কলকাতা 

Mukul Roy: পিএসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুলের

আজ সোমবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেলে ইস্তফাপত্র পাঠিয়েছেন মুকুল। গত শুক্রবার বিধানসভার অধিবেশনে শেষে স্পিকার ৪১টি কমিটির মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করেন। এর ফলে পিএসি চেয়ারম্যান পদে মুকুলেরও মেয়াদ বৃদ্ধি হয় এক বছর। নাম প্রকাশে অনিচ্ছুক মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন, সোমবার পিএসি’র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। উল্লেখ্য, মুকুলকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে আপত্তি তুলেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ২০২১ সালের নির্বাচনে পদ্ম প্রতীকে লড়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে…

আরও পড়ুন
জেলা 

Bankura: জেলার প্রভাবশালী তৃণমূল নেতার নাম করে বাঁকুড়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে চিঠি পাঠিয়ে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি, না দিলে স্কুলে আগুন, ছাত্রীদের ধর্ষণের হুমকি! রাজ্য জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : স্কুলের প্রধান শিক্ষিকাক হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। ওই চিঠিতে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছে একইসঙ্গে বলা হয়েছে এই টাকা না দেওয়া হলে স্কুলে আগুন ধরিয়ে দেয়া হবে এবং ছাত্রীদের ধর্ষণ করা হবে। আজ বুধবার সকাল এগারোটা নাগাদ এই চিঠি পৌঁছে যায় বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার কাছে। চিঠি পাঠানো হয়েছিল ডাকযোগে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। শাসক দলের এক নেতার আত্মসহায়ক এর এই চিঠি কে ঘিরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের…

আরও পড়ুন
কলকাতা 

Sovan-Baisakhi: শোভন মমতা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, তৃণমূলে ফিরছেন শোভন ! পাল্টা কুনালের কটাক্ষ ঘিরে সংশয়ের কালো মেঘ

বাংলার জনরব ডেস্ক : শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যোগ দিতে চলেছেন বলে জানা গেছে। আসলে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে আসার মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসা। আজ বুধবার নবান্নে শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক থেকে বেরিয়ে এসে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন,‘‘দিদির নির্দেশ মতোই কাজ করবে শোভন।’’ এবং তিনি জানিয়ে দিয়েছেন, উভয় তরফের মধ্যে ‘রাজনৈতিক’ আলোচনাই হয়েছে। এ থেকে স্পষ্ট হয়েছে শোভন এবং বৈশাখীর তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে ফেরা সময়ের অপেক্ষা। অপেক্ষা, কারণ, বুধ-দুপুরে মমতার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে শোভন-বৈশাখী তৃণমূলে…

আরও পড়ুন
দেশ 

President Election 2022: বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহা ! মমতাকে ধন্যবাদ দিয়ে তৃণমূল ছাড়ার ইচ্ছাপ্রকাশ,

বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির  প্রার্থী হচ্ছেন বাজপেয়ী মন্ত্রীসভার সদস্য তথা আরএসএস নেতা এবং প্রাক্তন বিজেপি দলের প্রথম সারির নেতা যশবন্ত সিনহা । আজ দুপুর আড়াইটায় শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিরোধী দলের নেতারা বৈঠকে বসবেন। সেখানেই যশবন্ত সিনহাকে প্রার্থী করার কথা ঘোষণা করা হবে । শরদ পওয়ার ও ফারুক আবদুল্লা সরে দাঁড়ানোয় বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম উঠে আসছে যশোবন্ত সিনহার। জল্পনা উস্কে যশোবন্ত নিজে টুইট করেছেন। সেই টুইটে যেমন তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তেমনই রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ারও ইচ্ছাপ্রকাশ করে দল থেকে অব্যাহতি চেয়েছেন।এই…

আরও পড়ুন
কলকাতা 

Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রীতি বিপন্ন হয়েছে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক প্রস্তাব পাস রাজ্য বিধানসভায়

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বাংলার বিভিন্ন প্রান্তে সম্পর্কের বাতাবরণ বিনষ্ট হচ্ছে বলে আজ বিধানসভায় অভিযোগ করা হয়েছে। বাংলা সব সময় শান্তি এবং সম্প্রীতির পক্ষে থাকব এই মর্মে আজ বিধানসভায় প্রস্তাব নেওয়া হয়েছে। আজ সোমবার বিধানসভার অধিবেশনে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ”রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা নিয়েছি। তবে সারা দেশে যেভাবে সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে, তা আসলে মূল বিষয় কর্মসংস্থান ও উন্নয়ন থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্মের নামে, বিজেপির এক মুখপাত্র মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের…

আরও পড়ুন
কলকাতা 

Mamata on Agnipath:‘‘অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প, এরাই ভোট লুট করতে সাহায্য করবে,পার্টি অফিসে পাহারা দেবে, বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে’’ অগ্নিপথ নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

বাংলার জনরব ডেস্ক : অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বিধানসভার অধিবেশনে তিনি বলেন,‘‘অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প। এরাই ভোট লুট করতে সাহায্য করবে। পার্টি অফিসে পাহারা দেবে। বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে।’’ চার বছরের জন্য চুক্তির ভিত্তিতে সেনাবাহিনীতে তরুণদের নিয়োগের নতুন প্রকল্প সম্প্রতি ঘোষণা করেছে কেন্দ্র। যা নিয়ে দেশের নানা প্রান্তে বিক্ষোভ চলছে। রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে অগ্নিপথের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেছে বিরোধী দল কংগ্রেসও। অসুস্থ সনিয়া গাঁধী হাসপাতাল থেকে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন। এ বার বাংলার…

আরও পড়ুন
কলকাতা 

Tapan Dutta: ১১ বছর আগে খুন হয়েছিলেন বালির তৃণমূল নেতা তপন দত্ত, সেই খুনের মামলার তদন্ত করবে সিবিআই নির্দেশ হাই কোর্টের

বাংলার জনরব ডেস্ক : প্রায় এক দশক আগে খুন হয়েছিলেন হওড়ার বালির তৃণমূল নেতা তপন দত্ত । তারপর গঙ্গা অনেক জল প্রবাহিত হয়েছে । ইনসাফ পাননি তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত । কিন্ত প্রায় এক দশক আগের ঘটনাটি আবার নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এবার এই তদন্ত করবে সিবিআই ।আজ বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, ওই খুনের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সব দায়িত্ব সিবিআই পালন করবে। ২০১১ সালের ৬ মে গুলি করে খুন করা হয় তপন দত্তকে। এই ঘটনায় তৃণমূলের…

আরও পড়ুন
কলকাতা 

Roddur Roy: মমতা-অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্য করার দায়ে গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দূর রায়কে

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার দুপুরে গোয়া থেকে গ্রেফতার করা হল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার দায়ে ইউটিউবার রোদ্দূর রায়কে। গ্রেফতার করল কলকাতা পুলিশ। প্রসঙ্গত, গায়ক রূপঙ্কর এবং অকালপ্রয়াত কেকে-কে নিয়ে রোদ্দূর (তিনি নিজের নামের এই বানানই লেখেন। ‘রোদ্দূর’। ‘রোদ্দুর’ নয়) সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি রূপঙ্করের পাশাপাশিই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। কটূক্তি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও। ওই ফেসবুক লাইভের বক্তব্য নিয়েই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয় গত…

আরও পড়ুন
জেলা 

TMC: দিনহাটায় তৃণমূলের দুই গোষ্ঠীর মিছিল আটকে দিয়ে আইসি সুরজ থাপার প্রশ্ন ‘দল এক হলে আলাদা মিছিল কেন?’

বাংলার জনরব ডেস্ক : শাসক তৃণমূল দলের গোষ্ঠীকোন্দল সর্বজনবিদিত । এদিকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবিতে মমতা বন্দ্যো্পাধ্যয় তৃণমুল কর্মীদের এলাকায় এলাকায় মিছিল ও প্রতিবাদ সভা করতে নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ মোতাবেক জেলায় জেলায় মিছিল মিটিং হচ্ছে । আর এই সব মিছিলকে ঘিরে দুই গোষ্ঠীর কোন্দলের খবরও সামনে আসছে । সম্প্রতি মালদহতে এরকম একটি ঘটনা ঘটেছে । গত ২৮ মে মানিকচকের গোপালপুর-বালুপুরে জমি বিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। চলে গুলিও। ঘটনাস্থলে যান মানিকচক থানার সাব ইন্সপেক্টর…

আরও পড়ুন
কলকাতা 

Jagdeep Dhankhar & Abhishek Banerjee: ‘বিচারপতিকে আক্রমণ করে নিজের সীমা ছাড়াচ্ছেন এক সাংসদ, মুখ্য সচিবকে পদক্ষেপ নিতে বলেছি’ ধনকড়ের নিশানায় কী অভিষেক!

বাংলার জনরব ডেস্ক : গতকাল শনিবার হলদিয়ায় শ্রমিক সংগঠনের এক সভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে কয়েকজন বিচারপতির সমালোচনা করেছিলেন। আজ রবিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় এনিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিশানা করেছেন। তিনি বলেছেন, বিচারপতি কে আক্রমণ করে নিজের সীমা অতিক্রম করেছেন সাংসদ, এর তীব্র নিন্দা করছি। রবিবার সকালে শিলিগুড়িতে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, ‘‘প্রকাশ্য জনসভা থেকে এক জন সাংসদ এক জন বিচারপতিকে আক্রমণ করেছেন। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে। সাংসদের এ হেন মন্তব্য…

আরও পড়ুন