নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে প্যাথলজি সেন্টারের উদ্বোধন করলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়
বিশেষ প্রতিনিধি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা ডিভিসি বটতলায় বিশিষ্ট সমাজসেবী বাপ্পাদিত্য পান তৈরি করলেন CEMS ডায়াগনস্টিক এন্ড প্যাথলজি ও ডাক্টর চেম্বারের।

যার শুভ উদ্বোধন করলেন তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় রামেন্দু সিংহ রায় মহাশয়। তিনি এই প্রতিষ্ঠানের শুভ কামনা করেন। এছাড়া প্রতিষ্ঠাতা বাপ্পাদিত্য পান ও খোকন অধিকারী জানান এলাকার আপামর জনসাধারনের জন্য তাদের এই পরিষেবা। তিনি আরো জানান যে দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য বিশেষ ছাড়ের সুব্যবস্থা থাকবে এই প্রতিষ্ঠানে।


অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার পৌরপিতা স্বপন সামন্ত মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ ও সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন, হুগলি জেলা শিক্ষা কর্মাদক্ষ গোপাল রায়, বিশিষ্ট সমাজসেবী লালটু চ্যাটার্জী, তারকেশ্বরের কাউন্সিলর উত্তম ভান্ডারী, কাউন্সিলর সেখ নইম, BCAD এর সভাপতি সহ এলাকার প্রখ্যাত ও স্বনামধন্য ডাক্তারবাবুরা। সরকারি বিধি নিষেধ মেনেই সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

