জেলা 

Kalna: ভালবেসে গোপনে বিয়ে করে সহবাস করার পর, ঘটা করে অন্য মেয়েকে বিয়ে করলেন তৃণমূল নেতার ছেলে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে

বাংলার জনরব ডেস্ক : ভালোবেসে মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করেছিলেন এবং স্ত্রীর মর্যাদা দিবেন এই আশ্বাস দিয়ে স্পর্শ করেছে। কিন্তু ঘটনার কয়েক বছর পর সম্প্রতি ওই যুবক ঘটা করে বিয়ে করলেন।এমনই অভিযোগ উঠেছে কালনার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্পনা বসুর ছেলে ইন্দ্রনীলের বিরুদ্ধে। অন্য দিকে, প্রতারিত হয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন পূর্ব বর্ধমানের কালনার ১৭ নম্বর ওয়ার্ডের পুর ভোটের বিজেপি প্রার্থী। তাঁর দাবি, তিনিই ইন্দ্রনীলের প্রথম পক্ষের স্ত্রী। শনিবার এমনই অভিযোগ ঘিরে তোলপাড় এলাকা। ওই যুবতীর অভিযোগ, প্রতিকার চাইতে গেলে তাঁকে গালিগালাজ ও হেনস্থা করেন ইন্দ্রনীলের বাড়ির…

আরও পড়ুন
কলকাতা 

Jahangirpuri Clash : মমতার নির্দেশে সাম্প্রদায়িক হিংসা বিধ্বস্ত জাহাঙ্গীরপুরীতে শুক্রবার যাচ্ছেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল

বাংলার জনরব ডেস্ক : চার দিন আগে দিল্লীতে যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তা নিয়ে সারা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। চারদিন আগে এই ঘটনা ঘটলেও এই প্রথম তৃণমূল কংগ্রেস ঘটনাস্থলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কারণ দিল্লির জাহাঙ্গীরপুরি তে যে সাম্প্রদায়িক অশান্তি হয়েছে তার সঙ্গে পশ্চিমবাংলার যোগ স্পষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের একটা বড় অংশ পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গেছে, এরা সকলেই মুসলিম। পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের উপর আঘাত আসার পরও তৃণমূল কংগ্রেস এতদিন চুপ করে ছিল, গতকাল বাম নেত্রী বৃন্দা কারাত ঘটনাস্থলে যাওয়ার পরে তৃণমূল সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।…

আরও পড়ুন
জেলা 

TMC: মহিলাকে গুলি করে মারার হুমকি ভাঙড়ের তৃণমূল নেতার , ভিডিয়ো ভাইরাল

বাংলার জনরব ডেস্ক : আবার তৃণমূল নেতার হুমকি ভিডিও ভাইরাল। যদিও এই হুমকি ভিডিও সত্যতা যাচাই করে নি বাংলার জনরব। তবে এই ভিডিও ইতিমধ্যেই বাংলার প্রত্যন্ত এলাকা জুড়ে প্রচার হয়েছে। মাত্র ১৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের এক নেতা এক মহিলাকে গুলি করে মারার হুমকি দিচ্ছেন। তৃণমূলের ওই নেতার পরিচয় সামনে এসেছে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ের তৃণমূল নেতা। তার নাম শাহজাহান মোল্লা। তিনি ভাঙ্গড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। মাত্র ১৬ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় শোনা গিয়েছে, এক ব্যক্তির উদ্দেশে এক মহিলা বলছেন, ‘‘আপনারা লোক জন…

আরও পড়ুন
কলকাতা 

বালিগঞ্জে জিতলেন বাবুল সুপ্রিয়! তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় থাকতে হবে! কেন জানেন? জানতে হলে ক্লিক করুন

বুলবুল চৌধুরী : প্রত্যাশামতো বাবুল সুপ্রিয় প্রায় কুড়ি হাজার ভোটে জয়ী  হয়েছেন। জিতেছেন ঠিকই কিন্তু কোথায় যেন একটা হার প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এক বছর আগেই এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন জননেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি প্রাপ্ত ভোটের নিরিখে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছিলেন। জিতেছেন বাবুল মানুষের আস্থা অর্জন করতে পারেননি। সুব্রত মুখার্জির প্রাপ্ত ভোটের রেকর্ড ছুঁতে তো পারেননি তার ধারে কাছেও পৌঁছাতে পারেন নি বাবুল সুপ্রিয়। কেন পারলেন না? কি জন্য পারলেন না? সেই বিচার-বিশ্লেষণ নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস করবেন এই প্রত্যাশা আমরা রাখি। কিন্তু সবচেয়ে…

আরও পড়ুন
কলকাতা 

Firhad Hakim: ভগবানগোলার ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্য সমর্থন করে না দল , ছোটখাটো ব্লক সভাপতিকে চিনি না, বললেন ফিরহাদ

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের ভগবানগোলা ভগবানগোলার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আফরোজ সরকার বিরোধীদের ঠান্ডা করার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ভিডিও ক্লিপ দেশজুড়ে ভাইরাল হয়ে গেছে। ব্লক সভাপতি আফরোজ সরকার যে ভাষায় যেভাবে সিপিএমকে আক্রমণ করেছেন তা কোন রাজনৈতিক দলের নেতা করতে পারেন বলে মনে হয় না। ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলীর সঙ্গে বাংলার জনরবের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে আমাদের দলের নেতা ফিরহাদ হাকিম বলেছেন তাই নতুন করে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে এলাকার বিধায়ক হিসাবে আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলো কেন…

আরও পড়ুন
কলকাতা 

অনুব্রত মণ্ডলের অন্ডকোষে সংক্রমণ, বাদ দেওয়া হতে পারে, হাঁটতে-চলতে অসুবিধে হচ্ছে চিন্তায় চিকিৎসকরা

বাংলার জনরব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের অন্ডকোষের সংক্রমণ দেখা দিয়েছে। এর ফলে বাদ দেওয়া হতে পারে তাঁর অন্ডকোষ। তিনি এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। শোনা যাচ্ছে, বীরভূমের দাপুটে নেতার দু’টি অণ্ডকোষের অবস্থাই খারাপ। তা ফুলে গিয়েছে এবং রসও নির্গত হচ্ছে। সূত্রের খবর, বুধবার সকালে তৃণমূল নেতাকে (TMC Leader) হাসপাতাল চত্বরেই হাঁটানো হয়েছে। ছ’মিনিট মতো হাঁটার পর নাকি আর হাঁটতে পারছিলেন না অনুব্রত। ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই ছ’মিনিটে ৭২ মিটার মতো হেঁটেছেন তিনি। তৃণমূল নেতাকে অক্সিজেন দিতে হতে পারে বলেই খবর। গরুপাচার কাণ্ডে গত বুধবার নিজাম…

আরও পড়ুন
কলকাতা 

Kunal Ghosh : “এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিৎসাস্থল নয়, ওটা কয়েদিদের আশ্রয়স্থল’’ বিস্ফোরক মন্তব্য কুনালের

বাংলার জনরব ডেস্ক : ফের তৃণমূলকে বিড়ম্বনায় ফেললেন কুণাল ঘোষ। আজ সোমবার আদালতে হাজিরা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে কেঁদেও ফেলেন তৃণমূল মুখপাত্র। ক্ষোভের সুরে বললেন, ‘‘আইকোর মডেলকে যিনি তুলে ধরেছিলেন, তিনি আজ মন্ত্রী। তিনিই তখন আমাকে পাগল বলেছিলেন। তিনি এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত।’’ কুণাল আরও বলেন, ‘‘এখন তো অনেক প্রভাবশালীর চিকিৎসা হচ্ছে উডবার্ন ওয়ার্ডে। কিন্তু জেলে থাকা অবস্থায় আমার দাঁতের যন্ত্রণার চিকিৎসা হয়নি। এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিৎসাস্থল নয়, ওটা কয়েদিদের আশ্রয়স্থল।’’ পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা মামলায় সোমবার আদালতে হাজির হয়েছিলেন কুণাল।…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

TMC : এসএসসি বিতর্কে কুনালের কটাক্ষ পার্থকে, পাল্টা ফিরহাদ হাকিমের, আমি মন্ত্রিত্বের হ্যাংলা নয় প্রত্যুত্তরে কুনাল, দলের নেতাদের বিবৃতির লড়াইয়ে আখেরে ক্ষতি হচ্ছে তৃণমূলেরই

সেখ ইবাদুল ইসলাম : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসে গেল। মূলত শুরু হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিতর্ক নিয়ে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বেনিয়ম হয়েছে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। শুধু তাই নয় এই নিয়মের তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইদানিং প্রায় প্রতিদিনই কলকাতা হাইকোর্ট এসএসসির কাজকর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে চলেছে। এর ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে বলে মনে হয়েছে। অস্বস্তি কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করা হচ্ছে। তাই সব বিষয়ে বিশেষজ্ঞ তৃণমূল কংগ্রেসের নেতা এবং মুখপাত্র…

আরও পড়ুন
দেশ 

BJP: কর্পোরেট সংস্থার সবচেয়ে বেশি অনুদান পেয়েছে বিজেপি! টাকার অংক শুনলে আপনি আঁতকে উঠবেন,জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : রাজনৈতিক দলগুলি ২০১৯-২০ অর্থবর্ষে বিভিন্ন ব্যবসায়ী কর্পোরেট সংস্থার কাছ থেকে ৯২১.৯৫ কোটি টাকা অনুদান হিসাবে পেয়েছে।এই অনুদান প্রাপ্তির তালিকার শীর্ষে রয়েছে বিজেপি। তারা পেয়েছে ৭২০.৪০৭ কোটি টাকা। দ্বিতীয় স্থানে কংগ্রেস থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সঙ্গে ব্যবধান অনেকটাই। জাতীয় দল হিসাবে তৃণমূল এদের ধারে কাছে না এলেও ইলেক্টোরাল ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। অন্য দিকে সিপিএম কোনও অনুদান পায়নি কর্পোরেট সংস্থার থেকে। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court: ভাদু শেখ খুনের তদন্তে কী সিবিআই, প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে!

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার পেছনের রহস্য উন্মোচনে কী এবার সিবিআই তদন্তের নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট?  সোমবার বগটুই গণহত্যা মামলার শুনানিতে সিবিআই এর কাছে ভাদু হত্যার তদন্ত করতে সিবিআই রাজি কিনা জানতে চান প্রধান বিচারপতি। গত ২১ মার্চ রাতে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। ভাদু-হত্যার এক ঘণ্টার মধ্যে ওই গ্রামের ৮টি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। মৃত্যু হয় নয় জনের। বগটুই-কাণ্ডের মতো ভাদু-হত্যার তদন্তভারও সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য একটি মামলা দায়ের হয় হাই কোর্টে। সোমবার…

আরও পড়ুন