বিষমদ খেয়ে পঞ্জাবে মৃত্যু ১৫ !
বাংলার জনরব ডেস্ক : পঞ্জাবে বিষমদ খেয়ে মৃত্যু হল ১৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১০ জন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, রাজ্যের অমৃতসরের মাজিতা ব্লকের ঘটনা। মৃতদের বেশির ভাগই ভাঙ্গালি কালান, থারিওয়াল, সাঙ্ঘা এবং মারারি কালান ব্লকের বাসিন্দা। গুরুতর অসুস্থদের উদ্ধার করে অমৃতসরের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অমৃতসরের পুলিশ সুপার (গ্রামীণ) মণীন্দ্র সিংহ সংবাদমাধ্যমকে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ খবর আসে, মাজিতা এলাকায় একের পর এক বাসিন্দার মৃত্যু হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে…
আরও পড়ুন