জেলা 

বেড়াচাঁপা বেঙ্গল মডেল- এ প্রজাতন্ত্র দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ সাড়ম্বরে পালিত হল “প্রজাতন্ত্র দিবস”। দুই দিন ধরে বিএমসিআই স্কুলের শিশু ছাত্র-ছাত্রীরা মনীষীদের সাজে সুজ্জিত হয়ে আসে। অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ২৬ শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও তাৎপর্য ছোট ছোট বাক্যে ব্যাখ্যা করেন প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা, সহ শিক্ষিকা নার্গিস সুলতানা, মৌসুমি বিশ্বাস, শিক্ষক জাবিদ হাসান প্রমূখ। শিশু ছাত্র-ছাত্রীরা মনীষীদের ছবি আঁকা, সংবিধানের মৌলিক অধিকার নিয়ে প্লাকার্ড তৈরী, জাতীয় পতাকা কে সন্মান জানিয়ে স্কুলের মাঠ সহ পাশ্ববর্তী পাড়া পরিক্রমা করা…

আরও পড়ুন
কলকাতা 

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতার, মৃত্যু রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর

এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তার পাশাপাশি কী ভাবে বারামতীতে অজিতের বিমান দুর্ঘটনার কবলে পড়ল, তার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। সেই সফর আপাতত স্থগিত রেখেছেন বলে জানিয়েছে নবান্ন। বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিতের চার্টার্ড বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পরই নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শোকপ্রকাশ করেন মমতা। তিনি জানান, অজিতের আকস্মিক মৃত্যুতে…

আরও পড়ুন
জেলা 

শুনানিতে তৃতীয় বার ডাক দাদুর কবরের মাটি নিয়ে এসে যুবক বললেন ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক,আমি ভারতীয় কিনা?

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে দুবার নোটিস পেয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার সরিষা পঞ্চায়েতের বাসিন্দা দাইয়ান গায়েন শেষ পর্যন্ত দাদুর কবরের মাটি নিয়ে এসে হাজির হয়েছেন এস আই আর এর শুনানি কেন্দ্রে। এই শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন ছিল। আর সেই লাইনে পুরনো ট্রাঙ্ক ভর্তি মাটি নিয়ে হাজির দাইয়ান গায়েন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন দুবার নোটিস পেয়েছি শুনানির জন্য সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। তারপরেও তৃতীয়বারের জন্য নোটিশ পাঠিয়েছে শুনানিতে হাজির হওয়ার জন্য। এবার ভারতীয় প্রমাণ করার জন্য আমি আমার দাদুর কবরের মাটি নিয়ে এসে হাজির করেছি। নির্বাচন কমিশনের এ…

আরও পড়ুন
কলকাতা 

কমিশনের ভোটার লিস্টে মৃত এমন জীবিত ব্যক্তিদের নিয়ে ২ ফেব্রুয়ারি মমতা যাবেন নির্বাচন কমিশনে!

তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যেতে বলা হয়েছে। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কমিশন। সোমবারই মমতা দিল্লিতে যাবেন বলে খবর নবান্ন সূত্রে। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন সাংসদ। এ ছাড়া, ‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের কয়েক জন সদস্য তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে সর্বভারতীয় স্তরে প্রতিবাদ জানাতে বুধবারই দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। দুপুরে হুগলির সিঙ্গুরে জনসভা…

আরও পড়ুন
কলকাতা 

মাধ্যমিক ২০২৬ : গণিতে সেরা পারফরমেন্স করতে যেসব দিকে সতর্ক ও সচেতন থাকতে হবে

মাধ্যমিক ২০২৬  *গণিতে সেরা পারফরমেন্স করতে যেসব দিকে সতর্ক ও সচেতন থাকতে হবে* লিখেছেন— সমীর চক্রবর্তী, গৌরাঙ্গ সরখেল ও নায়ীমুল হক  〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ মাধ্যমিক পরীক্ষা এসে গেল দোরগোড়ায়। বাকি আর মাত্র কয়েকটা দিন। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু৷ ৯ই ফেব্রুয়ারী সোমবার অঙ্ক পরীক্ষা৷ আগের বছরগুলোর মতোই অংকের আগের দিন ছুটি পাচ্ছো। তোমরা যে যার মতো করে নিজের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছ। এবার এসো একটু দেখে নেয়া যাক, কোন পর্যায়ে পৌঁছেছে তোমার প্রস্তুতি। সেরা পারফরমেন্স আনতে শেষ মুহূর্তের এই ঝালিয়ে নেওয়া নিশ্চয়ই কাজে আসবে। অংক প্রশ্নপত্রের পরিকাঠামো, নম্বর বিভাজন এবং কোথায় কোথায়…

আরও পড়ুন
দেশ 

অবতরণের সময় ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান

আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা মহারাষ্ট্রের বারামতিতে। মুম্বই থেকে বারামতি যাচ্ছিল বিমানটি। এই  বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। তিনিও দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানা গেছে। জানা যাচ্ছে, বুধবার সকালে বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি।ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেবানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি।

আরও পড়ুন
দেশ 

ভয়ংকর তুষার ঝড়ে বিধ্বস্ত জম্মু-কাশ্মীর!

বাংলার জনরব ডেস্ক : ভয়ংকর তুষার ঝড়ে জম্মু-কাশ্মীরের প্রখ্যাত পর্যটন কেন্দ্র সোমবার্গের একটি রিসোর্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে হঠাৎ তীব্র গতিতে চলে এই এলাকায় তুষারঝড় আর তাতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় জম্মু-কাশ্মীরের এই রিসোর্ট। তবে স্বস্তির বিষয় একটাই, প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কাশ্মীর উপত্যকায় লাগাতার কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছেই। জনজীবন আগে থেকেই বিপর্যস্ত। বারবার সতর্কতা জারি করা হচ্ছে। তাই সম্ভবত এই রিসর্টে পর্যটক ছিল না। মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় রাত প্রায় ১০:১২ মিনিটে আসে…

আরও পড়ুন
দেশ 

বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে অভিনব কায়দায় স্বামীকে খুন স্ত্রীর, অন্ধ্রপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য দেশজুড়ে

বাংলার জনরব ডেস্ক : ভালো করে বিরিয়ানি রান্না করেছিলেন আর সেই বিরিয়ানিতে কুড়িটা ঘুমের ওষুধ মিশিয়েছিলেন যাতে স্বামী তাকে ঘুমিয়ে পড়ে বা আচ্ছন্ন হয়ে পড়ে। স্ত্রীর পরিকল্পনা মত বিশ্বাস করে স্বামী ওই বিরিয়ানি ভালোভাবে খেয়েছিল তারপরে আচ্ছন্ন হয়ে পড়ে এবং শ্বাস রোধ করে স্বামীকে খুন করেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি রাতে। নিহত যুবকের নাম লোকম শিবনাগরাজু। প্রতিবেশীদের দাবি, গত কয়েক মাস ধরে লক্কারাজু নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন লোকমের স্ত্রী লক্ষ্মী। সেই সম্পর্কের কথা কোনও ভাবে জানতে পেরে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের উপর হামলা চালালে আমেরিকার পাশে দাঁড়াবে না সংযুক্ত আরব আমীরশাহী, বন্ধু হারাচ্ছে সৌদি আরব কাতারকেও

বাংলার জনরব ডেস্ক : ইরানের উপর কোনরকম হামলা হলে সংযুক্ত আরব আমিরশাহী সৌদি আরব কাতার ওমান আমেরিকার সঙ্গে কোন সহযোগিতা করবে না বলে আজ রীতিমতো প্রেস রিলিজ জারি করে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষ। সৌদি আরব কাতার ওমানের পক্ষ থেকে প্রকাশ্যে কিছু না বলা হলেও নিরবে তারা আমেরিকাকে জানিয়ে দিয়েছে, ইরানের উপর হামলায় তারা কোনো রকম ভাবে তাদের মাটিকে ব্যবহার করতে দেবে না। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত এবং বন্ধু রাষ্ট্র বলে পরিচিত সংযুক্ত আরব আমির শাহীর পক্ষ থেকে আমেরিকার পক্ষ না নেওয়াটা নিঃসন্দেহে সেদেশের পক্ষে একটা…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সিনেমায় আর প্লেব্যাক করবেন না বিশিষ্ট সংগীত শিল্পী অরিজিত সিংহ, হতাশ ভক্তরা!

বাংলার জনরব ডেস্ক : বড়পর্দায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট শিল্পী অরিজিত সিংহ। অরিজিতের এই সিদ্ধান্তে রীতিমত তার ভক্তরা হতাশ হয়েছে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত তাহলে কি গানের জগত থেকে অবসর নিতে চলেছেন সংগীতশিল্পী অরিজিত সিংহ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি হঠাৎ সিনেমার গান থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন এই সিদ্ধান্ত? মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও…

আরও পড়ুন