বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সিনেমায় আর প্লেব্যাক করবেন না বিশিষ্ট সংগীত শিল্পী অরিজিত সিংহ, হতাশ ভক্তরা!

বাংলার জনরব ডেস্ক : বড়পর্দায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট শিল্পী অরিজিত সিংহ। অরিজিতের এই সিদ্ধান্তে রীতিমত তার ভক্তরা হতাশ হয়েছে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত তাহলে কি গানের জগত থেকে অবসর নিতে চলেছেন সংগীতশিল্পী অরিজিত সিংহ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি হঠাৎ সিনেমার গান থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন এই সিদ্ধান্ত? মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও…

আরও পড়ুন
কলকাতা 

আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য

আনন্দপুর অগ্নিকাণ্ডে (Anandapur Fire) মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। দেহ বা দেহাংশের শনাক্তকরণ হলেই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি আগামিকাল ডিএনও পরীক্ষার জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হবে। আনন্দপুরের অগ্নিকাণ্ডে (Anandapur Fire) এখনও পর্যন্ত ৮ জনের মৃতের খবর সামনে এসেছে। নিখোঁজ ১৫ জনের অধিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৪ জনের পরিবারের তরফে নিখোঁজ অভিযোগ তাঁদের কাছে এসেছে। আগামিকাল আদালত থেকে ডিএনএ পরীক্ষার অনুমতি চাওয়া হবে, তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেহের নমুনা…

আরও পড়ুন
কলকাতা 

আনন্দপুরের গুদামে অগ্নিদগ্ধ হয়ে কত জনের মৃত্যু এখনও অস্পষ্ট!

৩২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও ধিকিধিকি আগুন জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের জোড়া গুদামে। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট। এখনও নিখোঁজ অনেকে। ঘটনার প্রায় দেড় দিন পর, মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। গিয়েছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা ও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সুজিতকে। রবিবার রাত প্রায় ৩টে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদের একটি মোমো কোম্পানির গুদামে আগুন লেগে যায়। পাশাপাশি অবস্থিত দু’টি গুদামে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। ১২টি ইঞ্জিন কাজে লাগিয়ে বহু চেষ্টার পরেও সোমবার রাত পর্যন্তও সেই আগুন…

আরও পড়ুন
কলকাতা 

মমতার সঙ্গে রুদ্ধ দ্বার কক্ষে বৈঠক অখিলেশের তারপর যা বললেন

সোমবার রাতে কলকাতায় পৌঁছেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দম’ সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছিল অখিলেশ যাদবের কথায়। মঙ্গলবার নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পরে আরও বড় মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন অখিলেশ। তাঁর সঙ্গে ছিলেন এসপি নেতা তথা বাম আমলের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। মমতাকে পাশে নিয়েই অখিলেশ বলেন, ‘‘গোটা দেশে কেউ যদি বিজেপি-কে মোকাবিলা করে থাকেন, তা হলে সেটা করছেন এখানকার (পশ্চিমবঙ্গের) মুখ্যমন্ত্রী।’’ অখিলেশের এই মন্তব্য সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী পরিসরের জন্য ‘তাৎপর্যপূর্ণ’। কারণ, অখিলেশ…

আরও পড়ুন
জেলা 

আল আমিন মিল্লী মিশনে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস সগৌরবে পালিত হলো

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার প্রসিদ্ধ আল আমিন মিল্লি মিশনের দশম ও দ্বাদশ ছাত্রদের বিদায় সংবর্ধনা সেই সঙ্গে পঞ্চম হতে নবম শ্রেণীর যে সকল ছাত্ররা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে বই ও মোমেন্ট দিয়ে পুরস্কৃত করা হয়। দশম ও দ্বাদশ ছাত্রদেরকে একটি করে অফিসিয়াল ব্যাগ দেওয়া হয় । জাতীয় পতাকা উত্তোলন করেন মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব তার সহযোগিতা করেন মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার । পতাকা উত্তোলনের পর মিশন সাধারণ সম্পাদক প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সেই সঙ্গে স্বাধীনতা অর্জনের জন্য ভারতবর্ষের হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ…

আরও পড়ুন
কলকাতা 

সাধারণতন্ত্র দিবসে তাজমহলে জাতীয় পতাকা উত্তোলন করলেন হিন্দু মহাসভা!

সাধারণতন্ত্র দিবসে তাজমহলে জাতীয় পতাকা উত্তোলন। মুঘল আমলের এই স্মৃতিসৌধে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করল হিন্দু মহাসভা, উঠল ‘ভারত মাতা কী জয়’ স্লোগান। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। হিন্দু মহাসভার অবশ্য দাবি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করেছে তাঁরা। জানা গিয়েছে, সোমবার সকালে তাজমহলের নিরাপত্তা ভেঙে সেখানে ঢুকে পড়েন হিন্দু মহাসভার বেশ কয়েকজন সদস্য। অখিল ভারত হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে, তাজমহলে এদিন পতাকা উত্তোলন করেন সংগঠনের দুই নেতা নন্দু কুমার ও নীতেশ ভরদ্বাজ। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিশাল কুমার, মীরা রাঠোরের মতো নেতৃত্বরা।…

আরও পড়ুন
কলকাতা 

প্রজাতন্ত্র দিবসে গণতন্ত্র ও সংবিধান রক্ষার শপথ নেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি সংবিধান ও গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার আবেদন জানালেন। আরও এক বার বার্তা দিলেন সংবিধান ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার গ্রহণের। সঙ্গে স্মরণ করিয়ে দিলেন প্রাচীন প্রবাদ— ‘চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূলমন্ত্র!’ সোমবার সকালে রেড রোডে অনুষ্ঠিত হয়েছে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা। কুচকাওয়াজে অংশগ্রহণ করে ভারতীয় সেনার একাধিক ব্যাটালিয়ন। চলতি বছরে রেড রোডে কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ ছিল সেনার ভৈরব ব্যাটালিয়নের অংশগ্রহণ। পাশাপাশি, কলকাতা পুলিশের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ঢাকার প্রাক্তন পুলিশপ্রধানকে এ বার ফাঁসির আদেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

ঢাকার প্রাক্তন পুলিশপ্রধানকে এ বার ফাঁসির আদেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ঢাকা মহানগর পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমানকে সোমবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই-অগস্ট মাসে যখন ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল বাংলাদেশে, তখন তিনিই ছিলেন ঢাকার পুলিশপ্রধান। একই সঙ্গে ঢাকার আরও দুই প্রাক্তন পুলিশকর্তারও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। তিন জনের সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার এই ট্রাইবুনালই সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ফাঁসির সাজা ঘোষণা করেছে। ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের জেরে বাংলাদেশে পতন হয় হাসিনা সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়ে ভারতে সাময়িক আশ্রয় নেন হাসিনা। ওই…

আরও পড়ুন
জেলা 

দুই মাতাল খরিদ্দারের গন্ডগোলে অশান্ত হাওড়ার টিকিয়াপাড়া

বিরিয়ানির দোকানে দুই মত্ত খরিদ্দারের গোলমালে অশান্ত হাওড়ার টিকিয়াপাড়ার এলাকা। রবিবার রাতে ইটবৃষ্টি, বোমাবাজির অভিযোগ এলাকায়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িতে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। টিকিয়াপাড়ার একটি বিরিয়ানির দোকানে উপস্থিত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। বিরিয়ানি দোকানের সামনে দাঁড়িয়ে তাঁদের একজন থুতু ছেটান। সেই নিয়ে দোকানদার-সহ উপস্থিত কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটি হয় দু’জনের। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শুরু হয় মারামারি। অভিযোগ, বচসা করে দুই যুবক চলে যান একটি বাড়িতে। ওই বাড়ির ছাদ থেকে শুরু হয় ইটবৃষ্টি। রাস্তা থেকে লোকজন প্রতিবাদ করেন।…

আরও পড়ুন
কলকাতা 

মল্লিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সোমবার সকালে মল্লিক বাজার এর কাছে চার তলা ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলকর্মীরা। তাঁরা আগুন নেবানোর চেষ্টা করছেন। মল্লিকবাজারে একটি ঘিঞ্জি এলাকার মধ্যে রয়েছে ওই ভবনটি। আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে ভবনের ভিতরে কারও আটকা পড়ে থাকার খবর নেই। সূত্রের খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফাঁকা করে দেওয়া হয় আশপাশের কিছু ভবনও। স্থানীয় বাসিন্দারাই আগুন লাগার…

আরও পড়ুন