আন্তর্জাতিক 

ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েও পিছু হটলেন ট্রাম্প! আকস্মিক যুদ্ধ বিরতি আমেরিকার

শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর দু’সপ্তাহ হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করছে ইসরায়েল। এমনই জানালেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি এ-ও স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধবিরতির আওতায় কখনওই পড়বে না লেবানন। অর্থাৎ, লেবাননে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা অব্যাহত থাকবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে যুদ্ধবিরতিতে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘‘বিশ্বের জন্য ইরান যাতে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র এবং সন্ত্রাসী হুমকি হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে ইজ়রায়েল।’’

Advertisement

বিবৃতি অনুযায়ী, ‘‘আমেরিকা ইসরায়েলকে জানিয়েছে যে আসন্ন আলোচনায় আমাদের সকলের অভিন্ন লক্ষ্যগুলি অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।’’ তার পরেই ইসরায়েলের তরফে জানানো হয়েছে, দু’সপ্তাহের যুদ্ধবিরতির শর্তের আওতায় লেবানন যুক্ত নয়।

উল্লেখ্য, এই যুদ্ধবিরতিতে কার্যকর ভূমিকা পালন করেছে পাকিস্তান, তা আমেরিকা এবং ইরান— দু’দেশই উল্লেখ করেছে। ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। যদিও তিনি জানান, লেবানন-সহ সর্বত্র এই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে। তাঁর কথায়, ‘‘আমি এই উদ্যোগকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। উভয় দেশের নেতৃত্বের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে, সকল বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছোতে আরও আলোচনার প্রয়োজন। সেই আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানাচ্ছি।’’

ট্রাম্পের ঘোষণার পর ইরানও যুদ্ধবিরতিতে সহমত জানিয়েছে। তবে পাশাপাশি সতর্ক করেছে, দু’সপ্তাহের সংঘর্ষবিরতি মানেই যুদ্ধে ইতি নয়! ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই বলেছেন, ‘‘আমেরিকা বা ইসরায়েল— কোনও শত্রুপক্ষ যদি কোনও রকম পদক্ষেপ করে, তবে আমাদের হাত ট্রিগারেই থাকবে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ