আন্তর্জাতিক 

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালানোর তীব্র নিন্দা করে আন্তর্জাতিক আদালতে ইসরাইলি নেতাদের বিচার দাবি করল ভেনিজুয়েলার সরকার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ (বুধবার) সকালে ভেনিজুয়েলার সরকার এক বিবৃতিতে গাজা বিশেষকরে জাবালিয়া শরণার্থী শিবিরে গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে গণহত্যার দায়ের ইসরাইলি নেতাদের বিচার হওয়া দরকার এবং প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা উচিত বলে দাবি করেছে ভেনিজুয়েলারের সরকার।

এর আগে গত শুক্রবার ভোরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীনতা দিতে হবে এবং গাজায় অবিলম্বে জাতিগত নিধন বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে পরাধীন করে রাখা হয়েছে, এই ভূখণ্ডকে মুক্তি দিতে হবে।

Advertisement

এর আগেও নিকোলাস মাদুরো বলেছেন, ফিলিস্তিনি জাতির জন্য স্বাধীন রাষ্ট্র গড়ার বিষয়ে এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা জরুরি। তিনি বলেন, ফিলিস্তিনি কোনো যুদ্ধ হচ্ছে না বরং সেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হচ্ছে।

গাজার সমর্থন দক্ষিণ আমেরিকার দেশগুলো প্রথম থেকেই সোচ্চার রয়েছে। এ পর্যন্ত কলম্বিয়া ও বলিভিয়া দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

ইসরাইল গত কয়েক সপ্তাহ ধরে গাজায় নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে। আশ্রয় কেন্দ্র, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্রই হামলা চালাচ্ছে। সর্বশেষ মঙ্গলবার গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করেছে। এর ফলে অন্তত ১০০ ফিলিস্তিনি শহীদ ও বহু মানুষ আহত হয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ