জেলা 

সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট আয়োজিত সেরা শিক্ষার্থী সম্মান-২০২২

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আজ ২৫শে জানুয়ারি মঙ্গলবার সেরা শিক্ষার্থীদের সম্মান দিল সিরাত।বারাসাত জগদিঘাটা কাজীপাড়া স্কলার ইনস্টিটিউট হলে কৃতি ছাত্র-ছাত্রীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাফেজ মিরাজুল ইসলামের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এদিন সংগঠনের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, গত ১লা জানুয়ারি ছাত্র দিবস উপলক্ষ্যে বারাসাতের ১২টি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমিক ‘মক টেস্ট পরীক্ষা’ নেয় সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট। এর পাশাপাশি ঐদিন “ছাত্র জীবন ও ভবিষ্যৎ” এই বিষয়ের উপর সেমিনারও অনুষ্ঠিত হয়েছিল।

Advertisement

সেদিন আমারা বলেছিলাম উত্তীর্ণদের মধ্যে সেরা ১০ জনকে , স্কলারশিপ পুস্তক, শংসাপত্র, পেন ইত্যাদি দিয়ে সংবর্ধিত করা হবে। সেই মত আজকের আমরা তাদেরকে অর্থাৎ ১০ জন সেরা শিক্ষার্থীকে সংবর্ধিত করলাম। এটা কেবলমাত্র তাদের উৎসাহ ও সাফল্যের স্বীকৃতি প্রদানের জন্য করা।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্কলার ইনস্টিটিউটের চেয়ারম্যান জনাব ফিরোজ উদ্দিন মোহাম্মদ রফি প্রাক্তন রাজ্য সভাপতি আবু তালেব, বিশিষ্ট শিক্ষাবিদ, সেখ তৈয়েব, বড়গাছিয়া আদর্শ হাই মাদ্রাসার শিক্ষক সাহাবুদ্দিন মন্ডল, বারাসাত গার্লস স্কুলের শিক্ষিকা সাহানী ম্যাডাম,চাঁদপুর আলিয়া অ্যাকাডেমির শিক্ষক আশরাফুল ইসলাম, সিরাতের অফিস সেক্রেটারী হাফেজ সাজ্জাদ আলি, কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, সদস্য সেখ আফ্রিদি প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ