প্রচ্ছদ 

Mamata Banerjee: অনুব্রতকে গ্রেফতার করতে চায় ! বগটুই নিয়ে বিজেপির রিপোর্টে অভিসন্ধি ধরা পড়ে গেছে, সিবিআই তদন্তকে প্রভাবিত করা হতে পারে দাবি মমতার

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার বিজেপির পক্ষ থেকে রামপুরহাটের বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে দলের পক্ষ থেকে করা তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে । আর বিজেপির দলীয় রিপোর্ট নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় । তিনি দার্জিলিংয়ে দাঁড়িয়ে বলেন,“বগটুইয়ের তদন্তে সিবিআইকে (CBI) সহযোগিতা করছে রাজ্য সরকার। বিজেপি নিজস্ব রিপোর্ট দিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই রিপোর্ট প্রতিহিংসামূলক। বিজেপির আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমি ওদের রিপোর্ট দেখেছি। ওরা কোনও তদন্ত ছাড়াই কীভাবে জেলা তৃণমূল সভাপতির নাম বলল? কী করে জানছে কে ঘটনায় জড়িত? আসলে…

আরও পড়ুন
জেলা 

Rampurhat Clash: পুলিশকে বাধা দিয়েছিল আনারুল, ভাদু টাকার ভাগ দিত অনুব্রত, আইসি-কেও স্ত্রী নাজমা বিবির মৃত্যুর পর বিস্ফোরক শেখলাল শেখ

বাংলার জনরব ডেস্ক : সোমবার বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে বগটুইয়ের বাসিন্দা নাজমা বিবির। স্ত্রীর মৃত্যু খবর আসার পর  স্বামী শেখলাল শেখ বিস্ফোরক অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, নিহত বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ আসলে ‘ক্রিমিনাল’। বীরভূম তৃণমূলের শীর্ষ নেতা থেকে পুলিশ আধিকারিকরা পর্যন্ত ভাদুর তোলাবাজির ভাগ পেতেন বলেও অভিযোগ করেছেন শেখলাল। তাঁর দাবি, গত সোমবার অগ্নিকাণ্ডের সময় পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছেন ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনই। বগটুই কাণ্ডে গুরুতর জখম হয়েছিলেন নাজমা। তাঁর দেহের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এক সপ্তাহ ধরে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন…

আরও পড়ুন
দেশ 

Rampurhat Violence : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় কী কথা হলো ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন।তবে কোনও তরফেই বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।’ রাজ্যের শাসক শিবিরের একাংশের ধারণা, বীরভূমের রামপুরহাটে হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতির বিষয়টি শাহ দরবারে ‘নিজের মতো করে ব্যাখ্যা করেছেন’ ধনখড়। এ ছাড়াও রাজ্যের সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়েও দু’জনের আলোচনা হয়েছে মনে করা হচ্ছে। রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল নেতা ভাদু শেখের খুন এবং তার…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

আরএসএস-বিজেপির পাতা ফাঁদে বারবার পা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় !

সেখ ইবাদুল ইসলাম : কংগ্রেস-সিপিএম অভিযোগ করে থাকে তৃণমূল এবং বিজেপির সঙ্গে গোপন সমঝোতা রয়েছে । অনেকে আবার দিদি-মোদি গটআপ বলে দাবি করে থাকেন । কিন্ত আমাদের তা মনে হয় না । আমরা কেন ভারতের বিজেপি বিরোধী মানুষদের অধিকাংশই মনে করে মোদির সবচেয়ে বড় সমালোচক এবং কঠোর বিরোধী মমতা । তবে একথা অস্বীকার করার উপায় নেই , তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছেন । প্রশাসন এবং দলের অন্দরে তাঁর প্রভাব যে কমেছে তা আর বলার অপেক্ষা রাখে না । কেন এমন কথা আমরা…

আরও পড়ুন
দেশ 

Rampurhat Violence : রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যপালকে সরানোর দাবি জানালেন তৃণমূলের সংসদীয় দল

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটে বগটুই গ্রামে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে দিতে চান তৃণমূল কংগ্রেসের লোকসভার পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল রাজ্যপালকে রাজ্য থেকে সরানোর দাবি জানান। আজ বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিয়ে এমনই দাবি তুলল তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল প্রতিনিধিদের দাবি, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন, এই ঘটনা নিঃসন্দেহে নৃশংস, কিন্তু এর সঙ্গে রাজনীতির…

আরও পড়ুন
প্রচ্ছদ 

Rampurhat Violence : রামপুরহাট কান্ডে ভাবমূর্তি ফেরাতে ! বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে আবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লাট সাহেব’ বলে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সর্বদা রাজ্যের আইন-শৃঙ্খলা নেই বলে অভিযোগ করেন। কিন্তু নিজে দিব্যি ‘ঘুরে বেড়ান’। বুধবার চিঠিতে রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে রামপুরহাট-কাণ্ডে সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। অন্য দিকে, একটি সরকারি সভা থেকে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মমতা। তিনি জানান বিজেপি শাসিত রাজ্যে এর চেয়ে অনেক হিংসার ঘটনা ঘটে। তার মানে এটাও নয় যে তাঁরা ওই উদাহরণ দিয়ে রামপুরহাটের ঘটনাকে সমর্থন করছেন। রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় দোষীরা শাস্তি পাবেন। নিরপেক্ষ ভাবেই তদন্ত…

আরও পড়ুন
জেলা 

Rampurhat Violence : ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল’’ বুধবার সকালে বগটুইয়ে পৌঁছে দাবি সেলিমের

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার সকালেই রামপুরহাটের বগটুই পৌঁছলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, ‘‘এখানে তদন্ত হবে। সিট (বিশেষ তদন্তকারী দল) আসবে। কেউ যেন প্রমাণ নষ্ট না করতে পারে। প্রমাণ নষ্ট করতে পারবে শুধু সিট। সেই কারণেই সিট গঠন করা হয়েছে।’’ পুরো ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। পুলিশের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল।’’ বগটুই গ্রামে নববধূ মর্জিনা বিবিকে আনতে গিয়েছিলেন কাজি সাজিদুল রহমান। স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ সাজিদুল। তাঁকে পুড়িয়ে মারা হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

Rampurhat clash: ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে, মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত ” দাবি সুকান্তের ,কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েতের উপপ্রধান খুন হওয়ার পর রামপুরহাট এর বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিল রাজ্য বিজেপি। আজ মঙ্গলবার বিধানসভায় বিজেপির বিধায়ক রা সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং এই দাবি মানতে স্পিকার না চাইলে বিধায়করা বিধানসভার অধিবেশন ত্যাগ করে বাইরে চলে যান। বাইরে গিয়ে ক্রমাগত স্লোগান দিতে থাকেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সংকট পূর্ণ হয়ে উঠেছে। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরের কথা জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও নেই। ছাত্রনেতা রাখুন হয়ে যাচ্ছেন দিনে দুপুরে। জনপ্রতিনিধিরা খুন হয়ে যাচ্ছেন।…

আরও পড়ুন
কলকাতা 

রামপুরহাট-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিধানসভায় জানালো বিজেপি পরিষদীয় দল

বাংলার জনরব ডেস্ক : গতকাল রাতে বীরভূমের রামপুরহাট এর পঞ্চায়েতের উপপ্রধান কে ঘিরে রামপুরহাটের এলাকায় যেভাবে বাড়িঘর পুড়িয়ে ভাঙচুর করা হয়েছে এর ফলে প্রায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন বিজেপির বিধায়করা। আজ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন প্রশ্নোত্তর পর্ব চলায় অপেক্ষা করতে বলেন স্পিকার। প্রতিবাদে বিধানসভা অধিবেশন এর মধ্যেই বীরভূমের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখিয়ে কক্ষত্যাগ…

আরও পড়ুন
জেলা 

TMC Leader murder: শুনছি শর্ট সার্কিট থেকে টিভি ফেটে আগুন, রামপুরহাটের ঘটনায় বললেন অনুব্রত মণ্ডল

বাংলার জনরব ডেস্ক : শর্ট সার্কিট থেকে টিভি ফেটে বাড়িতে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক বাড়িতে। রামপুরহাট-কাণ্ড নিয়ে এমনই প্রতিক্রিয়া বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের। বললেন, ‘‘আমি সকালে খবর পেয়েছি। একটি বাড়িতেই সাত জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ তদন্ত করে দেখুক।’’ সোমবার রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার পর বগটুই গ্রামে তাণ্ডব চলে। আগুন লাগানো হয় একাধিক বাড়িতে। অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে অন্তত ১০টি ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে দমকল। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘‘তিন, চারটি বাড়িতে আগুন লেগেছিল।…

আরও পড়ুন