রায়দীঘি কলেজে সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে “ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার” বিষয়ে আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি: রায়দীঘি কলেজ মাইনরিটি ওয়েলফেয়ার সেল ও আই কিউ এ সি আয়োজিত সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে ” ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হল কলেজের আচার্য জগদীশ চন্দ্র বসু ভবনের কনফারেন্স রুমে। কলেজের আই কিউ এ সি কোর্ডিনেটর ড. শিশির চ্যাটার্জির সভাপতিত্বে প্রায় তিন শতাধিক ছাত্র ছাত্রী ও অধ্যাপকগণের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন কলেজের বার্সার তথা পরিচালন সমিতির সদস্য ও ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক সনত কুমার পুরকাইত, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক দিব্যেন্দু সাহা, শিক্ষা বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিতল সিংহ, অধ্যাপক তন্ময় পুরকাইত, প্রমুখ। সভা শুরু হয় কবি দ্বীজেন্দ্র লাল রায় এর কবিতা, সোনার বাংলা পাঠের মধ্যদিয়ে।

পাঠ করে সমবেত কন্ঠে রিনিতা মন্ডল, মেহেবুবা খাতুন, নুর হোসেন, মইনুর হোসেন, মানসুরা খাতুন প্রমুখ ছাত্র ছাত্রীবৃন্দ।সভার স্বাগত ভাষণে মাইনরিটি সেল এর কনভেনর তথা ইতিহাস বিভাগের প্রধান ড. জাহান আলি পুরকাইত দিনটির গুরুত্ব ও কলেজের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। অধ্যাপক সনত কুমার পুরকাইত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারকে সুরক্ষিত করে তাদের অগ্রগতিকে তরান্বিত করার পক্ষে সওয়াল করেন। সংবিধানের ধারাগুলি আলোচনা করে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ক্ষেত্রগুলিকে উপস্থাপিত করেন অধ্যাপক দিব্যেন্দু সাহা।

অধ্যাপক তন্ময় পুরকাইত সংখ্যালঘু শব্দের ব্যবহার ও অর্থ উল্লেখ করে তার অধিকারের সুসম বন্টন ও সমান প্রয়োগে সমস্ত পিছিয়ে পড়া মানুষের প্রগতীতে ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। অধ্যাপক শীতল সিংহ মানব সমাজে সাম্যাবস্থা, সমানাধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন। অধ্যাপক শিশির চ্যাটার্জি তার প্রেসিডেন্টশিয়াল স্পীচ এ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের কল্যাণ ও প্রগতির প্রতি কলেজ ও ইউ জি সির দায়বদ্ধতা, কলেজে ছাত্র ছাত্রীদের অধিকার ও আজকের অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে প্রান্জল ভাবে তুলে ধরেন। সভায় আরিফ মহম্মদ, সেলিম, নার্গিস খাতুন, আরশিদা খাতুন প্রমুখ ছাত্র ছাত্রী রা তাদের আবৃত্তি ও বক্তব্য উপস্থাপিত করে। সভায় উপস্থিত ছিলেন কলেজের বরিষ্ঠতম অধ্যাপক সুপ্রীতি সরকার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ভূতপূর্ব প্রধান ড. হামিদ ইকবাল, মাইক্রো বায়লজি বিভাগের প্রধান ড. শকুন্তলা ঘড়াই, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান ড. অমিতাভ মৈত্র, গণিত বিভাগের অধ্যাপক দেবব্রত জানা, বাংলা বিভাগের অধ্যাপক চন্দ্রা বৈদ্য, দর্শণ বিভাগের অধ্যাপক অতশী মল্লিক সহ মাইনরিটি ওয়েলফেয়ার সেল এর অধ্যাপক বেগম নাজিয়া সুলতানা, সফিকা সুলতানা, খাদ্য ও পুষ্টি বিভাগের ভূতপূর্ব প্রধান অধ্যাপক রুকসানা ইরানী প্রমুখ।

সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের এই সচেতনতা সেমিনার এ ঢাকুরিয়া ব্লাইন্ড বিদ্যালয় থেকে আগত মাননীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রদীপ ব্যানার্জি মহাশয় তাঁর বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের হস্তে বস্ত্রবয়নের প্রদশর্নী প্রদান করেন,যা অনুষ্ঠানে এক নূতন মাত্রা যোগ করে। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন মাইনরিটি ওয়েলফেয়ার সেল এর উপ আহবায়ক অধ্যাপক আশরাফুল আলম এবং সভা সঞ্চালনা করেন অধ্যাপক আবুল কাশেম সেখ। প্রায় তিন ঘন্টার এই সভা কলেজের তথা সমাজের পিছিয়ে পড়া মানুষের, অধিকার সুরক্ষা, সমানাধিকার ও প্রগতিশীলতার প্রয়োজনীয়তার দাবী জানিয়ে সমাপ্ত হয়।

