কলকাতা 

কংগ্রেস ত্যাগ করার পুরস্কার পেলেন সন্তোষ পাঠক, চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়ার পুরস্কার পেলেন সন্তোষ পাঠক। পশ্চিমবাংলার কংগ্রেসের রাজনীতিতে সন্তোষ পাঠক বহু পরিচিত মুখ তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের কাউন্সিলার হিসাবে কাজ করে এসেছেন এবং জয়ী হয়েছেন। সেই সন্তোষ পাঠকের দল ছাড়া নিঃসন্দেহে কংগ্রেসকে অনেকটাই কলকাতা শহরে দুর্বল করবে। তবে সন্তোষ পাঠকের যেভাবে চৌরঙ্গির মতো বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়েছে সন্তোষ দল ত্যাগ করে কোন ভালো পুরস্কার পাননি। মঙ্গলবার সকালে বিজেপি চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে। এদিন ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করে তাতে সন্তোষ পাঠকের নাম রয়েছে।

বর্তমানে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। এর আগে দু’বার বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী আসনে হাত শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও জয় আসেনি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ছাব্বিশের নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তিনি। সেই জল্পনাকে সত্যি করে গত ২৪ মার্চ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন সন্তোষ পাঠক। তার ঠিক সাতদিনের মাথায় প্রার্থী তালিকায় তাঁর নাম। চৌরঙ্গী আসন থেকে লড়ছেন তিনি।

Advertisement

এবারের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি তিনবারের বিধায়ক। গত ২০২১ সালের ভোটের ফলাফল অনুযায়ী ৬২ শতাংশ ভোটে জয়ী হয়েছেন তিনি। বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২২ শতাংশ ভোট। ১৩ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেস ও বিজেপির দুই ভোটব্যাঙ্ক যদি সন্তোষ পাঠকের হাত ধরে একজোট হয়, সেই লক্ষ্যেই সম্ভবত তাঁকে ‘তুরুপের তাস’ হিসাবে বেছে নিয়েছে গেরুয়া শিবির। তবে প্রার্থী ঘোষণার পর থেকে বারবার বিজেপির ঘরোয়া কোন্দল সামনে এসেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ