কলকাতা 

মামলার জেরে আদালতের স্থগিতাদেশেই নিয়োগ প্রক্রিয়া বার বার ব্যাহত হচ্ছে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আদালতে মামলার ফলেই নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  বিধানসভায় দাঁড়িয়ে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ নিয়ে উষ্মাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে বিচারব্যবস্থার উদ্দেশে তাঁর অনুরোধ, বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।

আজ বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “যখনই আমরা লোক নিতে চাই তখনই কেউ কোর্টে চলে যাচ্ছে। আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে চলে আসছে। আমরা ৩ মাসের মধ্যে নিয়োগ শেষ করতে চাই। কিন্তু কোর্টে লড়তে গিয়েই সব টাকা চলে যাচ্ছে।” এরপরই মুখ্যমন্ত্রীর বিচারব্যবস্থার উদ্দেশে অনুরোধ করে বলেন,”কোর্টকে বলব এটা দেখতে। বিচারব্যবস্থা মানুষের জন্যই, মানুষের জন্যই হোক। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।”

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ