‘আলোর সন্ধানে’ পত্রিকার প্রকাশ ও সাহিত্য অনুষ্ঠান
আসাদ আলী,’বাংলার জনরব’ : গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০টা হইতে বৈকাল ৫টা পর্যন্ত বসিরহাটের স্বরূপ নগর বালকি হাইস্কুলে ‘আলোর সন্ধানে’পত্রিকার প্রকাশ, কবিতা পাঠ ও সাহিত্যের একটি সুন্দর অনুষ্ঠান সুসম্পন্ন হল প্রায় শতাধিক কবি-সাহিত্যিক-সাংবাদিক গণের সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে।
বিশিষ্ট সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের প্রদীপ প্রজ্জ্বলন ও অভিপ্রীতি হালদার ও পৌলমী ঘোষের ‘মঙ্গল দ্বীপ’ নামক রবীন্দ্র নৃত্যের মধ্যে দিয়ে সভার শুভ সূচনা হয়। তারপর সভাপতি ও অতিথিবরণ, সভাপতি শ্রী জয়দেব বিশ্বাস, প্রধান অতিথি ডাঃ মোস্তাক হোসেন, বিশেষ অতিথি-শক্তিনাথ সাহা, সমুদ্র বিশ্বাস, ভার্গব দেবদাস, অনিন্দিতা সেনগুপ্ত ভট্টাচার্য, স্বাতী দাস প্রমুখ।

সভাপতি ও অতিথি গণের বক্তব্যের মাঝে মাঝে ছিল নৃত্য ও কবিতা পাঠ। নৃত্যে ছিল মেঘা বিশ্বাস। কবিতা পাঠে ছিলেন- মহম্মদ মফিজুল ইসলাম, মহম্মদ বাকিবিল্লা মন্ডল, সুবিদ আলি মন্ডল, আসাদ আলী, মারুফ মিঞা,তুহিনা হক, সুনিতা মিত্র, বাসুদেব মাল, মুসলিমা বেগম, ফিরোজা খাতুন, জাহাঙ্গীর দেওয়ান, আজিজুল হক, সর্বানী বেগম, মহঃ জলিল মোল্লা, রাসমোহন দত্ত প্রমুখ।

স্বরূপ নগর সিনিয়র মাদ্রাসার শিক্ষক কবি ও সাহিত্যিক ফজের আলি গাজী মহাশয়ের স্মৃতিতে ‘আলোর সন্ধানে’পত্রিকার এই সংখ্যাটি উৎসর্গিত। সভাপতি, পত্রিকার সম্পাদক আনারুল হক, সহসম্পাদক সরবত আলি মন্ডল, সহসভাপতি মাকফুর রহমান, কবি ও সাংবাদিক আসাদ আলী সহ বিশিষ্ট অতিথি বৃন্দ একসাথে সংখ্যা টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সভায় প্রকাশিত হয় ৮টি গ্ৰন্থ:১/ডাঃ সাইদুর রহমান সাহেবের-‘অপরাহ্নে সকালের ফুল। ‘কাব্য গ্ৰন্থ। ২/সরবত আলি মন্ডল সাহেবের-‘হয়তো বা আপন জন।’কাব্যগ্রন্থ। ৩/আনারুল হক সাহেবের-‘শীতের ক্যাকটাস।’কাব্যগ্রন্থ। ৪/আলহাজ কাশেম আলি গাজী সাহেবের-‘ভেবে দেখি।’কাব্যগ্রন্থ। ৫/মহঃ রেজাউল মন্ডল মহাশয়ের-‘ঝাপসা স্মৃতি।’কাব্যগ্রন্থ। ৬/ড. শক্তি নাথ সাহা মহাশয়ের-‘করোনার গ্ৰাস।’প্রবন্ধ। ৭/সেকেন্দার আলি সাহেবের -‘রোদ ভেজা সকাল।’কাব্যগ্রন্থ। ৮/ডাঃ সাইদুর রহমান সাহেবের জীবনীগ্ৰন্থ,’যেমন দেখেছি তাঁকে। ‘সম্পাদনা-সরবত আলি মন্ডল।
আগের ঘোষণা মতো সংখ্যাটির ৩ টি বিভাগে ৩ জন কে শ্রেষ্ঠ হিসাবে সম্মাননা জানানো হয়-কবিতায়-তাপস অধিকারী, প্রবন্ধে-মোস্তফা আব্দুল কাইয়ুম, গল্পে-রিয়া ভট্টাচার্য।
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দকে উত্তরীয় পরিয়ে ও মেমেন্টো দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসার সার্বিক দায়িত্বে ছিলেন ডাঃ সাইদুর রহমান ও তাঁর মেডিকেল টিম। বহু অসুস্থ মানুষ এখানে ফ্রিতে চিকিৎসা করিয়েছেন।
উপস্থিত ছিলেন ‘নতুন গতি’র বিশিষ্ট দুই সাংবাদিক আইয়ুব আলী ও আসাদ আলী। উপস্থিত ছিলেন আবৃত্তি কার হাফিজ শেখ, ‘বাংলার রেঁনেসা’পত্রিকার সম্পাদক আজিজুল হক সাহেব।সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান ও অপূর্ব কুমার মন্ডল।
ব্যাবস্থা ছিল শিশু ও কিশোর কিশোরী দের ছবি আঁকা ও নানা ধরনের খেলা ধূলার উপর প্রতিযোগিতা, উত্তীর্ণ দের পুরস্কার এর ব্যাবস্থা।

