দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার!
বাংলার জনরব ডেস্ক : দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হল। মঙ্গলবার অবসরগ্রহণ করবেন দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁরই স্থলাভিষিক্ত হতে চলেছেন জ্ঞানেশ। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন তিনি। এই সময়ের মধ্যে বিধানসভা ভোট হবে কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। ২০২৭ সালে দেশে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। সেই ভোটও পরিচালনা করবেন জ্ঞানেশ।১৯৮৮ সালের কেরল ব্যাচের আইএএস আধিকারিক জ্ঞানেশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন কানপুর আইআইটি থেকে। তার পর পরিবেশ সংক্রান্ত অর্থনীতি নিয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন…
আরও পড়ুন