কলকাতা 

শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র বাতিল করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের

শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র বাতিলের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন কিন্তু প্রতি নিহিত ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছেন মানুষকে ভয় দেখাচ্ছেন বলে, গুরুতর অভিযোগ তোলা হয়েছে। একজন প্রার্থী এইভাবে সাধারণ নাগরিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার জন্য তার মনোনয়নপত্র বাতিল করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার পর পর দু’টি চিঠি লিখে নির্বাচন কমিশনে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। ঘটনাচক্রে, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দক্ষিণ কলকাতার সার্ভে বিল্ডিংয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন শুভেন্দু। তার…

আরও পড়ুন
কলকাতা 

বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়! তদন্তে পুলিশ।

বাংলার জনরব ডেস্ক : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ এখনো কাটেনি। সবার মধ্যে একটি চাপা শোক বিদ্যমান এই অবস্থায় টলিপাড়ার আরেকটি খবর আমাদের সামনে এসেছে তা হলো প্রখ্যাত পরিচালক উৎসব মুখোপাধ্যায় নাকি নিখোঁজ হয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। উৎসবের স্ত্রীর দেওয়া বিবরণ থেকে জানা যাচ্ছে,বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক।  তাঁর সঙ্গে পরিচালকের শেষ বার কথা হয়েছিল দুপুর ২টো ২২ নাগাদ। তার পর থেকেই নাকি তাঁর ফোন বন্ধ। দুপুর গড়িয়ে বিকাল,…

আরও পড়ুন
কলকাতা 

সিইও দফতরের সামনে গোলমালের ঘটনায় দুই তৃণমূল কাউন্সিলর সহ ছয়জনের বিরুদ্ধে এফআইআর হেয়ার স্ট্রিট থানায়

গত মঙ্গলবার সিইও দফতরের সামনে গোলমালের ঘটনায় তৃণমূলের দুই কাউন্সিলর সহ ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহের বিরুদ্ধে। এ ছাড়াও এফআইআর-এ অভিযুক্তের তালিকায় রয়েছেন আরও চার জন। তাঁরা হলেন মহম্মদ ওয়াসিম, মইদুল, চন্দ্রকান্ত সিংহ এবং মহম্মদ রিজ়ওয়ান আলি। জামিন অযোগ্য ধারায় এই ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে। এফআইআর-এ বলা হয়েছে, গত ৩১ মার্চ এবং ১…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরান আমেরিকার যুদ্ধ চলাকালীন সময়ে নদীর বিহীন সিদ্ধান্ত ট্রাম্পের, বরখাস্ত হলেন মার্কিন সেনা সর্বাধিনায়ক!

বাংলার জনরব ডেস্ক : ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ সংঘাত চলছে। মার্কিন প্রেসিডেন্ট নানা সময় দাবি করছেন তিনি জিতে গেছেন ইরান ধ্বংস হয়ে গেছে। এরই মাঝে চাঞ্চল্যকর ঘটনাটি আমেরিকায় ঘটে গেছে মার্কিন সেনা অধিনায়ক কে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সেনা সর্বাধিনায়ক (আর্মি চিফ অফ স্টাফ) র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। বৃহস্পতিবার আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সরে দাঁড়ানোর বার্তা দেন জর্জকে। এর আগে কোনও দেশের সঙ্গে সামরিক সংঘাত চলার সময় সেনা সর্বাধিনায়ককে সরিয়ে দেওয়ার নজির আমেরিকায় ছিল না। কী কারণে সেনা সর্বাধিনায়ককে বরখাস্ত করা হল, তা অবশ্য এখনও…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার আইনজীবী মোফাক্কেরুল ইসলাম!

মালদহের কালিয়াচকে অবরোধ-বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, পেশায় আইনজীবী মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন মোফাক্কেরুলের নামে বৃহস্পতিবারই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তার পর থেকে পুলিশ তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেছে। বৃহস্পতিবার মোফাক্কেরুলকে একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি। জবাব দেননি মোবাইল-বার্তারও। ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মোফাক্কেরুল এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিলেন। পরে কলকাতা হাই কোর্টেও মামলা করতেন।…

আরও পড়ুন
জেলা 

ফের বিক্ষোভ শুরু মালদহে! ভোটার তালিকায় নাম তোলার দাবিতে অব্যাহত বিক্ষোভ!

বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মালদহে। এ বার পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়। রাতে কয়েক ঘণ্টার জন্য অবরোধমুক্ত হওয়ার পরে ফের অবরুদ্ধ হল ১২ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাস্তা। অবরোধস্থলে মোতায়েন রয়েছে মালদহ থানার পুলিশবাহিনী। মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। বুধবার যে দাবিতে কালিয়াচকে বিক্ষোভ হয়েছিল, বৃহস্পতিবারও সেই একই দাবিতে বিক্ষোভ হয় পুরাতন মালদহ ব্লকে। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের অনেকেরই বৈধ নথিপত্র থাকার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার…

আরও পড়ুন
কলকাতা দেশ 

মালদহের কালিয়াচকে তাণ্ডবের ঘটনায় ‘ক্ষুব্ধ’ সুপ্রিম কোর্ট! ডিজিপি ও মুখ্যসচিবকে শোকজ, ভর্ৎসনা নির্বাচন কমিশনকে

মালদহের কালিয়াচকে তাণ্ডবের ঘটনায় ‘ক্ষুব্ধ’ সুপ্রিম কোর্ট। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস। একইসঙ্গে মালদহের পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ, প্রয়োজনে ঘটনার তদন্ত সিবিআই কিংবা এনআইএ’কে দিয়ে করানো হবে। একই সঙ্গে প্রাথমিক রিপোর্টও চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে কমিশনকে একহাত নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, জুড়িশিয়াল আধিকারিকদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব। এজন্য যা যা পদক্ষেপ করা দরকার, তা কমিশনকে করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের…

আরও পড়ুন
জেলা 

“টোটালটাই অমিত শাহ করিয়েছে। পুরোটা অমিত শাহের চক্রান্ত।” কালিয়াচকের ঘটনার প্রতিক্রিয়ায় বললেন মমতা

মালদহের মোথাবাড়িকাণ্ডে বিজেপির চক্রান্তের অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। “টোটালটাই অমিত শাহ (Amit Shah) করিয়েছি। পুরোটা বিজেপির গেম প্ল্যান। ” সাগরদিঘির জনসভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার। অমিত শাহের ইস্তফা দাবি করে এদিন মঞ্চ থেকে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। রাজ্যের আইনশৃঙ্খলা ভঙ্গের জন্য নির্বাচন কমিশনের উপরই দায় চাপিয়েছেন মমতা। মালদহের মোথাবাড়িতে রাতভর তাণ্ডব। ঘণ্টার পর ঘণ্টা বিডিও অফিসে বন্দি করে রাখা হয়েছিল বিচারপতিদের। যে ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে রাজ্যের মুখ্যসচিব, ডিজি-সহ শোকজ করা হয় মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকেও। মোথাবাড়িকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশও…

আরও পড়ুন
কলকাতা 

‘ট্রাইবুনালের শুনানিতে থাকতে দেওয়া হোক আবেদনকারীদের’! হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে দাবি জানালো তৃণমূল

এসআইআরের যাচাই প্রক্রিয়া করছেন এখন বিচারবিভাগীয় আধিকারিকেরা। তবে সেই প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদনগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আবহে আবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে চিঠি দিল তৃণমূল। ট্রাইবুনাল সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে দেখার অনুরোধ জানানো হয়েছে সেই চিঠিতে। তার মধ্যে অন্যতম, ট্রাইবুনালের শুনানিতে আবেদনকারীদের থাকতে দেওয়া হোক। অনলাইন এবং অফলাইন— দুই পদ্ধতিতে ট্রাইবুনালে আবেদন করা যাবে। সেই বিষয়টি উল্লেখ করে তৃণমূলের আবেদন, আপিল ব্যবস্থা সুষ্ঠু ভাবে করতে কিছু পদক্ষেপ করা যায় কি না, তা বিবেচনা করা হোক।…

আরও পড়ুন
জেলা 

নন্দীগ্রামে প্রচারে গিয়ে শুভেন্দু শুনলেন জয় বাংলার স্লোগান, জনতার দিকে তেড়ে গেলেন বিজেপি নেতা!

নন্দীগ্রামেই শুভেন্দুকে জয় বাংলা স্লোগান। মেজাজ হারিয়ে গাড়ি থেকে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! ভোটারদের হুঁশিয়ারি দিয়ে তাঁকে বলতে শোনা যায়, “২১ সালের নির্বাচনের মতো করতে দেব না। দিন কাল বদলে গিয়েছে। এই রকম করবেন না।” নন্দীগ্রাম বিধানসভা এলাকায় এক মুসলিম পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সেখানে তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। গাড়ি থেকে নেমে ঘুরে দাঁড়ান। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের উদ্দেশে শুভেন্দুকে বলতে শোনা যায়, “সময় বদলে গিয়েছে। এই রকম করবেন না। সবার কাছে যাওয়ার অধিকার আমার আছে। আমাকে দেখে এই রকম…

আরও পড়ুন