উলুবেড়িয়া পুরসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট
এম, এ, মনু উলুবেড়িয়া : আগামী ২৭ ফেব্রুয়ারি উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে প্রাথী ঘোষনা করল বামফ্রন্ট, রেড ভলেন্টিয়ার্স সহ নতুনদের প্রাধন্য দিল বামফ্রন্ট।
শুক্রবার উলুবেড়িয়ার গরুহাটায় সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে

বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করেন হাওড়া জেলা সিপিএমের সাধারণ সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ কুমার ঘোষ। উলুবেড়িয়া পৌরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করেন এবং পরবর্তীতে ৩টি নাম ঘোষণা করা হবে বলে জানান।
উল্লেখ্য ২৯টি প্রার্থী ই নতুন মুখ।আগামী ৮ই ফেব্রুয়ারি উলুবেড়িয়া মহাকুমা অফিসে মনোনয়ন জমা হবে বলে আজ বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সাবিরুদ্দিন মোল্লা, ফরোয়ার্ড ব্লকের ড,জগন্নাথ ভট্টাচার্য, শৈলেন মন্ডল, কুতুবুদ্দিন আহমেদ প্রমুখ।

