দেশ 

হুমায়ুনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন আসাদ উদ্দিন ওয়াইসি, একা লড়ার সিদ্ধান্ত বাংলায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে  মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) একা লড়াই করবে শুক্রবার ভোরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে ওই দলের পক্ষ থেকে। পরে পোস্টটি শেয়ার করেন ওয়েইসি নিজেও। শুক্রবার ওয়েইসির দলের তরফে ওই পোস্টে লেখা হয়, “মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে মিম (হুমায়ুন) কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে।” ওয়েইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন বলেন, “ওঁর (ওয়েইসি) সিদ্ধান্ত উনি নিতেই পারেন। এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে রাজি নই। ওয়েইসি সাহেবকে আমি ব্যক্তিগত ভাবে সম্মান…

আরও পড়ুন
কলকাতা 

এস আই আরে বাদ ৬৩% হিন্দু ৩৫ শতাংশ মুসলিম, মাথায় হাত বিজেপির

বিশেষ প্রতিনিধি : এস আই আর প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাচ্ছে ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। প্রশ্ন উঠেছে এর মধ্যে কত শতাংশ হিন্দু ভোটার রয়েছে আর কত শতাংশ মুসলিম ভোটার রয়েছে। সংখ্যার বিচারের হিন্দু ভোটার কত বাদ পড়েছে এবং মুসলিম ভোটার কতবাদ পড়েছে। এদিকে এসআই এর প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সাংগঠনিক স্তরে আলোচনা করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ৬৩ শতাংশ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে মুসলিম ভোটারের নাম বাদ পড়েছে ৩৫ শতাংশ। ৯১ লক্ষ ভোটারের মধ্যে। যদি…

আরও পড়ুন
কলকাতা 

প্রশ্নকর্তার দেখা নাই! আওয়াজ শোনা যাচ্ছে, একাই উত্তর দিচ্ছেন হুমায়ুন! ১৯ মিনিটের ভিডিওতে কী আছে? জানতে হলে ক্লিক করুন

বিধানসভা ভোটের মুখে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের ‘গোপন কথা’ ফাঁস করল তৃণমূল। সাংবাদিক বৈঠক ডেকে হুমায়ুনের একটি ভিডিয়ো ‘ফাঁস’ করেছে রাজ্যের শাসকদল। ভিডিয়োর ফ্রেমে দেখা যাচ্ছে একমাত্র হুমায়ুনকে। তিনি যাঁদের সঙ্গে কথা বলছেন, তাঁদের ওই ভিডিয়োয় দেখা যায়নি। ভিডিয়োর কথোপকথন থেকে বোঝা যাচ্ছে হুমায়ুনের সঙ্গে আরও দু’জন ছিলেন। তাঁদের মধ্যে এক জনের সঙ্গে কথোপকথন চলছিল আমজনতা উন্নয়ন পার্টির নেতার। ভিডিয়োটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছরের ১৯ ডিসেম্বর। ১৯ মিনিটের ওই ভিডিয়োয় বিজেপির সঙ্গে হুমায়ুনের ‘গোপন আঁতাঁত’-এর কথা উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। তৃণমূলের ‘ফাঁস’ করা ওই ভিডিয়োয়…

আরও পড়ুন
কলকাতা 

এ আই দিয়ে আমার বিরুদ্ধে বদনাম করা হয়েছে, মানহানি মামলা করব

তৃণমূলের ‘ফাঁস’ করা ভিডিয়ো নিয়ে এ বার পাল্টা মুখ খুললেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, কৃত্রিম মেধা (এআই) ব্যবহার করে ওই ভিডিয়োটি তৈরি করা হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা ভরতপুরের বিদায়ী বিধায়কের দাবি, সরাসরি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরেই এই পরিকল্পনা করেছে তৃণমূল। ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারলে হাই কোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরেই সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের একটি ভিডিয়ো ফাঁস করেছে তৃণমূল। ভিডিয়োটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছরের ১৯ ডিসেম্বর। ওই ভিডিয়োয় হুমায়ুন এবং বিজেপির মধ্যে ‘গোপন আঁতাঁত’ ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে।…

আরও পড়ুন
কলকাতা 

মোবাইল ফোন নিয়ে বচসা : কলকাতায় পিটিয়ে কোন যুবককে, গ্রেফতার অভিযুক্ত

মোবাইল ফোন নিয়ে বচসা। খাস কলকাতায় যুবককে এলোপাথাড়ি পিটিয়ে খুন ‘বন্ধু’র! ঘটনাটি ঘটেছে তপসিয়ায়। বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তারকনাথ সামন্ত। তিনি বর্ধমানের বাসিন্দা। তপসিয়া সাউথ রোডে একটি দোকানে কাজ করতেন তিনি। সেই দোকানের পাশেই অন্য একটি দোকানে কাজ করেন অভিযুক্ত তৌফিক আনসারি। মঙ্গলবার গভীর রাতে দুই যুবকের ঝামেলা হয়। জানা গিয়েছে, মোবাইল ফোন নিয়ে গন্ডগোল শুরু হয়। ক্রমে শুরু হয় হাতাহাতি। তারই জেরে অভিযুক্ত যুবক তৌফিক আনসারি ওই যুবককে বেধড়ক মারধর করতে থাকে। একাধিক আঘাতের জেরে রক্তাক্ত হন তারকনাথ।…

আরও পড়ুন
কলকাতা 

মমতাকে হারাতে বিজেপির সঙ্গে হুমায়ুনের ডিল! কত কোটির? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন

হুমায়ুন কবীর আসলে বিজেপির হয়ে কাজ করছেন। টাকার বিনিময়ে রাজ্যের সংখ্যালঘুদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন! বহুদিন ধরেই এই অভিযোগ করে আসছে তৃণমূল কংগ্রেস। এবার সেই অভিযোগেই একপ্রকার সিলমোহর পড়ে গেল। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিও-য় হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে, যে কোনও মূল্যে তিনি মমতাকে হারাতে চান। সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে বাংলার জনরবের কোন দায়িত্ব নেই এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে এটা খবর হিসাবে বিবেচিত হচ্ছে। প্রকাশ্যে আসা…

আরও পড়ুন
জেলা 

এসআইআর নিয়ে ধৃত বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুলের সঙ্গে ইক্রামূল বাগানীর মুক্তির দাবিতে পথসভা 

গালিব ইসলাম : মানবাধিকার কর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক ইক্রামুল বাগানীর মুক্তির দাবি করে একটি পথসভার আয়োজন করা হয়, ৮ এপ্রিল সোনারপুরে। ধৃতদের মুক্তি দাবি করে সোনারপুর এপিডিআর এর পক্ষে এদিন পথাসভায় বক্তব্য রাখেন দেবব্রত ভট্টাচার্য, জগদীশ সরদার, গালিব ইসলাম, সাহানারা খাতুন প্রমুখ আরও অনেকেই। উপস্থিত ছিলেন এপিডিআর এর রাজ্য সম্পাদক আলতাফ আহমেদ। জনবিরোধী এসআইআর নিয়ে বিক্ষোভে আইনজীবী সাংবাদিকদের হেফাজতে নিয়ে তদন্ত করার বিরুদ্ধে সোচ্চার হন।একটি স্বাধীন দেশে ভোটার তালিকায় নাম কেটে রাষ্ট্রহীন করার গভীর চক্রান্তকে প্রবল ধিক্কার জানান। অনুপ্রবেশ কারী বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ন্যারেটিভের স্পষ্ট বিরোধিতা করা…

আরও পড়ুন
জেলা 

মানুষ ভোট দিতে না পারলে ট্রাইব্যুনালের দরকার কী? নাম কেটে এনআরসি করার ছক আরামবাগের সভা থেকে বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ মমতার

যদি নিজের অধিকার, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা, সম্মান রক্ষা করতে হয়, ঠিকানা রাখতে হয়, তা হলে মনে রাখবেন এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। এই ছক্কাকে অক্কা করে দেব। হুগলির আরামবাগের সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র হুংকার দেন মমতার। তিনি এদিন বলেন,মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী? কেন ট্রাইবুনাল তৈরি করেছিলেন। তার পরে বলছেন ফ্রোজেন করে দিলাম। আবার আমরা চ্যালেঞ্জ করব। আমরা জানতে চাইব। জানার অধিকার আছে। মানুষের নাম তোলার অধিকার আছে। খানিকটা বিদ্রুপের সুরে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন,ওদের…

আরও পড়ুন
কলকাতা 

পর্যবেক্ষককেই সরিয়ে দিলেন জ্ঞানেশ কুমার! কারণ জানলে চমকে উঠবেন!

এ বার নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষককেই সরিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কেন তাঁকে সরানো হল? কমিশন সূত্রে খবর, তাঁর দায়িত্বে ক’টি বুথ আছে, সে সম্পর্কেই ওয়াকিবহাল নন ওই পর্যবেক্ষক। এগুলি সাধারণ বিষয়। সেই সব বিষয়ে অবগত না-হওয়ায় তাঁর উপর রুষ্ট হন জ্ঞানেশ। সঙ্গে সঙ্গে ওই পর্যবেক্ষককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। বুধবার তাঁদের সকলের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ। সেই বৈঠকেই মুখ্য নির্বাচন কমিশনারের ভর্ৎসনার মুখে পড়েন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক অনুরাগ যাদব। প্রশ্ন তোলেন অনুরাগের ভূমিকা…

আরও পড়ুন
কলকাতা 

জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন! প্রায় ১৩ বছর জেলবন্দী ছিলেন!

১২ বছর ১১ মাস জেল বন্দী থাকার পর সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। ঘটনাচক্রে, আর কয়েক দিন বাদেই রাজ্যে ভোট। তার আগে সারদাকর্তার মুক্তির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার রায় ঘোষণা করে তাঁকে রাজ্য পুলিশের হাতে থাকা দু’টি মামলায় জামিন দিয়েছে। ফলে তাঁর জেল থেকে বেরোনোর কোনও আইনি বাধা রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। সম্ভবত বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পাবেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান…

আরও পড়ুন