বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের অশান্তি হওয়ার সম্ভাবনার কথা জানাল মার্কিন প্রশাসন
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন। সেই ভোটের বড় ধরনের হিংসা ও অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন ধর্মীয় স্থান, রাজনৈতিক দলের সমাবেশ এবং ভোটকেন্দ্রে হামলার সম্ভাবনা রয়েছে। তাই মার্কিন নাগরিকদের বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে। এছাড়াও মার্কিন নাগরিকদের উদ্দেশে পরামর্শ, সর্বদা আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। স্থানীয় সংবাদমাধ্যম কী ধরনের সংবাদ পরিবেশন করছে, সে দিকে নজর রাখুন।…
আরও পড়ুন