ভারতীয় পণ্যের উপর চাপানো ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে চলেছে আমেরিকা?
বাংলার জনরব ডেস্ক : ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে চলেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। শনিবার শুল্ক হ্রাসের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। দাবি, রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। তাই এ বার শুল্ক প্রত্যাহারের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা যেতে পারে। বেসেন্ট সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের উপর ট্রাম্পের শুল্কনীতির সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ভারতের উপর আমাদের ২৫ শতাংশ শুল্ক ভীষণ ভাবে সফল। ভারত…
আরও পড়ুন