জেলা 

Abhishek Banerjee : “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: সম্প্রতি কলকাতা হাইকোর্ট একাধিক মামলায় সিবিআই তদন্তের আদেশ দেওয়ার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দল যে বেজায় অস্বস্তিতে রয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে এসএসসির দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে যেভাবে বারবার সিবিআই জিজ্ঞাসাবাদ করছে তাতেই শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের কাছে অনেকটাই জনভিত্তি হারিয়েছে বলে মনে করা হচ্ছে। অবশ্য এ নিয়ে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের প্রথম সারির নেতারা যেমন পার্থ চট্টোপাধ্যায় কিংবা ফিরহাদ হাকিমরা কলকাতা…

আরও পড়ুন
কলকাতা 

TMC : সমীক্ষার কাজ শেষ পর্যায়ে, বিধায়কদের রিপোর্ট জমা পড়েছে খুব শীঘ্রই ঘোষিত হবে তৃণমূলের ব্লক সভাপতিদের নাম! কারা অগ্রাধিকার পাবেন? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : শাসকদলের ব্লক স্তরের নেতাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রাথমিক সমীক্ষার কাজ শেষ হয়েছে। বিধায়কদের দেওয়া প্রাথমিক রিপোর্ট তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে জমা পড়েছে বলে জানা গেছে। এবার সেই রিপোর্ট কতটা সত্য এবং কতটা মিথ্যা তা খতিয়ে দেখা হচ্ছে। অনেক সময় বিধায়ক এবং ব্লক সভাপতি যৌথভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লে তৃণমূল নেতৃত্বের কাছে খবর আছে। তাই বিধায়কদের রিপোর্ট পাওয়ার পর এবার এক বেসরকারি সংস্থার মাধ্যমে ব্লক সভাপতি দের হাল-হকিকত সম্পর্কে বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। এই সমীক্ষার কাজ সম্ভবত মে মাসের মধ্যে শেষ…

আরও পড়ুন
কলকাতা 

Tripura: বিজেপি ছেড়ে দুর্গাপুজোর আগে যোগ দিয়েছিলেন তৃণমূলে,এ বার তৃণমূলও ত্যাগ ত্রিপুরার বিধায়ক আশিসের

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল ত্যাগ করলেন ত্রিপুরা বিধানসভার সদস্য আশিস দাস। গত বছর দুর্গা পুজোর আগে তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি বিজেপি ছাড়ার সময় কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে গিয়ে মাথা মুড়িয়ে আদি গঙ্গায় স্নান করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন বিজেপিতে গিয়ে যে পাপ করেছিলাম আদি গঙ্গায় স্নান করে সেই পাপ ধুয়ে দিলাম। ঘটনাচক্রে মাত্র ছয় মাসের মধ্যে বিজেপির প্রাক্তন বিধায়ক আশিস দাস এর মোহভঙ্গ হলো। তিনি আজ রীতিমতো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন। তার অভিযোগ তৃণমূল কংগ্রেস এখানে অর্থাৎ ত্রিপুরাতে…

আরও পড়ুন
কলকাতা 

Soukat Molla : আজ শুক্রবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যাবেন না শওকত, ১৫ দিন সময় চাইলেন, কড়া পদক্ষেপের পথে সিবিআই !

বাংলার জনরব ডেস্ক : যেতে হবে জানিয়েছিল সিবিআই, কেন যাবো না, উত্তর দিলো তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সব প্রত্যাশার শেষ করে আজ শুক্রবার সিবিআই এর দপ্তরে যাওয়ার কথা থাকলেও তিনি যাবেন না। কারণ তিনি শওকত মোল্লা ক্যানিংয়ের অবিসংবাদি নেতা তিনি যখন চাইবেন তখন সিবিআইকে সময় দেবে এটাই দস্তুর অন্তত ক্যানিং এলাকায়। জানা গেছে ইমেইল করে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানিয়ে দিয়েছেন সিবিআইকে আজ শুক্রবার তিনি সিবিআই এর ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যাবেন না। পার্থ চট্টোপাধ্যায়-পরেশ অধিকারী-অনুব্রত মণ্ডল-পরেশ পালের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শওকত মোল্লাকে (Saokat Molla) তলব…

আরও পড়ুন
জেলা 

Nusrat Jahan: ‘নুসরত নিখোঁজ, সন্ধান চাই’, পোস্টারে পোস্টারে ছয়লাপ বসিরহাট , অস্বস্তি ঢাকতে তড়িঘড়ি ছিঁড়ে ফেললো তৃণমূল!

‘বসিরহাটের এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ নীচে লেখা, ‘প্রতারিত জনগণ’। কোনও পোস্টারে আবার লেখা হয়েছে, ‘বসিরহাটের এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ আশ্চর্যের হলেও বেশির ভাগ পোস্টারের নীচে লেখা, ‘প্রচারে তৃণমূল’।পোস্টারে পোস্টারে এলাকা ছয়লাপ। বসিরহাটের চাঁপাতলা এলাকা জুড়ে দলীয় সাংসদের নামে এমন পোস্টার দেখতে পেয়ে তৃণমূল নেতৃত্ব তা ছিঁড়ে ফেলে। তবে দলের একাংশ মেনে নিয়েছে, দলীয় সাংসদকে এলাকায় দেখতে না পাওয়ার কারণেই এই পোস্টার পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে এই পোস্টার দেওয়ালে সাঁটিয়েছে কেউ। পোস্টার পড়ার খবর পাওয়া মাত্রই এলাকা ঘুরে সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলার নির্দেশ দেন…

আরও পড়ুন
দেশ 

Abhishek Banerjee: ঘেরাওয়ের ভয়ে অভিষেক – রুজিরাকে কলকাতায় জেরা করতে চাইছে না ইডি, সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে জানাল কেন্দ্রীয় সংস্থা

বাংলার জনরব ডেস্ক : কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় কলকাতায় জিজ্ঞাসাবাদে কেন আপত্তি তা জানতে চাইল সুপ্রিম কোর্ট । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডিকে আদালতের প্রশ্ন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে সমস্যা কোথায়? কেন বারবার দিল্লিতে ডাকা হচ্ছে তাঁদের?” আদালতের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে কৌঁসুলি তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু নারদ-কাণ্ডের তদন্তে সিবিআই আধিকারিকদের ঘেরাওয়ের প্রসঙ্গ তুলেছেন।  মামলার পরবর্তী শুনানি ১৭ মে। এই মধ্যবর্তী সময় এনফোর্সেন্ট ডিরেক্টরেট অভিষেক-রুজিরার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও নিশ্চিত করেছে…

আরও পড়ুন
জেলা 

TMC: ‘বালুকে সামলান!’ মমতার লাইভে মন্তব্য করে বিপাকে বনগাঁর তৃণমূল কর্মী, থানায় অভিযোগ দায়ের, পুলিশি তল্লাশীর ভয়ে নিখোঁজ, নেতার বিরুদ্ধে কথা বললে পুলিশি অভিযান এ কেমন গনতন্ত্র ?

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন কয়েক দিন আগে । সেই বৈঠক ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় । ফেসবুকে সম্প্রচার চলাকালীন সময়েই উত্তর ২৪ পরগণার এক তৃণমূল কর্মী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে মন্তব্য করেন । আর এই মন্তব্যকে কেন্দ্র করে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যার জেরে ওই কর্মী নিখোঁজ বলে দাবি করছে পরিবার। জানা গেছে,  দিন কয়েক আগে দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করছিলেন দলনেত্রী মমতা। ফেসবুকে সেটির সরাসরি সম্প্রচারের সময় জ্যোতিপ্রিয়ের সমালোচনা করে ‘মন্তব্য’ করেন বনগাঁ পুরসভার…

আরও পড়ুন
কলকাতা 

Cossipore BJP Leader Death : গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে কাশীপুরের বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়না তদন্তে উঠে এলো এই তথ্য, কলকাতা পুলিশের উপর আস্থা রাখল আদালত

বাংলার জনরব্র ডেস্ক : কলকাতার কাশীপুরে বিজেপি নেতার মৃত্যুর (Cossipore BJP Leader Death) ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাই কোর্ট। গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে কাশীপুরের বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার, তা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট। এই রিপোর্ট রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কাশীপুরে বিজেপি (BJP) নেতার মৃত্যু ঘিরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। দলীয় নেতাকে খুনের অভিযোগ তুলেছিল বিজেপি। এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও খুনের অভিযোগ করেছিলেন। এমন পরিস্থিতিতে আদালতের নির্দেশে আলিপুর কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হয় অর্জুনের। মঙ্গলবার সেই রিপোর্ট আদালতে জমা পড়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে,…

আরও পড়ুন
জেলা 

CPM: ‘পুলিশের সঙ্গে তুলনা করে আমি কুকুরের অপমান করেছি, এতে পুলিশের সম্মান নয়, কুকুরের সম্মান গিয়েছে, কারণ কুকুরকে প্রশিক্ষণ দিলে, বিশ্বাস করলে ও ঠিক খুনিকে গিয়ে ধরবে’: মুহা সেলিম

বাংলার জনরব ডেস্ক : পুলিশকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আজ রবিবার বীরভূমের রামপুরহাটে দলের এক কর্মসূচিতে যোগ দিয়ে মুহা সেলিম বলেন, ‘‘পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি।’’ রবিবার রামপুরহাটে বগটুই-কাণ্ড, আনিস খানের মৃত্যু, হাঁসখালি এবং বোলপুর ধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে বামেরা। মিছিল শেষে রামপুরহাট পুরসভার মাঠে একটি জনসভায় সেলিম বলেন, ‘‘তৃণমূলের লোকজন কেউ কেউ বলছেন, ‘ইসস! পুলিশকে আপনি কুকুরের সঙ্গে তুলনা করলেন?’ আমি সাধারণত উল্টোপাল্টা বলি না। কিছু বলে দিলেও আমার খারাপ লাগে। আমি দুঃখপ্রকাশ করি। আমি আজকে দুঃখপ্রকাশ করছি, পুলিশের…

আরও পড়ুন
কলকাতা 

Cossipore Incident: কাশীপুরে-বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই চাইলেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলার জনরব ডেস্ক : কাশীপুরের বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবাংলা সফরে ছিলেন অমিত শাহ তাঁর সফরের দ্বিতীয় দিনে বিজেপি কর্মী অর্জুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত কর্মসূচি বাতিল করে বিজেপি কর্মীর বাড়িতে এসেছেন। মৃত বিজেপি কর্মীর বাড়িতে দাঁড়িয়ে অমিত শাহ জানিয়ে দিলে তিনিও মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি করছেন।শাহ বলেন, ‘‘এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই অমিত শাহের দফতরের অধীনে হলেও তিনি সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তে…

আরও পড়ুন