তিতেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের তরফে পুষ্পলতার কাছে তাঁর এই ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজের ব্যাখ্যা চাওয়া হলে তিনি দাবি করেন যে, মা-ছেলের সম্পর্ক কেমন হওয়া উচিত, তা জানাতেই তিনি ছবিগুলি দিয়েছিলেন। যদিও তাঁর এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি স্কুল কর্তৃপক্ষ এবং জেলার শিক্ষা দফতর। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে আগেই সরব হয়েছিলেন নেটাগরিকদের বড় একটি অংশ। আবার কেউ কেউ ছাত্রটিকেও ‘সমান দোষী’ বলে দাবি করে, তাকে স্কুল থেকে বহিষ্কারের আর্জি জানান।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ