জেলা 

অগ্রণী হাই স্কুল ফর গার্লসের উদ্যোগে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ধর্মীয় গুরুদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা ও বিপর্যয় মোকাবিলা নিয়ে বিশেষ সভা 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গত ১৮ ডিসেম্বর ২০২৩ কলকাতার অগ্রণী হাই স্কুল ফর গার্লসের উদ্যোগে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ধর্মীয় গুরুদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা ও বিপর্যয় মোকাবিলা নিয়ে বিশেষ সভা আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন শ্রী সমীর মজুমদার, জালালউদ্দিন আহমেদ, মৌলানা কাজী আসাদুল হোসেন, শ্রী দিবাকর চৈতন্য মহারাজ, ভেন ডক্টর কাচায়েন ভান্তে, মৌলানা রাকিব হক প্রমুখ।

আমানত ফাউন্ডেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ ধর্মীয় নেতারা স্বতঃস্ফূর্তভাবে শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যারা বিগত ৩ বছর কাজ করে আসছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । আগামীদিনে আরও বেশি বেশি মানুষের সাথে সংযোগের মাধ্যমে সমাজ পরিবর্তনের আশা ব্যাক্ত করেন। এছাড়া তিনি ইন্টার ফেইথ অ্যালায়েন্স আয়োজনের উদ্দেশ্য এবং ইন্টার ফেইথ অ্যালায়েন্স উদ্যোগের কারণ ব্যাখ্যা করেন ।

আমানত ফাউন্ডেশনের পক্ষে মৌলানা রাকিব হক ইন্টার ফেইথ অ্যালায়েন্স আনুষ্ঠানিকীকরণ ও গঠন নিয়ে বক্তব্য রাখেন। তাঁর মতে, শিশুর জন্মের পর মায়ের দুধ শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।এই বিষয়গুলি নিয়ে যদি জুম্মার নামাযের খুতবার পর, রবিবার গুরুদোয়ারা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় আলোচনা শুরু করেন, তাহলে সাধারণ মানুষের থেকে ভুল ধারণা দূর করা এবং সমাজের উন্নয়ন সম্ভব।

৬ টি ধর্মের ধর্মগুরুরা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি,শিশু সুরক্ষা, বাল্যবিবাহ ইত্যাদি নিয়ে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মধুশ্রী চৌধুরী।

উক্ত বিষয়ে মাওলানা আসাদুল হোসেন বলেন, শিক্ষায় বাচ্চাদেরকে উৎসাহ আমাদের সকলকে দিতে হবে সমস্ত ধর্মীয় নেতাদের।”

স্বামী দেবাকর চৈতন্য বলেন, শিশুদেরকে ভালো কাজে উৎসাহ দিতে হবে, তাহলেই দেশ, রাজ্য,সমাজ সমস্ত কিছু এগিয়ে যাবে।”

বৌদ্ধ ধর্মগুরু কাচায়ন ভান্তে বলেন, আমানত ও ইউনিসেফের এর উদ্যোগে দীর্ঘদিন ধরে সমাজের জন্য অনেক অবদান রেখেছেন,উনি ভূয়সি প্রশংসা করেন।

এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আরো করার জন্য সকলেই অনুরোধ করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ