দেশ 

কলেজ পড়ুয়া তরুণীর গায়ে প্রকাশ্যে দিবালোকে আগুন ধরিয়ে দিল যুবক, গ্রেফতার অভিযুক্ত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সমগ্র দেশ যখন উত্তাল হয়ে উঠেছে হিন্দুত্বের নামাবলী গায়ে দিয়ে নরেন্দ্র মোদী যখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর চেষ্টা করছেন ঠিক তখনই উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রকাশ্যে দিবালোকে কলেজ পড়ুয়া তরুণীর গায়ে আগুন ধরিয়ে দিল এক যুবক।কলেজ যাওয়ার পথে ওই তরুণীর পথ আটকান তিনি। তার পর তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুল লাগিয়ে দেন। ওই তরুণীর শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে।

ঘটনাটি উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার তারুন থানা এলাকার। অভিযুক্ত যুবকের নাম আশু, বয়স ১৯ বছর। অভিযোগ, তরুণী কলেজ যাওয়ার পথে তিনি তাঁর পথ আটকে দাঁড়ান। রাস্তার মাঝেই প্রকাশ্যে তাঁর গায়ে পেট্রল ঢেলে দেন। ধরিয়ে দেন আগুন। রাস্তার ধারের গর্তে জমে থাকা জলের উপর লাফিয়ে প্রাণ বাঁচান তরুণী।

সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে আসে। যুবকও ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা যুবককে তাড়া করে ধরে ফেলে। রাস্তার মাঝেই এনকাউন্টার হয়। পুলিশের গুলি গিয়ে লাগে যুবকের পায়ে। এনকাউন্টারে এক পুলিশকর্মীও ঘায়েল হয়েছেন।

যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ওই যুবক কেন ওই তরুণীর গায়ে জোর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রাম মন্দির উদ্বোধনের মুখে এই ধরনের হিংসা জনক পরিস্থিতি যোগী সরকারের ভাবমূর্তিতে অনেকটাই ধাক্কা দিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ