কলকাতা 

অভিনেতা রাহুলের মৃত্যু কিভাবে জানতে এফআইআর দায়ের আর্টিস্ট ফোরামের!

শেয়ার করুন

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এবার থানায় এফআইআর দায়ের করল প্রিয়াঙ্কা সরকার সহ আর্টিস্ট ফোরামের সদস্যরা। ওই এফআইআর এর দাবি করা হয়েছে, অভিনেতার কিভাবে মৃত্যু হয়েছিল কিভাবে ঘটনা ঘটেছিল সেই উত্তরগুলোর জন্য তদন্ত করুক পুলিশ। উল্লেখ্য দীঘার অদূরে তালসারীতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিক শুটিং করতে গিয়ে জলে ডুবে রাহুলের মৃত্যু হয়েছে বলে সাংবাদে প্রকাশ।

আজ ৪ এপ্রিল, কলকাতার রিজেন্ট পার্ক থানায় একটি ‘জ়িরো’ এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিকমৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

অভিযোগকারী শান্তিলাল মুখোপাধ্যায়, ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’-এর সাধারণ সম্পাদক দাবি করেন, ২০২৬ সালের ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকত এলাকায় একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন গাফিলতির কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে।

এফআইআরে ‘ম্যাজিক মোমেন্টস্‌ মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা পরিকল্পিত ভাবে অবহেলাজনিত ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করেন, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর ফলেই অভিনেতার মৃত্যু ঘটে। এ ছাড়াও, ঘটনার পরে অভিযুক্তেরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল ওড়িশার বালাসোর জেলার তালসারি মেরিন থানার অধীন হওয়ায় ‘জ়িরো’ এফআইআরটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ