জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হাওড়া জেলা সাহিত্য সমাজের মাসিক সভা ও গুণীজন সংবর্ধনা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: হাওড়া জেলা সাহিত্য সমাজের মাসিক সভা অনুষ্ঠিত হলো প্রাবন্ধিক ও লেখক এস এম শামসুদ্দিন সাহেবের বি গার্ডেন সংলগ্ন ফ্ল্যাটে।

আজকের এই সভায় ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমান নামক আলোড়ন সৃষ্টিকারী বইয়ের লেখক ডা সেখ নুরমহাম্মদ সাহেবকে সাহিত্য সমাজের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান প্রাবন্ধিক এস এম শামসুদ্দিন,তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তরুণ সাহিত্যিক ইসমাইল দরবেশ এবং তাঁর হাতে মিষ্টিতুলে দেন জনাব তৈমুর রহমান সাহেব।

এ দিন ইসমাইল দরবেশের বিখ্যাত উপন্যাস তালাশ নামা বইটি লেখক এস এম শামসুদ্দিন সাহেবের হাতে তুলে দেন লেখক ইসমাইল দরবেশ।

হাওড়া জেলা সাহিত্য সমাজের পক্ষ থেকে বার্ষিক পত্রিকা প্রকাশ সহ জেলার সাহিত্য সেবী ও সংস্কৃতি ও ঐতিহ্য সংষ্কৃতি নিয়ে সত্বর পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত ও জেলার মহিলা ও তরুণ সাহিত্য প্রেমীদের সদস্য হওয়ার বিষয়ে প্রচার ও উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকের এই সভায় জেলার বিশিষ্ট সাহিত্যসেবীগণ উপস্থিত ছিলেন ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ