কলকাতা 

জরিমানা বৃদ্ধির ফরমান জারির বিরুদ্ধে এবার পরিবহণ ভবন অভিযান ট্যাক্সি চালকদের

শেয়ার করুন

কলকাতা প্রতিনিধি: ট্যাক্সি চালকদের জরিমানা বৃদ্ধির ফরমান প্রত্যাহার দাবিতে ৭ফেব্রুয়ারি পরিবহণ অভিযান করবেন কলকাতা সহ রাজ্যের ট্যাক্সি চালকরা ।

ঐদিন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এ আই টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কোঅর্ডিনেশন কমিটি , কলকাতা ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন ও কলকাতা অ্যাপ-ক্যাব অপারেটার্স ফোরামের ডাকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে কলকাতা সহ রাজ্যের ট্যাক্সি চালকরা সমবেত হয়ে পরিবহণ দপ্তর অভিযান করবেন। এ আই টিইউ সি-র রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নওল কিশোর শ্রীবাস্তব সাংবাদিরদের বলেন, রাজ্যসরকার পরিবহণ ব্যবস্হাকে লাটে তুলে দিতে চাইছে।একের পর এক যখন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তখন ট্যাক্সির ভাড়া বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। একজন ট্যাক্সিচালক দিনে কয় পয়সা আয় করেন? অথচ তার জরিমানা লাগামছাড়া হয়ে গেল।১০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা, ৫০০ টাকা থেকে ১০০০ টাকা, আর ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা, কখনো কখনো তা ১০০০০ টাকা করা হয়েছে।

Advertisement

এই রাজ্য সরকারের এটাই শ্রমিক দরদের নমুনা? তার উপর ট্যাক্সি চালকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্যাতন অত্যাচারতো আছেই। আমরা ইতিমধ্যেই পরিবহন অভিযান সফল করতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লিফলেট বিলি, সভা-সমাবেশ অবস্হান বিক্ষোভ করছি। এরপর যদি পশ্চিমবঙ্গ সরকারের টনক না নড়ে , তাহলে পরবর্তীতে আমরা লাগাতার ধর্মঘটের দিকে যাব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ