কলকাতা 

পদ্মার ইলিশের উপর নির্ভরতা কমাতে হবে আমাদের রাজ্যেও ইলিশের উৎপাদন বাড়াতে হবে আহ্বান মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পদ্মার ইলিশের উপর নির্ভরতা কমাতে হবে । নিজেদের এ বিষয়ে স্বয়ংসম্পন্ন হতে হবে । প্রয়োজনে ইলেশের উৎপাদন বাড়াতে হবে । বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এ পার বাংলাতেও ইলিশ উৎপাদন হচ্ছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে। মমতার দাবি, ‘‘আমাদের ওপারের ইলিশের উপর আর নির্ভর করতে হবে না।’’

ইলিশের বহুমূল্যের কারণে বাজারে ঢেলে বিক্রি হয় খোকা ইলিশ। দামেও কম, আবার স্বাদেও প্রমাণ আকারের ইলিশের ছিটেফোঁটা পাওয়া যায়। কিন্তু বেলাগাম খোকা ইলিশ ধরার ফলে ইলিশের বংশবৃদ্ধি ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করেন মৎস্যবিজ্ঞানীরা। ইতিমধ্যেই খোকা ইলিশ ধরা নিষিদ্ধ করেছেন সরকার। কিন্তু বাজারের ছবিতে সে কথার সমর্থন মেলে না। এই পরিস্থিতিতে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেবল আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে সচেতন করতে হবে।’’ বস্তুত, মাছ নিয়ে গবেষণা করেন, এমন বিশেষজ্ঞদের একটি অংশও তেমনই মনে করেন। মানুষকে যদি বোঝানো যায়, খোকা ইলিশ মারলে আদতে ইলিশের বংশবৃদ্ধিই ক্ষতির মুখে পড়ে, তা হলেই একমাত্র এই সমস্যার সমাধান হবে। আইন করে নয়।

Advertisement

মাছচাষ নিয়ে মমতা জানান, বাংলায় অনেক জলাশয় রয়েছে। সেখানে দিব্যি মৎস্যচাষ করা যায়। এ জন্য স্বনির্ভর গোষ্ঠী বা পাড়ার ক্লাবগুলোকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন মৎস্যমন্ত্রীকে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ