কলকাতা 

দমদমের শেঠবাগানে দরজা ভেঙে বৃদ্ধ ও দত্তক সন্তানের নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

শেয়ার করুন

এস রোজলিন, কলকাতা: দমদমের শেঠবাগানে দরজা ভেঙে এক বৃদ্ধ ও তাঁর দত্তক সন্তানের নিথর দেহ উদ্ধার করল নাগেরবাজার থানার পুলিশ। শুক্রবার বিকেলে তাঁদের দেহ উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন তপন চট্টোপাধ্যায় (৭২) এবং মহম্মদ সূরয হোসেন ওরফে সূর্য (২২)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী ছিলেন তপনবাবু। তাঁর স্ত্রী স্মৃতিকণাদেবী চলতি বছরের জুলাই মাসে মারা গিয়েছেন। ঘরের মধ্যে রান্নার গ্যাসের ঝাঁঝালো গন্ধ ছিল। ওভেনের নব খোলা ছিল।

দুর্ঘটনা নাকি বৃদ্ধকে খুন করে যুবক আত্মঘাতী হয়েছেন, পুলিশ তা খতিয়ে দেখছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ