জেলা 

TMC: বোমা মারে খুন করা হল রামপুরহাটের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে ফের এক জনপ্রতিনিধি খুন হলেন।সোমবার সন্ধ্যায় বীরভূম জেলায় ৬০ নম্বর জাতীয় স়ড়কের কাছে রামপুরহাট বগটুই মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম ভাদু শেখ। ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তিনি। তাঁর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। আর সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল দুষ্কৃতীরা। ঘটনার পর স্থানীয়েরাই রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর  চিকিৎসকেরা ভাদুকে মৃত ঘোষণা করেন। উপপ্রধানের উপর…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee: কয়লা পাচার-কাণ্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : বলেছিলেন মাথানত করবেন না। বিজেপি যতই এজেন্সি দিয়ে ভয় দেখাস না কেন তিনি বিজেপির কাছে মাথা নত করবে না। মোদি সরকার ভয় পেয়েছে তাই এজেন্সি দিয়ে আমাদের তিন ভয় দেখাচ্ছে। গতকাল রবিবার দিল্লি যাওয়ার আগে এই মন্তব্য করলেও আজ সোমবার কয়লা-কাণ্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডির সমন পেয়ে রবিবারই দিল্লিতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাওয়ার আগে আবার এক বার বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হন ডায়মন্ড হারবারের সাংসদ। রবিবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে…

আরও পড়ুন
কলকাতা 

Suvendu Adhikari: “আপনার ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান’’ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভা থেকে বেরিয়ে ক্ষমতাসীন সরকারের প্রধানের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান!’’ বুধবার বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ সহায়তায় বিধানসভার অধিবেশন ভণ্ডুল করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। শুভেন্দু বলেন, ‘‘কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার।’’ বুধবার বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে…

আরও পড়ুন
জেলা 

রবিবার সন্ধ্যায় পুরুলিয়া ঝালদাতে গুলিবিদ্ধ হলেন সদ্য জয়ী কংগ্রেস কাউন্সিলর, অন্যদিকে পানিহাটিতে গুলিবিদ্ধ হলেন সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলর, দুটি ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা

বাংলার জনরব ডেস্ক : একদিকে কলকাতা শহরের সন্নিকটে পানিহাটিতে রবিবার সন্ধ্যয় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত অন্যদিকে পুরুলিয়ার ঝালদাতে একই দিনে গুলিবিদ্ধ হলেন কাউন্সিলর তপন কান্দু। আজ রবিবার সন্ধ্যায় পুরুলিয়া ঝালদা তে কংগ্রেস কাউন্সিলর গুলিবিদ্ধ হওয়ার পর এদিন সন্ধ্যাতে পানিহাটি পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত গুলিবিদ্ধ হলেন এবং দুজনই মারা গেছেন। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। রবিবার সন্ধ্যায় দুষ্কতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল কাউন্সিলরকে উদ্ধার করে প্রথমে ভর্তি করানো হয় সাগরদত্ত মেডিক্যাল হাসপাতালে।…

আরও পড়ুন
কলকাতা 

Assembly Election 2022: “উত্তরপ্রদেশে অখিলেশ মানুষের ভোটে হারেনি,হেরেছে যন্ত্রের কেরামতিতে” বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : “উত্তরপ্রদেশে অখিলেশ (Akhilesh Yadav) মানুষের ভোটে হারেনি। হেরেছে যন্ত্রের কেরামতিতে।” উত্তরপ্রদেশের ভোটের ফল ভেরোনার 24 ঘন্টা পর বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,”আমার মনে হয় অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ইভিএমে ভোট চুরি হয়েছে।” শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন,”উত্তরপ্রদেশে (UP Election 2022) ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে…

আরও পড়ুন
দেশ 

Prashant Kishore : ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, এবং কোনও রাজ্যের ভোটে নয়, সাহেব তা জানেন’ বিধানসভা নির্বাচনের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পর চার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে। এই ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মীরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত বলেছেন উত্তর প্রদেশ নির্বাচনের ফল ২০২৪ র লোকসভা নির্বাচনের দিশা দিয়ে দিল। কিন্তু বাস্তবে তা নয়, আমরা জানি ২০১৪ লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে ক্ষমতাসীন ছিল অখিলেশ যাদব এবং মায়াবতীর যথেষ্ট সাংগঠনিক শক্তি ছিল, একইসঙ্গে সংগঠনের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল কংগ্রেসও। তার পরেও ২০১৪ র লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ভালো ফল করেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তাই উত্তর প্রদেশ জিতলেই…

আরও পড়ুন
কলকাতা 

Anubrata Mondol : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিলো না কলকাতা হাইকোর্ট, গ্রেপ্তারির আশঙ্কা!

বাংলার জনরব ডেস্ক : আগামী সোমবার অর্থাৎ ১৪ই মার্চ অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। আজ গরু পাচার মামলায় আইনি রক্ষাকবচ  অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিলো না হাইকোর্ট। তাঁর আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)।   তবে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন। এই রাস্তা খোলা তাঁর সামনে। এছাড়া গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আগাম জামিনের (Anticipatory Bail) আবেদনও করতে পারেন। তবে রাজনৈতিকভাবে কোন পথে তিনি সিবিআই তলবের মোকাবিলা করেন, তা অবশ্যই দেখার। সপ্তাহ খানেক আগে গরু পাচার মামলায় সিবিআই (CBI) নোটিসের…

আরও পড়ুন
কলকাতা 

তৃনমূলের রাজ্য কমিটিতে নিজের আস্থা ভাজনদের ঠাঁই দিলেন মমতা, প্রমাণ করলেন দলের পুরো নিয়ন্ত্রণ নেত্রীর হাতেই

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাজ্য কমিটি গঠন করলেন। এই কমিটিতে ঠাই পেলেন মমতার ঘনিষ্ঠ ব্যক্তিরাই। দলের অনুগত এবং বিশ্বাসভাজন ব্যক্তিদেরকে রাজ্য কমিটিতে স্থান দিলেন মমতা। আজ নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের মহাসচিব হলে পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে নাম না করে দলের একাংশকে তীব্র কটাক্ষ…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee vs Suvendu Adhikari : “সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে যদি ধারাবাহিক ভাবে কাজে বাধা দেওয়া হয়, তা হলে তা গণতান্ত্রিকভাবে সুখকর নয়’’ বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভের নিন্দা করে বললেন মুখ্যমন্ত্রী,‘‘বাংলায় ভোটের ফল দেখেই বোঝা যাচ্ছে কারা গণতন্ত্র মানে” পাল্টা শুভেন্দু

বাংলার জনরব ডেস্ক : “সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে এই ভাবে যদি ধারাবাহিক ভাবে কাজে বাধা দেওয়া হয়, তা হলে তা গণতান্ত্রিকভাবে সুখকর নয়।’’ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দল বিজেপি বিধায়কদের হই হট্টগোলে এবং চিৎকার-চেঁচামেচিতে ও বিক্ষোভের জেরে রাজ্যপাল তার পুরো বক্তব্য না পড়েই ভাষণ থামিয়ে দেন। আজকের এই নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন,‘‘বিজেপি গণতান্ত্রিক কোনও পদ্ধতি মানে না। আমরা যেখানে যেখানে আছি, সেখানে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিকে সম্মান দিই। এটা কোনও প্রতিবাদের পদ্ধতি হতে পারে না।’’…

আরও পড়ুন
কলকাতা 

Cabinet Reshuffle: মমতার মন্ত্রিসভায় রদবদল আসন্ন ! গুরুত্ব বাড়ার সম্ভাবনা ফিরহাদ – অরূপ – পার্থের ?

বাংলার জনরব ডেস্ক : তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভা গঠন করেছেন সেই মন্ত্রিসভার কাজকর্ম নিয়ে খুব শীঘ্রই আলোচনা করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে প্রতিটি দপ্তর ধরে সেই  সব মন্ত্রীদের কাজকর্ম মূল্যায়ন করা হচ্ছে বা হয়েছে বলে জানা গেছে । যে কয়েকজন মন্ত্রী কাজকর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট তাদের দপ্তর বদল হতে পারে কিংবা তার মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বলেন বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে। তবে এসবই হচ্ছে প্রশাসনিক মহলের জল্পনা বলে শোনা যাচ্ছে। শেষ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঠিকই আগামী বছর পঞ্চায়েত…

আরও পড়ুন